ফুরফুরে স্নান সরে ভাবছি আর মফস্বলের বাজে কথা বালব না। বাজে মানে পাল্টা অর্থাৎ তেরচা।
কচ্ছপের উপর কচ্ছপ,পর পর কচ্ছপ, আমি খুলির শালীনতা নিয়ে পর পর দাঁড়িয়ে যাব তার পিঠের উপর টিকিট কাটা মাছ মাছ ধরা খেলায় মাতোয়ারা হয়ে যেকোন যে---কোনো শব্দ সহযোদ্ধার মুখ থেকে খসে পড়লেই তুড়ি মেরে নয়, প্রনাম করে তুলে নেব মাথায়
বৃস্টি বলল দাঁড়াও। বৃষ্টি পড়ে মাতৃসদনে। স্ত্রী নয়, বোন নয়, অধরা কেউ নয়---------রক্তের কিংবা সঙ্গমের নয় ``````খুচরো-খাচরা যে শুয়ে আছে
বৃস্টি আটকালো নার্সিংহোমে। বটের কালচে সবুজ পাতার সিংহাসনে বসা কে ডাকে অবোধ গলায় সাড়াহীন
তার ধমনীর ভেতর দিয়ে গতি।আরো গতি---আরো ধমনিতন্ত্র। ঝুড়ি নেমে গেছে চোখে
--------------------------------------------------------------
এজাহার পরবর্তী--এ
বাজে কথা দৃষ্টান্তযোগে না বলা
দুটো উদাহরন দিচ্ছি
১) মশা ও মানবাধিকার লক্ষনকারী আমি ব্হ্মকুন্ড সূক্ষতায় থুথু মেখে লেপ্টে দিচ্ছি কুতকুতে কিংবা টুনটুনাটুন লাংটিলালা লাংটিলালা টুনটুনাটুন
২)ভালবাসা ভালবাসা আমার,তোমাকে দিচ্ছি তার শব্দ
পুনশ্চ: দু'টো লাইন নিয়ে কিছু আপত্তি আছে আমার। বিষয়টা ঠিক আছে কিন্তু লেখাটা জমেনি। তবে কোনটা সেটা আমি বলব না। যাহোক তাতে কিছু আটকাবেও না সরাসরি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

