আমার প্রিয় পোস্ট

ব্লাগানুভূতি/কাল্‌বেলা

০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৫:১৩

শেয়ার করুন:                   Facebook

ভাবতে অবাকই লাগে! যাদের কোন দিন দেখিনি, যাদের কথা কোনদিন শুনিনি, যাদের সম্পর্কে তেমন কিছুই জানিনা তাদের জন্য এ কি অনুভূতি আমাদের?! বছরের পর বছর সাথে থেকেও কেউ অজানাই রয়ে যায়, আবার দশ দিনেই কেউ হয়ে যায় পরম আপন, হোক তা ভার্চুয়াল কি অভার্চুয়াল। ব্লগে কদ্দিন হল সে হিসাব তেমন মুখ্য নয় বরং বাস্তবতা ব্যাপক চমকপ্রদ! সত্যিকার অর্থে অল্প কয়টা দিনেই, ব্লগবাসীদের সাথে যে মিষ্টিমধুর সখ্যতা গড়ে উঠল তা, প্রকাশের অতীত আর এতখানি হল কেবলই মাত্র ‘লেখা’, ‘পড়া’ আর ‘মন্তব্যের’ মাধ্যমে। এ এক অপূর্ব আমেজ। ভেবে অবাক হই- আমরা বাংগালীরা সত্যিই কতটা আবেগী আর মিশুক! আমরা যতই বলি- ভার্চুয়াল জগৎ। তারপরও এখানে অনেকের জন্য বা অনেক কিছুর জন্যই আমাদের অনেক কিছুই এসে যায়। আমি বরং বলি- ভার্চুয়াল জগতের এই লেনাদেনাহীন(তথাকথিত) সখ্যতাটুকু যেন অনেক বেশিই খাঁটি, আমাদের অভার্চুয়াল জগতের বিবিধ সম্পর্কের তুলনায়।

ব্লগে, লেখা পড়তে নিলে সাধরনত - লেখা পড়ে চুপিচুপি চলে যেতে দ্বিধা হয়। ছোট্ট করে হলেও একটা মন্ত্যব্য তখন করা ‘উচিত’ নয় বরং ‘কর্তব্যের’ মত মনে হয়। যতটা পারি, করিও। মাঝে মাঝে আবেগের আতিশয্যে বেশ বড় বড় মন্তব্যও করা হয়। জানিই এটা ভার্চুয়াল জগৎ। আবেগের কি-এমন দু-পয়সা দাম সেখানে? তবুও করি। তবুও মনে হয়, এই ব্লগেই যেন চলে আবেগের বিকি-কিনি। যে মৌলিক লেখাগুলো এখানে প্রকাশিত হয় সেগুলো কি এক এক জনের উদগ্র আবেগ নিঃসৃত কান্না-সুখেরই বহিঃপ্রকাশ নয়? আর আবেগ? সে তো গভীরতারই অপরনাম। এই আবেগকে ছোঁয়া-ছুয়ির খেলাও যে খুব গভীর। তাই বলি- বুকে হাত দিয়ে বলা কঠিন- ভার্চুয়াল জগতে তৈরী হওয়া এ সম্পর্ক আসলেই নিরেট লেনাদেনাহীন বা নিষ্প্রান কিনা। আমার তো মনে হয়, এ সম্পর্ক প্রবল গভীরতায় ভরপুর এবং বহুধা প্রানোচ্ছটায় টৈটুম্বুর।

