আমার প্রিয় পোস্ট

অ্যাবস্যিলিউট / কাল্‌বেলা

০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৪

শেয়ার করুন:                   Facebook





“আমাদের কি মাঝে মাঝেই মনে হয় না,ঠিক এখন যে পূর্নতাটুকু হয়েছে সেই পূর্নতা টুকু নিয়ে যদি আবার প্রথম থেকে জীবনটা শুরু করা যেত !ড্রয়িং রুম গোছানোর মত –যত্নে করে টিপে টিপে,ভেবে চিন্তে -গুছিয়ে গুছিয়ে,সাজানো যেত! আহা- কতই না সুন্দর হত।” -এটুকু লিখে নৌকায় বসা তরুণ, মাঝারি কন্ঠে হাঁক দিলো- মাঝি!!
কোন সারা-না পেয়ে আবারো ডাকলো,
-ও জীবন মাঝি শুনতে পাও?
এবার সারা এলো পর্দা টানা ছৈ এর বাহির থেকে
- বলেন বাবু, শুনতে পাই।
অভ্যেস বসে ঠুক করে একটা বেনসন ধরিয়ে, ঠোট গোল করে দুই-তিনটা রিং ছাড়ল- দেখলে মনে হবে যেন অবিকল স্টার্ট নেয়ার সময় জমিতে পানি দেয়া শ্যালো মেশিনের সাইলেন্সার, পার্থক্য, কেবল শব্দ নেই। ছৈ এর পর্দা সরিয়ে বাইরে এলে চোখ গেল মুক্ত আকাশের দিকে, অতঃপর সিগারেটে আর একটা গভীর টান দিয়ে ভাবনা জড়ানো কন্ঠে জিজ্ঞেস করল,
- সেই যে আড়াই যুগ আগে বাবা-মা মিলে তোমায় আমার জন্য ঠিক করে দিলেন, আর তুমিও ঢ্যাং ঢ্যাং করে শুরু করলে বৈঠা বাওয়া। কি পেলে বলতো ?
- বাবু, কি পেলাম তাতো জানি না। দিন যায় রাত আসে...ঝড় হয় বাদলা হয় আকাশে বিদ্যূৎ চমকে আর আমি আপনার নাও বাই বাবু......
- তুমি কি জান- কতদূর এলাম, কোথায় যেতে হবে, আরো কতদূর ?
- না বাবু। জেনে কি হবে?
মাঝি বেশ আত্নবিশ্বাসের সাথে বলল যেন তার কথায় ঝরে পড়ছে এক রাশ অভিজ্ঞতা।
-জেনে কি হবে মানে? জেনে কি হবে- এটা একটা কথা হল? তাহলে তাড়াতাড়ি সেখানে পৌঁছুতে পারতাম। এমন অগোছালো-এলোমেলো এদিক সেদিক চলে ফিরতে হত না।
অনেকটা কেঁপে গেল যেন তরুণের গলা, যেন মাঝির আত্নবিশ্বাসী ভংগিমা তার ভাবনাকে পলকেই দুর্বল করে দিয়েছে।
জীবন মাঝি ঈষৎ হাসে। হেসে জবাব দেয়,
- বাবু, জানলেই কি সেখানে ঠিকঠাক মত পৌঁছানো যেত? ঝড় হবে, বাউর হবে, নাও এক দিক থেকে আর একদিকে ঘুরে যাবে......আরো কত কি তার ঠিক আছে? আমি নাহয় দুই পায়সার মাঝি। কিন্তু মেলা বড় বড় মাঝিদের চিনি বাবু, ওরাও পারেনি এমন।
- তবে তোমার মতটা শুনি , এব্যাপারে?
- বাবু, আমি বলি কি নাও বাতাসের হাতে ছেড়ে দিই। তবে হ্যাঁ হাল ছেড়ে নয়কো। হালটি ঠিকঠাক ধরে থাকতে হবে, তবেই আর চিন্তা নেই। আর যদি বলেন কোন দিকে হাল ধরে থাকতে হবে, তবে বলবো –এক ঘাটে ভিড়ালেই হল সেখানেই মিলবে পরবর্তী ঘাটের ঠিকানা, অতঃপর সেদিকেই যাত্রা?
-বাতাসের হাতে নাও ছেড়ে দেয়া?
কপাল কিছুটা কুঞ্চিত হল কি? চোখ কি চলে গেল আর একবার আকাশের দিকে। ঠোট দুটোতে কি বিড়বিড় করে উচ্চারিত হল শব্দগুলো? সিগারেটে শেষ সুখটান টুকু দিয়ে চলে গেল আবার সে ছৈ এর ভিতর।

একটু আগে লেখা কাগজের দিকে পড়ে গেল চোখ। ক্ষনিকের জন্য কি অসাড় মনে হল লেখা গুলো? অ্যাবস্যিলিউট সাজানো গোছানো জীবন বলে কি আসলেই কিছু হতে পারে? অ্যাবস্যিলিউট পূর্ণতার সংগা আছে কি কারো জানা?

 

প্রকাশ করা হয়েছে: ভাবনা  বিভাগে ।

 

  • ২৩ টি মন্তব্য
  • ১৮৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: রশেমালাই বলেছেন: Click This Link
০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন:

০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন:
click this link করে আপনার ব্লগ দেখলাম ---- গোপালভারের দিনকাল ইদানীং সুবিধার যাচ্ছে না মনে হয়?

২. ০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: +
ভাল লেখা।
০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন:
ধন্যবাদ আলী আরাফাত শান্ত.........খালি + আর ভালো লেখা বলেই চলে গেলেন? কিছু বলবেন না?

৩. ০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৪
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: আর কী বলবো বস?
০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন:
.........ঠিক আছে......ইটস্‌ ওকে।।

৪. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: খুব ভাল লিখেছেন ,ভালো লাগলো পড়ে।সবার জীবনই এমন,জীবনে অ্যাবসলিউট পূ্র্ণতা বলে কিছুই নাই।

আপনার ড্রইং রুমের ছবিটার প্রসংশা না করে পারছি না,খুবই চমৎকার একটা রুমের ছবি।
০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন:
প্রীতি (টি) সোনিয়া,
ঠ্যাংক্স......। কিন্তু এই ড্রইং রুম তো গুগলের । অবশ্য আমার চয়েসটাকে ধন্যবাদ দেয়া যেতে পারে।

৫. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: মানুষ বলেছেন: এক কথায় চমৎকার। এভাবে ভাবিনি কখনো।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন:
মানু,
অনেক ধন্যবাদ। কি খবর ?

৬. ০৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: রাশেদ বলেছেন: ভাল্লাগছে।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন:
ঠ্যাঙ্কু। কিন্তু উত্তর পাইলাম না তো? আচ্ছা জীবন মাঝি কি ঠিক কথা বলল?

৭. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩১
comment by: মুকুল বলেছেন: হু ম ম। গভীর চিন্তার বিষয়!!! প্রশ্নগুলো আমারও! *****
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:১২

লেখক বলেছেন:
মুকু ভাই,
জীবন মাঝি কি ঠিক কথা বলল? ওর কথা মত কি চলা যায়?

৮. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:১২
comment by: মানুষ বলেছেন: চলে যাচ্ছে কোনমতে। আমার "মানুষ" নিকের "ষ" দেখি বিলুপ্ত হয়ে গেল
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন:
হা............হা......
কয়েকদিন পরে 'মনু' হইয়া যাইতে পারে............

৯. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:১৫
comment by: মুকুল বলেছেন: চিরন্তন ধাঁধাঁ... আমি বিভ্রান্ত আসলে... চিরন্তন সত্য হয়তো অধরাই থেকে যাবে...
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন:
ঠিকই বলেছেন......... চিরন্তন সত্য হয়তো অধরাই থেকে যাবে...

১০. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:১৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন আছেন বাহে?:)

সিগারেটের সুখ টান ছাড়া সব টুকু ভালো লাগলো।:)
কি খবর কালবেলা?ভালো তো?
কত প্রশ্ন মাথায় ঘোরে.......
আসলেই,"অ্যাবস্যিলিউট সাজানো গোছানো জীবন বলে কি আসলেই কিছু হতে পারে? অ্যাবস্যিলিউট পূর্ণতার সংগা আছে কি কারো জানা?".............আমারো জানতে ইচ্ছা করে।
অনেক শুভকামনা আর শুভেচ্ছা।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন:
হামরা ভালোয় আছি। চলি যাছ্‌ছে দিনকাল কোনমতে ।

'সিগারেটে সুখ টানের' বদলে 'সিগারেটে পাফ' দিলে বোধয় ভালো হত। (মুচকিহাসি):P

শিরী'বু আপনার বারফ ছাওয়া দিনের ছবি গুলা কই? তাড়াতাড়ি পোস্ট করেন ।

১১. ০৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কালবেলা,ছবি তোলা হইছে.......।মন গুছিয়ে বসা হচ্ছেনা।সহসাই লিখছি।
শুভেচ্ছা ।
০৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন:
ঠিক আছে, ঠিক আছে............

 

 


k.kalbela@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬৬২৫