আমার প্রিয় পোস্ট

,কাকশালিখচড়াইগাঙচিল

২/২ -২/৩/৪/৫ এবং

০৮ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৮

শেয়ারঃ
0 0 0

বাতাসে জল শুষে নিতে পারে যে সংশ্লেষ তার রাসায়ন, তার ইশারা প্রতিবার ব্যর্থ লক্ষ্য থেকে ফিরে আসতেগিয়ে, বুঝেনেয় গুপ্তচর,
তিন রকম সম্ভবনায় থিতু হয়েছে: নিজেই করছে মজুত, নিহত, কিংবা জলজ।
কলঘরে, ভাতের থালায় নিরাসক্ত অনুঘটন জানিয়ে দেয় পরিনতি। রক্ত
চুইয়ে চুইয়ে পুস্টিমূল্যে সন্ধান দিয়ে ফেলে সংক্রমন থেকে পুজের।
কিছু না জেনেই হঠাৎ বড়হয়ে যাওয়া প্রতিলিপি ফুসফুসের রক্তজাল ও বাতাসের বিনিময় ফাঁক ভরাট করতে থাকে সেইদিয়ে একদিন যা মাটি ছিল, জীবন ছিল, ঘাসের শিকর ধরে ছিল। মুখের উপরের গন্ধ মনে করে বোঝানো যায় না নিজকে।

---- বিস্তৃত:
মুখের উপর থেকে সরে গেছে প্রাথমিক গন্ধ
এককাল সহ যাবতীয় তিনকাল পরে আছে
ভিতর দরজার বৃষ্টিদেখা চিলতে ধূলার বসবাসে
এই হাত নোটের ময়লা ধরে অচল পয়সা জমিয়ে
তোলে আরও গোপনে। যতটা বেড়েছে ঘাস খাবার ও
জলের অভাবে, সংসারে লেগেছে ততই কথা ও সন্ত্রাস।
ঠোঁট ছুঁয়ে নির্ভরতা ভাগবাটোয়ারা হিসাব নিকাশ
জেনেই গেছি যখন দালালির কৃতবিদ্যা সাবলম্বন
টুকরো পাথর পর পর রেখে বানাই নিরাপদ ফুসফুস ও ফুটো



 

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ দুপুর ২:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই মে, ২০০৯ দুপুর ১:০৬
শাওন৩৫০৪ বলেছেন: হঠাৎ এতো বড় লেখা যে দাদা??
০৮ ই মে, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন:
বড় হইয়া গেল নি?

তইলে আপনের লেইগ্যা ছুটু কইরা দেই।



দালালির কৃতবিদ্যা সাবলম্বন
সংসারে লেগেছে ততই কথা ও সন্ত্রাস।
মুখের উপর থেকে সরে গেছে প্রাথমিক গন্ধ

২. ০৮ ই মে, ২০০৯ দুপুর ২:১৫
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: টুকরো পাথর পর পর রেখে বানাই নিরাপদ ফুসফুস ও ফুটো




কি কন...........জটিল অবস্থা।
০৮ ই মে, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: অতি জটিল

০৮ ই মে, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন:
তাই নাকি?

৪. ০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: জেনেই গেছি যখন দালালির কৃতবিদ্যা সাবলম্বন
টুকরো পাথর পর পর রেখে বানাই নিরাপদ ফুসফুস ও ফুটো

...........................................................

জেনে গেছি দাদা ।আর বাকী নেই
০৮ ই মে, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন:
আমি এখনও জানিনি পুরোটা কিংবা কিছুই

৫. ০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৮
মুক্ত বয়ান বলেছেন: এই লেখাটা আমার পড়া, আপনার লেখা সবচেয়ে ভাল লেখা। সত্য কইলাম।
++
০৮ ই মে, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন:
ধইন্যা দিয়া আপনারে .................করলাম না

৬. ০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৫২
তনুজা বলেছেন: ইমন জুবায়ের বলেছেন: আধুনিক কবিতা বুঝি?