প্রতিটি সম্পর্কের সাথে জড়িয়ে থাকে এক ধরনের অধিকার। ব্লগেও তার ব্যতিক্রম নেই। ব্লগে কার সাথে কার কেমন সম্পর্ক আর কতটা অধিকার সেটা বোঝা যায় এক এক জনের পোস্টে করা এক এক ধরনের মন্ত্যব্যগুলোতে। অধিকারের মাত্রা ইজ ডাইরেক্টলি প্রোপরশনাল টু দি সম্পর্কের গভীরতা। সম্পর্কের গভীরতা ইজ ডাইরেক্টলি প্রোপরশনাল টু আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে কে কার আবেগ/ যুক্তিকে কতটা আন্ডারস্ট্যান্ড করতে পারছে। অধিকারের বহিঃপ্রকাশগুলোও বেশ লক্ষ্যনীয়! এই যেমনঃ কারো কারো, রাশেদ কে ‘রাশু’ বা মানুষকে ‘মানু’ কিংবা রাগ ইমন কে ‘রাগু’ বলা। সুলতান শিরীন সাজি কে সাজি’পু বলা ইত্যাদি। সবাই সবার জন্য এ অধিকার হঠাৎ করেই রাখা শুরু করে না। ব্লগে নতুন এসেই, বা ধরি কাল্‌বেলার ব্লগে প্রথমদিন এসেই মন্তব্য করার সময় ‘কাল’ বা ‘কালা’ বলতে একটু দ্বিধাই হবার কথা। যদি কেউ বলেও বা, শুনতে মোটেই খারাপ লাগে না (হাসি অন্তত আমার)। বরং বড় আপনই মনে হয় । যাই হোক এমন সম্বোধনের অধিকারগুলোও নিশ্চয় জন্মেছে একজন আর একজনের লেখা বেশক’দিন ধরে পড়ে পড়ে ভালো লাগার মধ্য দিয়ে, অসংখ্যবার মন্তব্য করার মধ্য দিয়ে।

ভার্চুয়াল সম্পর্কের গুনগান গাইলাম বলে কেউ যেন আবার চ্যাটিং – ফ্যাটিং করার মাধ্যমে ভার্চুয়াল সম্পর্ককে এর সাথে গুলিয়ে ফেলবেন না। ওপেন চ্যাটিং রুম জাতীয় প্লাটফর্মগুলোও ভার্চুয়াল সম্পর্ক তৈরী করে বটে বিশেষ করে যেখানে সবাই কাজের কথা বলে যেমন ইন্টারনেট, ইনফরমেশন এন্ড টেক, ইঞ্জিঃ, ডাক্তারী ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফ্রেন্ডশীপ করা টাইপের কিছু আছে যেগুলো আমার কাছে প্রচন্ড বকোবাজ মনে হয়, চরম ফালতুমি আর লুচ্ছামি মনে হয়। সে সবের থেকে এখানকার অনুভূতির যোজন যোজন ফারাক। কেননাঃ

ভালোবাসি সৃষ্টি,
ভালোবাসি গল্প,
ভালোবাসি কবিতা, দেখে যাই স্বপ্ন।
ভালোবাসি বাস্তব,
ভালোবাসি তর্ক,
ভালোবাসি হৃদ্যতা- লিখে যাই কাব্য।

ভালোবাসি সব, যা কিছু শ্লীল,
ভালোবাসি ঐ মেঘ-আকাশের নীল।
ভালোবাসি ক খ, যা কিছু বাংলা
ভালোবাসি এক দিঘী শালুকের জংলা।

ভালোবাসি তোমাদের- এই সব কৃতি,
এ সবেরই শিরোনাম -‘ব্লগানুভূতি’।

 

প্রকাশ করা হয়েছে: ভাবনা  বিভাগে ।

 

  • ৪১ টি মন্তব্য
  • ৪২৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৪৪
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগলো। সুন্দর লিখেছেন। :)
০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:০০

লেখক বলেছেন:
রাশু,!!!!!!
ধন্যবাদ...............

২. ০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:০৯
comment by: কাল্‌বেলা বলেছেন:
"পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি "

রাশু ছাড়া কেউ একজন শুধু ভালো লাগা দিয়ে গেছে............কে আপনি?

আপনাকে শুভেচ্ছা রইল।
৩. ০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:২১
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: + আমারও ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন:
ধন্যবাদ,
আলী আরাফাত শান্ত।

৪. ০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩০
comment by: ভাসমান বলেছেন: ঠিক।
০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন:
ঠ্যাংকু।

৫. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লাগলো।একদম মনের কথা।
সন্ধ্যাবেলা লেখাটে পড়ে একটা মন্তব্য লিখছিলাম,হঠাৎ কি করে যেনো হারিয়ে গেলো।সেই সময় লিখতে খুব ভালো লাগছিলো।ব্লগে আমারো বেশীদিন না অথচ কেমন মায়ায় জড়িয়ে গেছি।সম মানসিকতা সম্পন্ন কিছু মানুষের লেখার টানে জড়িয়ে পড়েছি।কিছু লিখলে মনে হয় তারাও এসে পড়ুক,আবার তাদের লেখার জন্য ঘুরে আসি তাদের ব্লগ বাড়ী।
কবিতার ,গল্পের কথা বলতে গিয়ে কিছুটা আড্ডা ,গল্প ও হয়।ক'দিন পরিচিত নাম না দেখলে মনটা কেমন করে।ঘুরে আসি তাদের ব্লগ বাড়ীর উঠান থেকে,অর্ন্তজালের এই মায়ায় কেমন জড়িয়ে যাই প্রতিদিন।সামহোয়ার ইন এর ঠিকানায় আসি একটু অবসর হলেই।পড়তে ভালোবাসি,অনলাইনে আগে পেপার পড়তাম,সেই সময়টা কমিয়ে এখানে এসে বসা।প্বথিবীর নানান প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী মানুষদের এই যে লেখালেখির মিলন মেলা.....,ভালো লাগে।
ভালো লাগাটুকু নিয়ে যাই।আগে শীতের এই দিন গুলো খুব ডিপ্রেসিং মনে হতো।লিখতে বসলে শুধু মন খারাপ করা অনুভব গুলো প্রান পেতো।এবার তা হচ্ছেনা।লিখতে ভালো লাগছে।ক'দিন না লিখলে মুকুল বলে আপু কবিতা কই?

কালবেলা কবিতাটা ভালো লাগলো।

"ভালোবাসি সৃষ্টি,
ভালোবাসি গল্প,
ভালোবাসি কবিতা, দেখে যাই স্বপ্ন।
ভালোবাসি বাস্তব,
ভালোবাসি তর্ক,
ভালোবাসি হৃদ্যতা- লিখে যাই কাব্য।

ভালোবাসি সব, যা কিছু শ্লীল,
ভালোবাসি ঐ মেঘ-আকাশের নীল।
ভালোবাসি ক খ, যা কিছু বাংলা
ভালোবাসি এক দিঘী শালুকের জংলা।

ভালোবাসি তোমাদের- এই সব কৃতি,
এ সবেরই শিরোনাম -‘ব্লগানুভূতি’।"

দারুন হইছে....মনের কথা।
আর একটা কথা কালবেলা ,এই লেখার সুত্র ধরে আর নিজের ভাবনাদের একটু গুছিয়ে কিছু একটা লিখবো সহসাই.......।কেমন করে ব্লগে এলাম।কারা স্বাগত জানালো।সেই জন্য কালবেলাকে আগে ভাগেই ধন্যবাদ জানাই সুন্দর এই শুরুটুকুর জন্য।

জীবনটা খুব ছোট......এই ছোট্ট জীবনে অনেক ঋণী হয়ে যাচ্ছি অনেকের কাছে।এই ব্লগ জীবনেও।একটু ভালো মানুষকে কে কত যে উৎসাহিত করে।ভালো বলতে পারার এই ঔদার্য টুকু শিখতে চাই প্রতিদিন।
এত বড় মন্তব্য কোথাও লিখেছি বলে মনে পড়ছে না।যাই আজ।
অনেক রাত হয়েছে।শুভেচ্ছা অনেক।

০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন:
আর একটা কথা কালবেলা ,এই লেখার সুত্র ধরে আর নিজের ভাবনাদের একটু গুছিয়ে কিছু একটা লিখবো সহসাই.......।কেমন করে ব্লগে এলাম।কারা স্বাগত জানালো।সেই জন্য কালবেলাকে আগে ভাগেই ধন্যবাদ জানাই সুন্দর এই শুরুটুকুর জন্য।

ধন্যবাদ নিলাম সাজি'বু আর আপনার সে লেখার অপেক্ষায় থাকলাম।

আর একটা কথা খুব ভালো লেগেছেঃ ভালো বলতে পারার এই ঔদার্য টুকু শিখতে চাই প্রতিদিন। (শিখতে চাই প্রতিদিন)

আর এত্ত বড় মন্তব্য?????? পেয়ে আমি যার পর নাই আনন্দিত সাজি'পু।



৬. ০৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
comment by: মুকুল বলেছেন: আমাকে কেউ ডাকে "মুকু", কেউ ডাকে "মুকলা" :)
*****
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন:
আমিও ডাকলাম মুকলা ভাই কেমন আছেন?

