ঘোড়া : খাদ্যপর্ব্ব
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১:০৯
পড়ে আসুন:
ঘোড়া : আকৃতিপর্ব্ব
ঘোড়া : প্রকৃতিপর্ব্ব
খাদ্যপর্ব্ব
আমরা ভাত খাই। ডাল খাই। সবজি খাই। আলু খাই। ১০০% খাঁটি রূপচাদা সয়াবীন তেল খাই, খুচরা ভেজাল তেল খাই । আমরা মাছ খাই, জুটলে খাই না জুটলে খাই না। আমরা রাধুনী গুড়ো মশলা খাই জিরা খাই ধইন্যা খাই। আমরা দুধ খাই দেশী গরুর, এবং মায়ের বুকের কখনো কখনো গুড়োদুধ ডেনমার্ক থেকে ইমপোর্টেড স্তনবতী গাভীর। নুডলস খাই। চিলি সস খাই। চিকেন চিলি খাই। তন্দুর রুটি খাই। শিক কাবাব খাই । বীফ খাই। মাটন খাই। পর্ক খাই। শাক খাই। পাতা খাই। ছোলা খাই। ছাতু খাই। ইসবগুলের ভুষি খাই। চিনি খাই। চোখ খাই। ঠোঁট খাই। গাল খাই। স্তন খাই। পবিত্র গ্রন্থাবলী বিজ্ঞান মার্কসবাদ এসবকিছূ । ফুকো খাই। দেরিদা খাই। বিয়ার স্কচ খাই। হুইসকি খাই। খেতে আমরা ভালবাসি। আমাদের খাওয়াতেও ভালবাসি। আমরা পরস্পরকে খাই। সে অর্থে ঘোড়া কিছুই খায় না।
(চলবে...)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): একটি উত্তরাধুনিক বাংলা গল্পের খসড়া ;
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














