কশ্চিৎকান্তা বিরহগুরুণা শাপেনাস্তংগমিতমহিমা...

ঘোড়া : প্রকৃতিপর্ব্ব

১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৪

শেয়ারঃ
0 0 0


আগে পড়ুন - ঘোড়া : আকৃতিপর্ব্ব

প্রকৃতিপর্ব্ব
ঘোড়া প্রকৃতি ভালবাসে। তারা মাথা তুলে সবুজ আকাশ দেখার চেষ্টা করে। চাঁদের আলোয় তারা দাঁড়ায়, হাঁটে, লেজ দোলায়। কখনো কখনো সামনের পা তুলে উঠে দাঁড়ায়। মনিব কন্যার জন্য ফুল পাড়ে। মনিব গৃহিনীর আঁচল চিবোয়।

ঘোড়া যদিও শান্ত কিন্তু তাদের লেজ শান্ত নয়। লেজ শান্ত নয় বলেই যে কোন একটা পা দিয়ে পাইপ ঠোকার শব্দ করে।

ঘোড়া কখনো হাসে না।

গরু প্রায়ই কাঁদে। গাধা গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকে। ছাগলের মুখ নিরীহ নিশ্চিন্ত। মোষ নির্বিকার। কুকুর ফুর্তিবাজ।

গরু জনম দু:খীনি। গাধারা জনম ইডিয়েট। ছাগল জন্মের পর থেকেই চিবুচ্ছে। মোষ জন্মের পর থেকেই ঝিমুচ্ছে। আর কুকুরের তো জন্মাতেই হয় না।

গরু ডিম পাড়ে না কারণ গরুড় পাখি ডিম পাড়ে। গাধারা ফুটিকেই ডিম মনে করে। ছাগল ডিমের খোসা চিবোয়। কুকুর ডিমের মামলেট খায়। ঘোড়ারা এসব কিছুই জানেনা। ঘোড়া আছে। ডিমও আছে। ঘোড়ার ডিম গণ্পে আছে।

ঘোড়া খুব ঐতিহাসিক। কারণ ঘোড়া ইতিহাস পড়ে না। স্কুলে যেসব ইতিহাস পড়ানো হয় তাতে অনেকেই পাতিহাস পায়। কিন্তু দেখে সোনার ডিম পেটের মধ্যে নেই। অনেকের ধারনা পেটেই সবকিছু থাকে। যেমন অনেকের পেটে পাকস্থলি থাকে। অনেকের পেটে জিলিপি থাকে। অনেকের পেটে পিলে থাকে। অনেকের পেটে ছেলেপিলেও থাকে। অনেকের পেটে কথা বা মদ কিছুই থাকতে চায় না।

ঘোড়া যখন দৌঁড়ায় তখন দৌঁড়ায় । যখন তারা ঘুমায় তখন দৌঁড়ায়। যখন তারা দৌঁড়ায় না তখন শব্দ হয় টক্ টক্ টক্ টর্ টর্ টর্ টরে টরে টক্কা টক্কা

ঘোড়ার কয়েকটি নিজস্ব শব্দ আছে। তাই এদিক ওদিক করে কবিতা লিখতে পারতো। কিন্তু ঘোড়া তেমন কবিযশঃপ্রার্থী নয়। আষ্চর্য। যদিও তাদের নিজস্ব উচ্চারণ আছে। যেমন - তাতার তাতার তাতার তাতার তাতার তাতার তাতার যেমন - হুনুন হুনুন হুনুন হুনুন হুনুন হুনুন কিংবা - হনন্ হনন্ হনন্ হনন্ হনন্ হনন্ হনন্



(চলবে...)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): একটি উত্তরাধুনিক বাংলা গল্পের খসড়া ;
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৯
রবিউলকরিম বলেছেন: ভাই ছোটবেলাকার সেই নৌকাভ্রমণ রচনার মতো কইরেন না। নৌকাভ্রমণ লিখতে গিয়ে নদীর পাড়ে গরু চরছে আর তা থেকেই গরুর রচনা লিখে ফেলা। ঘোড়া নিয়েই লিখুন, গরু, ছাগল এসব নিয়ে নয়। আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। আপনার কল্পনা শক্তির প্রসংশা না করে পারলাম না। শেষপর্যন্ত আপনি কতদূর যান এটা দেখার ইচ্ছে রইল। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৮৯১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মৌর্যযুগ অবসিত হয় নাই!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই