ভগবান বুদ্ধের ব্যাপক মনুষ্যত্ব ও বস্তুবাদী দর্শন হইতে যৎকিঞ্চিৎ...
২৮ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪২
শান্তি, সুখ, সমৃদ্ধি, দু:খ-নিবারণ, বিবেকদংশন-জনিত পাপভয় তথা পুণ্যাকাঙ্ক্ষা, দার্শনিক জ্ঞানপিপাসা ... ইত্যাদি সমস্ত মূল উদ্দেশ্যে মনুষ্যজাতি ঈশ্বরচিন্তা করিয়া থাকে ... বুদ্ধ বলিতেছেন সেই সমস্ত উদ্দেশ্য সাধিত হইতে পারে কেবল মানুষের চিত্তশুদ্ধি ও সার্বিক চারিত্রিক উন্নতি হইলে । কেবলমাত্র উন্নত-চারিত্রিক মননশীলতা অবলম্বন করিয়া এই সমস্ত ইহজাগতিক উদ্দেশ্যসাধন সম্ভব। অষ্টাঙ্গিক মার্গ যথা সৎচিন্তা, সত্বাক্য, সত্জ্ঞান, সদাচরণ, সত্কার্য, সত্জীবন, সত্চেষ্টা তথা সত্প্রতিজ্ঞা অনুসরণ করিয়া যদি নিষ্ঠা ও দৃঢ়সংকল্প লইয়া অভ্যাস করা হয় তবে অতি অবশ্য আপনা হইতেই মনুষ্যচিত্ত শুদ্ধতর হইবে।
অজ্ঞেয়-অচিন্ত্যনীয় কোন প্রমাণসাপেক্ষ ঐশ্বরিক অস্তিত্বের নিকটে নি:শর্ত-আত্মসমর্পণের চিন্তা না করিয়া, অথবা, কোন ঐশী শক্তিকে সন্তুষ্ট করিবার নিমিত্ত প্রার্থনা-উপাসনা না করিয়া মানুষের জীবন পরিচালিত হইবে কেবল সদাচরণ-সদাভ্যাস জনিত উন্নত-চারিত্রিক মানসে অবস্থিত সুচিন্তিত বিবেকবোধ-বুদ্ধির দ্বারা ... ইহাই বুদ্ধের শিক্ষা।
ধর্ম, বর্ণ, জাতি, ভাষা, সংস্কৃতি, জীবিকা, শ্রেণী, ইত্যাদি নির্বিশেষে মনুষ্যজাতির প্রত্যেকটি সদস্য এক অপরের সমান। জীবন ও মনুষ্যত্ব এই সাম্যের ভিত্তি। মনুষ্য কিংবা প্রকৃতিসৃষ্ট কোন ভেদাভেদ-পদ্ধতিই সেই মহান সাম্যকে অস্বীকার করিতে পারে না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বুদ্ধ, বৌদ্ধ দর্শন ;
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মহোদয়ার মন্তব্যপাঠে যৎপরোনাস্তি আনন্দিত হইলাম। সর্বে সত্তা সুখীনা সন্তুঃ সর্বে ভদ্রানি পশ্যন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক।
স্করপিয়ন্স বলেছেন:
ॐ শ্রীগুরু পুন্ডরীক্ষাং পুনাতং হরিরং হরি
অপবিত্র পবিত্রবা সর্ব্বাবষ্হাং গতোপিবা।
য়স্মরেৎ পুত্তরীক্ষাং বাহ্যাভ্যন্তরং শুচিঃ।।
ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি !
লেখক বলেছেন: ॐ শান্তি !
লেখক বলেছেন: আয়ুস্মান ভবঃ
মানুষ বলেছেন:
আচ্ছা গাছেরও তো প্রান আছে। শাক লতা পাতা খেলে কি প্রান হত্যার অপরাধে অপরাধি হবো?
পুতুল বলেছেন:
মানুষ বলেছেন: আচ্ছা গাছেরও তো প্রান আছে। শাক লতা পাতা খেলে কি প্রান হত্যার অপরাধে অপরাধি হবো? না বাছা, তাতে কোন পাপ নেই।
লেখক বলেছেন: সাধু! সাধু!!
লেখাজোকা শামীম বলেছেন:
পৃথিবীর প্রথম ঈশ্বরবিহীন কোন ধর্ম হচ্ছে বুদ্ধ ধর্ম। এ ধর্ম কিন্তু আধুনিক সব ধর্মের থেকেও আধুনিক।
হার্টবিট বলেছেন:
বুদ্ধে কেন আজকের একটি বলবে যে, সেই সমস্ত উদ্দেশ্য সাধিত হইতে পারে কেবল মানুষের চিত্তশুদ্ধি ও সার্বিক চারিত্রিক উন্নতি হইলে ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















জগতের সকল প্রাণী সুখী হোক।