++
০৮ ই মে, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন:

আপনে কী কইলেন?

________________

ফটুকের লেখাটা কী ? পড়তে পারতাছি না

০৯ ই মে, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন:
শিল্পের সুশীলতায় কলোসাস হইবার কোনও বাসনা নাই বরঞ্চ

পাক ও পায়ু প্রাণনালীর কীটেদের সন্ত্রাস দমনেই আমার আগ্রহ বেশি ।

০৯ ই মে, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন:
কী!

হা হা হা হা

৯. ১০ ই মে, ২০০৯ বিকাল ৩:১৮
নম্রতা বলেছেন: ২/২ -২/৩/৪/৫ জটিল নাম ! কাঠমিস্ত্রীর কাজ....! কবিতা পাঠে মন দিতে আর পারলাম কই !
১০. ১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

হা হা হা ।

এখানে চাইলেও মনমত চেহারায় টাইপ করা যায় না অনেক কিছু।

হলে হয়ত আরও জটিলই হত।

পাঠে মন দিতে পারলেন না?
১১. ১১ ই মে, ২০০৯ বিকাল ৪:০৩
সুদীপ চৌধুরী বলেছেন:
দীপঙ্কর দা,
এই লিখাটা আমি অনেকক্ষণ ধরে পড়ছি। পুরো ব্যাপারটা মিলে ঝিলে এমন কিছু একটা তৈরী হয়েছে--আই এম যাস্ট হিপনোটাইজট, বোকা বনে যাওয়া দর্শকের মত ম্যাজিশিয়ানের দিকে তাকিয়ে আছি, ভাবছি ব্যাপারটা আসলে কি হল? ট্রিকটা আসলে কোথায়? এতোটা ভালো লাগছে কেন?
----------
"২/২" এবং
"আমার উত্তরসূরী বেড়ে উঠতে থাকে ভনিতায়, লোমওয়ালাকান এবং উবৃত্ত কন্ঠস্বর"-এই শিরোনামের লেখা দুটোতেও আমি হতবাক ছিলাম। প্রচুর বোকা বনে ছিলাম।
----------
ব্যক্তিগতভাবে আমি রহস্যময়তা পচ্ছন্দ করি না। বিশেষত ট্রিকটা সম্পর্কে মন:পুত কোন গেস করা না গেলে একটা ভীষণ অস্বস্তিতে ভুগি। রেটিংএ এটাকে বলি "পরম ভালো লাগা"। সাধারন ভালো লাগায় শব্দ-টব্দ বা উপমা-টুপমা থাকে। বলা যায়--এগুলোর জন্য ভালো লাগছে। সো হিয়ার ইস দ্য ট্রিক। কিন্তু এই কবিতায় তো তেমন কিছুই নাই। নাই কোন পচ্ছন্দ সই শব্দ, নাই কোন উপমা।
আন্দালীবের কিছু কবিতা আছে-"কেউ এসে চলে গেছে" কিংবা "তৈজস রেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান"। কি যে সহজ সব লাইন! কি যে মেদহীন! অথচ পড়বার পরে খুব অসহায় লাগে। কোন কারন খুঁজে পাচ্ছি না, অথচ ভালো লাগছে। ধরেন রিকশায় যাচ্ছি, একটা সাধারন ছিমছাম মুখ চোখে পড়লো। রূপসীর সংজ্ঞায় মিলবে না কিছুতেই, অথচ চোখটা আর ফেরানো গেলো না এরকম। কিংবা ধরেন একটা খুব সিম্পল ইনস্ট্রুমেন্টাল শুনছি, খুব সহজ, হয়তো আমিও বাজাতে পারবো। কিন্তু শুনে এতোটাই ভালো লাগছে, মনে হচ্ছে সামথিং স্পিরিচুয়াল। এই জিনিসগুলোর পিছনে আমি কোন লজিক খুঁজে পাই না। যেমন এখন পাচ্ছি না।
-------
প্রতিটা লাইন মাইরি এমন মোঁচড় মারছে। নামটার মধ্যে একটা উত্তরাধুনিকতার রেশ আছে। আরেকটা ব্যাপার হতে পারে লেখাটা খুব একটা বিকেন্দ্রিক না। ঘুরে ফিরে একটা জায়গায় কিন্তু আছে। সভয়ে বলছি, আপনার কিছু লেখায় পর পর লাইন গুলোকে কোন ভাবেই প্রতিবেশী মনে হয় না। পড়বার পর মনে হয় লেখকের খামখেয়ালিপনা কিংবা প্রলাপ। এই জিনিসটা বেশ জরুরী মনে হয়। লাইন গুলোকে মোটামুটি সুপ্রতিবেশী করে তোলা গেলে ম্যাজিকটা দাঁড়িয়ে যায়। দর্শক হাঁ করে দেখতে বাধ্য থাকবে।
------
আপনার "কিস" খাওয়ার আতঙ্ক ভুলে গিয়ে লেখাটা প্রিয় পোস্টে নিতে বাধ্য হলাম।



