জলের বোতল হাতে হুলুস্থুল দৌড়ছি রাস্তা গোলচক্কর ইত্যাদি বলে চিনতে পারছি না কিছুই দাঁড়ানো-বসা লোকজনও দেখতে পেয়েই সহ দৌড়ে উঠল এলোপাথারি
কোথাও যেন তীব্র প্রয়োজন গণপতির জাদু শেষ হয়ে যাচ্ছে যেতেনা পারলে বাঁচা মরা অসম্ভব হাতে জলের বোতল খিলখিল শুনতে হাসি অথবা কান্না এততাড়া মাথামুন্ডু বিন্দুবৎ ঢুকছে না না! দাঁড়াবো হাতে জলের বোতল..........বোতল থেকে এমনকি আকৃতিহীন জল স্বয়ংক্রিয় বেরিয়ে সরাসরি ধাবমান হয়ে পড়ল
তালেগোলে বিষয়টা এমনই ছিল
শেষ পর্যন্ত বুকে হেঁটে( আর দৌড় পরছি না)
তিরতির করে মাটিও কাঁপছে, এক পুলিশকেই জিজ্ঞেস করলাম
কমরেড! ঘড়িতে কটা বাজে, আমার বাড়ি কোথায় স্যর!
সেলাই মেশিনে পা-রাখা কিশোরীর ডেস্কে চুপচাপ শুয়ে বিড়াল-------এই বলে একটা দৌড়বাজ রিক্সায় আমাকে তুলে দেয়া হল
এবার আমি সমকামি হয়ে যেতে পারি এক ঘুমপাথরের সাথে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

