আমার প্রিয় পোস্ট

দু’টি অণুগল্প / কালবেলা

১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

শেয়ার করুন:                   Facebook

।।১।।
১৬ কোটি বাংগালীর হে মুগ্ধ জননী,
রেখেছ বাংগালী করে মানুষ করোনি।


সবাই ঘুমিয়ে পড়েছে। পৃথিবীর ছায়াপথে অগুনতি নক্ষত্র জুটির মতই জেগে আছে আকাশ আর নীলু নামের এক জুটি নক্ষত্র । ওদের একজনের নিঃশ্বাস পড়ছে আর একজনের উপর। আসন্ন ঝড়ের অপেক্ষায় একজন আর একজনের চোখে চোখ ফেলে তাকিয়ে ।
হঠাৎ নীলু বললঃ আচ্ছা আমরা বাচ্চা নিব কবে?
আকাশঃ পি এচডি টা একবারে শেষই করে নিই, তারপর দেখা যাবে। একটু পর আবার বলল, আচ্ছা না নিলে কেমন হয়?
নীলুঃ কেন?
আকাশঃ ভয় লাগে।
নীলুঃ কিসের ভয়?
আকাশঃ যদি মানুষ করতে না পারি?

।।২।।
আকাশ-নীলু
হানিমুনে গেছে আকাশ-নীলু নক্ষত্র জুটি। সাগর পারে নীলুর কোলে মাথা রেখে শুয়ে পড়েছে আকাশ। ঘুমিয়েই পড়ল নাকি? নীলুর নরম নরম শাড়ির ছোঁয়াটাই অদ্ভুত, কি যে মায়া জড়িয়ে থাকে সবসময়!!
নীলু বসেছে গাছে হেলান দিয়ে। সাগরের বাতাসে ওর চুল উড়ছে। সাগরের ওপার থেকে হঠাৎ দৃষ্টি ফেরালে দেখতে পেল, আকাশ ঘুমিয়ে পড়েছে।
নীলুঃ এই, কি ব্যাপার? ঘুমাচ্ছো কেন?
আকাশঃ আহ ডিস্টার্ব করোনা।ঘুমাইনি। একটু পর আবার বলল, আচ্ছা তুমি কি ওই ডায়ালগটা শুনেছ?
নীলুঃ কোনটা?
আকাশঃ যখন ওয়াইফ ঘুমাচ্ছে তখন বুঝতে হবে সে ডজ মারতেছে মানে ফাঁকি দিচ্ছে, আর যখন হাজবেন্ড ঘুমাচ্ছে, তখন ধরে নিতে হবে সে “ চিন্তা” করছে। মানে হি ইজ থিংকিং। বুঝেছেন ম্যাডাম?
নীলু –“ওওও মাআআ” বলে চোখ পাকিয়ে, আকাশের থুত্নীটা ধরে জোড়ে জোড়ে নাড়াতে নাড়াতে বলল, ওরে শয়তান, তাই? উম্‌(!)...তাই(!)...না...?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অণুগল্প ;

 

  • ৪০ টি মন্তব্য
  • ২৩৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: (অ)গাণিতিক বলেছেন: খুব ভাল লাগলো! +
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন:

(অ)গাণিতিক,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

[আচ্ছা আপনার নাম (অ)গাণিতিক কেন নিলেন আমরা ব্লগাররা কি জানতে পারি?]

২. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১২
comment by: না বলা কথা বলেছেন: প্র‌থমটা অতি চমতকার হয়েছে।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন:
ধন্যবাদ "না বলা কথা"।

সবসময় আমার দুইটার মধ্যে দেখি প্রথমটাই ভালো হয়। ফার্স্ট লাভ ইজ দ্যা বেস্ট লাভ।

৩. ২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:১১
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগছে। তবে ২য়টা বেশি ভালো লাগছে। রোমানটিক বেশি। :)
২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন:
রাশু,
অনেক অনেক ধন্যবাদ। তোমার ভালো লাগলে খুব খুশি লাগে।। দ্বিতীয়টা আসলেই খুব রোমান্টিক!!!

৪. ২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: সচলায়তনের অনুগল্প গুলো পড়তে পড়তে হঠাৎ তোমার গল্প চোখে পড়লো।দুইটাই ভালো লাগলো।প্রথম গল্পের আইডিয়াটা খুব চমৎকার ২য় টার রোমান্টিকতা!
২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন:
হুমম...
সচলায়তনের অণুগল্প গুলো পড়েছি। ভালো করেছে।

আমার গুলো ভালো লেগেছে জেনে অনেক অনেক ভালো লাগল। তোমাদের ভালোলাগা-ভালোবাসার কাছে ঋণী হয়ে যাচ্ছি। এভাবে যদি কসষ্ট করে এসে আমার ছাইপাশগুলো তোমরা না পড়তে , না উতসাহ দিতে তাহলে কবেই হারিয়ে যেতাম!!...।।

শুভেচ্ছা নিও।

৫. ২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:০২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কিরে কালবেলা......
বাড়ী যাবার আনন্দে ডগমগ তাইনা?
মা বাবা বউ খুঁজে রাখলো কি রাখলো না?
স্বপ্ন দেখা শুরু ?:)
সুন্দর হইছে গল্প.......।২ টাই।
আমার তো মনে হচ্ছে স্বপ্নে আছিস ।
স্বপ্ন পূরণ হোক।
শুভ হোক যাত্রা।
সময় পেলে ব্লগে আসিস।
শুভেচ্ছা।
২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন:
সাজি'বু,
হি...হি..." গাছে কাঁঠাল, গোঁফে তেল" ......

না না ইনফ্যাক্ট স্বপ্ন দেখা শুরু করিনি, এগুলো সব চলতে ফিরতে, মনের কানাগলিতে হঠাৎ উঁকি দেয়া কথামালারই বহিঃপ্রকাশ।

তোমার দোয়া, তোমাদের দোয়াই আমার অমুল্য প্রাপ্তি। শুভেচ্ছা।

৬. ২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: বিহংগ বলেছেন: বাহঃ,
আপনার গল্পদুটো পড়ে মনে হলো-
"নদীর জলের পথে মাছরাংগা ডানা বাড়িয়েছে"
স্নিগ্ধ জল স্পর্শের কী যে প্রশান্তি,
আরেকবার ,বাহঃ।
২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন:
বিহংগ,
আপনার মত সুলেখকের মন্তব্য পেয়ে খুব ভালো লাগল। অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৭. ২১ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৭
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: দু'টি গল্পই ভালো লেগেছে।
স্বপ্ন দেখতে থাকুন একদিন সফল হবে..................

ভালো থাকুন।
০৮ ই মে, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন:
চিটি,
অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক দিন ব্লগে আসতে পারিনি। দেরিতে জবাবের জন্য ক্ষমা প্রার্থী।
অনেক অনেক ভালো থাকবেন।

৮. ২১ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৪
comment by: রাগিনী বলেছেন: মানুষ বেঁচে থাকে স্বপ্নে............


ভালো লাগলো।।
০৮ ই মে, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন:
ভালো লেগেছিল জেনে ভালো লাগল। অনেক দিন ব্লগের মুখটাও দেখতে পারিনি। কেমন আছেন? আপনার নিশ্চই অনেক অনেক নতুন লেখা জমে গেছে......কখন পড়ব সেগুলি?

৯. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৭
comment by: ইমরুলকায়েস বলেছেন: ভালো।সচলে আপনাকে দেখিনা অনেকদিন।ব্যাপার কি?
০৮ ই মে, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন:
ইরু ভাই,
কি আর বলি............এই খানেই আসতে পারিনি......একটু সময় পেলেই চলে আসবো । আপনার লেখা মিস করি......

১০. ২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫১
comment by: সুতরাং বলেছেন: দু'টো গল্পই দারুণ! আরও অনুগল্প পাঠের ইচ্ছে রইলো।
ইদানিং ব্লগে আপনাকে খুব কম দেখা যাচ্ছে, ব্যস্ত নাকি?
০৮ ই মে, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন:
ধন্যবাদ...ধন্যবাদ...ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল।

কম দেখা যাচ্ছে মানে......দেখাই তো যাচ্ছে না। ধুর ব্লগ মিস করি খুব। একটু সময় পেলেই আবার চলে আসব। আপনার গানের সুর দেয়া কি হল?

১১. ২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভেবেছিলাম আপনার নাম দেবো আকাশ :)
০৮ ই মে, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন:
হি...হি...ভালোই বলেছেন।

১২. ২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৪
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন: জটিলস ++
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন:
খাইসে ......।। ধন্যবাদ...ধন্যবাদ।

১৩. ২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৫
comment by: সব্যসাচী বলেছেন:
বাহ! অনুগল্প দুটি ভালো লেগেছে।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন:
শুকরিয়া...শুকরিয়া

১৪. ৩০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৩
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: প্রথমটা ভালো....... দ্বিতীয়টা বেখাপ্পা।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন:
হা...হা...

১৫. ০১ লা মে, ২০০৮ ভোর ৬:৫৯
comment by: রাশেদ বলেছেন: আপনি কুতায়!!!!!!!!!!!
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন:

এইযে আমি "ছ্‌লে এচেচি......। কি খবর তোমার। মুক্লার খুবর কি?

১৬. ০৮ ই মে, ২০০৮ রাত ১০:৪৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কোথায় রে কালবেলা?
ব্লগে দেখতেছি......।:)
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন:

১৭. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:০০
comment by: পথিক!!!!!!! বলেছেন: সো রোমন্টিক
০৮ ই মে, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন:
হি...হি...।

১৮. ১৬ ই মে, ২০০৮ রাত ১০:২৮
comment by: উত্তরাধিকার বলেছেন:
কি রে ?
জাগো বাহে
কোনঠে গেলি?
লাপাত্তা !

রেস্ট এ আছিস না টেস্টিং করিস
যেমনটিই হোক বেস্ট এ থাকিস !
;)
১৭ ই মে, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন:
আছি বস্‌। বেঁচে আছি কোন মতে। মন ভালো নাই।

১৯. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: কালপুরুষ বলেছেন: বেশ রোমান্টিক। ভাল লাগলো। ঢাকা এসে কল করতে ভুল যেন না হয়।
১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন:
কালপুরুষ'দা,
অবশ্যই, অবশ্যই। মেইল আড্রেসের জন্যও অনেক অনেক ধন্যবাদ।

২০. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভাই, উপসংহার তো পেলাম না...আর কি হলো...বলেন...
১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন:
ভাইয়া,
এইটা এইরকমই। গতানুগতিক উপসঙ্গহার নাই।

 

 


k.kalbela@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬৬৩২