১১ ই মে, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন:
কিন্তু এই কবিতায় তো তেমন কিছুই নাই। নাই কোন পচ্ছন্দ সই শব্দ, নাই কোন উপমা।

সুদীপ এই জায়গাটাই ( যদি নয়) বোধহয় তোমার অনুভূতির আসল কথা, আর এটাই যদি হয়, তাহলে বোধহয় কবিতাটা দাঁড়িয়ে গেছে।

প্রলাপ যেটা বললে সেটা হয়ে যায়, আমি জানি, সেটাকে ম্যাজিক করার যে রাসায়ন সেটা তোমার আছে, আমাররে ভাই কিছুতেই হয় না।

একটা বিষয় এই রকম যে অসংলগ্নতার ছড়াছড়ি, তবে ক্যাওসই তো সষ্টি রহস্য তাই না?

আমার একটা গদ্য আছে এখানে সহায়ক পাঠ সেটা পড়ে দেখো, মনে হয় আরেকটু ক্যমুনিকেট হবে।


আমি তোমার কথাগুলো ঐভাবে বলতেই পারব না যেভাবে বল্লে এবং আমি এখানে আনন্দ পাচ্ছি। আমি হয়ত এটাই লেখতে চেয়েছি, অবচেতনে।

তোমার কবিতাগুলো টিভির আগেরটাতে আমিও এরকমই বোধকরেছি।

সমনাসামনি হলে কী যে ভালো হত। এখানে অনেক কথাই বলা হল না।

১১ ই মে, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: Click This Link

১২. ১১ ই মে, ২০০৯ রাত ১০:৪৩
সোজা কথা বলেছেন: ওকামের ক্ষুরে আগাছা রেখে শস্য নির্মুল


বাতাসে
যে জল শুষে নিতে পারে
তার সংশ্লেষ
তার রাসায়ন,
তার ইশারায়

পুস্টিমূল্যের অনুঘটন
- বাড়ায় সংক্রমন ও পু্ঁজ।
- প্রদাহ ফুসফুসের রক্তজালে
- গন্ধ মুখের গন্ধর্ব অনুপ্রাস


কমেছে মুখ দু:বাস
অচল পয়সা জমিয়েও
সংসারে অভাব।

হিসাব নিকাশ জ্ঞানী কথায়
টুকরো পাথর
- রুপান্তরিত ইত্যাদিতে।
১১ ই মে, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন:
আহ! চমৎকার।

১৩. ১২ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৮
আমি ও আমরা বলেছেন: চমৎকার লাগলো। ভালো থাকিস দোস্ত।
১২ ই মে, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন:
কোথায় থাকেন জনাব

২/২ টা পইড়া দেখ।

 

মোট সময় লেগেছে ১.৬২৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হুশ্‌। হুশ





----------------------------------
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই