ভাষার মাসে ভাষার ব্যানার! এটাই তো চাই।
মাঝে মাঝে এজন্য সামুকে ভালোও লাগে খুব। ধন্যবাদ শয়তানকেও, কথাটা মনে করিয়ে দেয়ার জন্য।
আমি একটি প্রস্তাব রাখছি, মতামত দিন।
বহুদিন হয়ে গেল ভাষা আন্দোলনের। সেসময় রবীন্দ্র প্রভাব বিদ্যমান। জীবনানন্দও এসেগেছেন, বস্তুত মরেও গেছেন শরীরে। সোনালীকাবিন, স্লোগানকে শিখেয়ে দেয় কবিতা।
আবার, তঈ বলে কি শ্যুড নট আই.......কেন কি তোমাকে করতে হবে কুছ পারফেক্ট...তিনবছরে এগেইন আমি একটা লোন টেক করি ফর বিয়ে পারপাস ...তারচেয়েও ভীষন অনেক আছে........................আপত্তি নেই কিন্তু ভারী কথা বলতে বাংলা বললে ওজন বোঝানো যায় না --এই মানসিকতাও প্রবল।
তা আমার প্রস্তাব কী ? সেটা হল, ভাষা তো এগিয়ে যায় একমাত্র সেই ভাষার সাহিত্যগুনেই --------এবং এই একটা জিনিস--যা নিয়ে আজও আমারা , যতই লোন এগেইন হোক বিয়ে পারপাস, ন্ব্যুজ বঙ্গসন্তানেরা মাথা সোজা রাখতে পারি বা পেরেছি সংশয়হীন ভাবে।
তাই, আমার বক্তব্য, এই ব্লগেতো ভাল কবিতা, গল্প, সাহিত্য আলোচনা কিছু কম নেই, তা থেকে প্রতিদিন দুটো বা একটা স্টিকি পোস্ট করা হোক প্রতিদিন।
এবং সেটা নিয়ে মডারেটরদের সিন্ধান্তই চূড়ান্ত , এটা এই কারনে বললাম যে তা না হলে , এটা স্টিকি পোস্টের উপযুক্ত নয়, সেটা নয়, এই করে আসল উদ্দেশ্যটাই ভেস্তে যেতে পারে। তাই কাউকে সিদ্ধান্ত নিতেই হয়।
কিংবা মডারেটররা কোনও কবি ব্লগার( হ্যাঁ কবিই) এর সাহায্য নিতে পারেন অঘোষিত ভাবে ( ঘোষনা না করেই) ।
তাই মতামত চাই এবং মডারেটররা বিষয়টা একটু চিন্তা করে দেখুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