৭. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কি খবর রে?
বেশী বক বক করে গেছি কালকে তাইনা?
মুকুল নামটা অনেক সুন্দর.......মুকুইল্যা বলা যায় মাঝে মাঝে :)
শুভেচ্ছা।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন:
শিরী'বু,
কি কন? এইটারে বক বক বলে ? তাইলে আমারটা তো কাক কাক

মুকুইল্যা.........

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন:
শিরী'বু,
কি কন? এইটারে বক বক বলে ? তাইলে আমারটা তো কাক কাক

মুকুইল্যা.........

৮. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৪
comment by: মুকুল বলেছেন: ভালো আছি। আশা করি আপনিও ভালো ছিলেন। :)
নতুন কবিতা দেন...
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন:
মুকুল ভাই ,
আমার তো শিরী'বুর মত ব্রেন না.........যে প্রতিদিন একটা করে কবিতা লিখব!!!

৯. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৫
comment by: মুকুল বলেছেন: সাজি'পু!!! এইটা কি কইলা!!! :((
১০. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:২০
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন:
আশরাফ,
ধন্যবাদ আপনাকে।

১১. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: মুকুল আমি বলিনিতো......বলছি বলা যায়। :)

আমি কোন দিন বলবো না নিশ্চিত থাকো।কালবেলা না অন্য কেউ বলতে পারে......সম্ভাবনার কথা বললাম আর কি!:)
ভালো থেকো।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন:

শিরী'বু,
আপনার দুইজন এইখানে এত্ত সুন্দর একটা আড্ডা বসাইছিলেন ............(ইসসসস) আমি কই ছিলাম??

১২. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৮
comment by: মুকুল বলেছেন: সাজি'পু, তুমি যে বলবানা তা তো জানিই। তুমি বললে "মুকু" বলার সম্ভাবিলিটি আছে! B-)
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন:
মুকু টা অনেক সুইট আছে............হুম্‌ম্‌ ঠিকই বলেছেন...সাজি'পু আপনাকে যদি বলে তাইলে মুকু বলার সম্ভাবিলিটি আছে.........

[এত দারুন একটা আড্ডা মিস করসি!! পোড়া কপাল আমার]

১৩. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:১০
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


চমৎকার শুভ্র অনুভবের প্রকাশ করেছেন।
+
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সারোয়ারচৌধুরী কষ্ট করে এত্ত বড় লেখা পড়ার জন্য।

আবার + ও দিয়েছেন। আবারো ধন্যবাদ।

১৪. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:২১
comment by: কালপুরুষ বলেছেন: সুন্দর কথা, সুন্দর ভাবনা। ভাল লাগলো।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:০১

লেখক বলেছেন:
কালপুরুষ'দা,
আশাকরি ভালো আছেন। এদিকে দেখি আর আসেন টাসেন না। কি ব্যাপার? আর, বাজে তর্কে জড়িয়ে গেলেন কিভাবে। বাদ দেন তো এসব।

১৫. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৯
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: এই কালবেলা
খুব আড্ডা মেরে গেলাম তখন মুকুলের সাথে।।আজ আমাদের বরফ ছাওয়া দিন......।একটু আগে বাইরে গেলাম একটু হেটে আসবো বলে।
বরফ পড়ে যখন, হাটতে ভালই লাগে।কিন্তু এত বাতাস ছিলো,চলে এলাম।এই শেষ বিকালে সূর্য টা উকি দিচ্ছে।সব মিলিয়ে মনটা ভালোই ।আমি প্রতিদিন কবিতা লিখি কে বললো?
ঠিক আছে কয়েকদিন আর পোস্ট করবোনা।:)
কথা হবে।
শুভেচ্ছা।
০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১০

লেখক বলেছেন:
আরি আরি.............. ~ঠিক আছে কয়দিন আর পোস্ট করব না ~ এর মানে কি? (মন-খারাপ)

বরফ ছাওয়া দিন কেমন হয় দেখার খুব শখ .........ছবিটা ভাবতেই অন্যরকম একটা অনুভূতি......(কখনো দেখিনি তাই বোধয় এত বেশি) । ওখানে যারা থাকে তারা নিশ্চই দেখে দেখে অভ্যস্থ ......। মন ভালো হলেই ভাল।

[ তোমরা গুল্যার মোন ভালো থাইক, এইট্যাএ মুই চাঁও। ]

১৬. ০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৩৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: "মুই ভালো করি অংপুরিয়া কথা কবার না পাও,মনের কথা কয়া কি হইবে আর ভাইজন,মুই আর কি কইম।এই ভালো তো এই বয়া।:)
আর কইস না......"

আজ বরফের অনেক ছবি তুলছি।
পোস্ট করবো সহসাই........
১৭. ০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৫৭
comment by: কাল্‌বেলা বলেছেন:
হি...হি...হি হি...হি...হি হি...হি...হি

ব্যাপক মজা পাইলাম।


[তোমরা তো ভালোয় পারেন দ্যাকোসি!! হয় হয় বাহে, ছ্যবিগুল্যা একনা তাড়াতড়ি পোস্ট করেন ক্যানে। হামরা বলগের সব্বায় মিলি দ্যেকমো আলা।]

১৮. ০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৫:১০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ঠ্যাংকু............

রংপুরের কথা হচ্ছে.......।সত্যি?
এখন থেকে এখান চলবে তাহলে.........কেমন?

মুই আইজ ছ্যবিগুল্যা ডাউনলোড করিম,আইজ আইতোত দিইম।
টোমরা বাহে বসি না থাকেন।বিয়ান বেলা দেখবার পাইবেন।:)
মুই যাও এলা।অংপুরিয়া নেখবার যায়া গলা শুকাইছে,পানি খাওয়া খাইবে ।:)

যাইরে।
১৯. ০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৫:২৪
comment by: দোলাহাসান বলেছেন: লেখা চমৎকার হয়েছে।অনেকের অনুভুতি প্রকাশ পেয়েছে সাথে আমারও।তবে মনে হয় সবচেয়ে সুন্দর হয়েছে সুলতানা শিরীন সাজির মন্তব্য।উনার মন্তব্য পড়ে মনে হচ্ছিল উনি কিভাবে জানলেন আমার মনের কথা! কাল্‌বেলা ও সুলতানা শিরীন সাজিকে অনেক শুভেচ্ছা জানাই। ভাল থাকুন সবাই
০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৪৪

লেখক বলেছেন:
দোলাহাসান,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লেখাটা আর তেমন কি হয়েছে......আপনি ঠিকই বলেছেন সু-শি-সা এর মন্তব্যে লেখাটা পূর্ন হয়েছে বরং।
আপনাকেও শুভেচ্ছা।

২০. ০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৩০
comment by: পন্ডিত মশাই বলেছেন: উত্তম! উত্তম! কৃতকার্য।
০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৫:৫১

লেখক বলেছেন:
স্যার ,
আস্‌সালামুয়ালাইকুম। স্যার আপনার ক্লাসের অপেক্ষায়.........আছি আমরা সবাই।

২১. ১৩ ই মে, ২০০৮ রাত ১০:২৩
comment by: উত্তরাধিকার বলেছেন: কালবেলা,

এই ব্লগটির সাথে একাত্ম হওয়ার লোভ সামলাতে পারলাম না।
দেরী হলো যদিও, তথাপি যুক্ত হওয়া গেল তো।
সকলকে ব্লগানুভূতিক শুভেচ্ছা।
এ সত্যি একটি বিরাট পাওয়া...।

আপনি যথার্থই বলেছেন-
ভালোবাসি তোমাদের- এই সব কৃতি,
এ সবেরই শিরোনাম -‘ব্লগানুভূতি’।
২২. ১৪ ই মে, ২০০৮ রাত ১০:০৬
comment by: কাল্‌বেলা বলেছেন:
বস্‌,
আর আপনি আপনি কইরেন না তো। পারলে তুই কইরা বলেন।
১৪ ই মে, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন:
@ উত্তরাধিকার

২৩. ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৪
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: চমৎকার লেখা!! ভাল লাগল খুব
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন:
এতোদিন পরে কে আসি পড়ে মোর কথাখানি কৌতুহল ভরে?
ধন্যবাদ ছন্ন-পেন্সিল।

 

 


k.kalbela@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬৬২১