somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ঘোড়া: উপসংহারপর্ব্ব
রাস্তার মোড় জেব্রা ক্রসিং-এ ভীষন ভিড়। কী ব্যাপার? একটু দাঁড়ালাম। দেখলাম অনেক লোক - মেয়ে, ছেলে, তরুণ, তারুণ্য, যুবতী, যৌবন, বার্দ্ধক্য, বর্ধন, সরল, মুখোশ মণিমালা ও বাচাল সবাই কীরকম চুপচাপ। গোল হয়ে দাঁড়িয়ে আছে। কাকে ঘিরে দাঁড়িয়ে আছে দেখার জন্য উঁকি মারলাম।। দেখলাম রেস থেকে ফেরার পথে কে একজন আস্তে আস্তে মাটির উপর শুয়ে পড়েছে।

[সমাপ্ত ]


পড়ে আসুন:
ঘোড়া : আকৃতিপর্ব্ব
ঘোড়া : প্রকৃতিপর্ব্ব
ঘোড়া : খাদ্যপর্ব্ব
ঘোড়া : আয়ুপর্ব্ব
ঘোড়া : উপযোগিতাপর্ব্ব (প্রথমাংশ)
ঘোড়া : উপযোগিতাপর্ব্ব (দ্বিতীয়াংশ)]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/29114056 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/29114056 2010-03-11 03:28:34
জনক জননী ক্রমিক মেধার পদ্ম
পদ্মের উপরে থাকে জন্মের জ্যামিতি

সভ্যতাকে জন্ম দিতে
মানবিক অবয়বে
নামে দুই দেবদুত স্বপ্ন আর স্মৃতি।


সংযুক্তিঃ La Familia Painting by Dan Earle ]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28926509 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28926509 2009-03-19 13:09:19
ঘোড়া : উপযোগিতাপর্ব্ব (দ্বিতীয়াংশ)
পড়ে আসুন: ঘোড়া : আকৃতিপর্ব্ব | ঘোড়া : প্রকৃতিপর্ব্ব
ঘোড়া : খাদ্যপর্ব্ব | ঘোড়া : আয়ুপর্ব্ব | ঘোড়া : উপযোগিতাপর্ব্ব (প্রথমাংশ)

... আমার বারান্দায় একটা সিংহাসন। আকাশ আর মাটির মাঝখানে। আমি আকাশকে বলতে পারি হে টুথপেষ্ট, - এই আমার টুথব্রাশ। এতে তোমার নীল পেষ্ট একটুখানি দেবে?

আর আমি মাটিকে বলি, শুনছো, তোমর ঐ সবুজ পাতার এককাপ চা খাওয়াবে? মটি কতো ঠান্ডা। তার উপর দিয়ে গরু হাঁটে, কুকুর হাঁটে, ছাগল হাঁটে, সাপ হাঁটে। হাঁটে আর হাঁটে।

আর রোদ? সে যে কি? সে যে কি? সে যে কেমন? আহা। ...আমার একটি হাত আছে। তাতে পাঁচটি আঙুল। আঙুলে নোখ আছে। নোখ নারীর ত্বক কেটেছে অসংখ্যবার। স্তন খুঁটেছে অসংখ্যবার। পিঠের মাংস খাবলে দিয়েছে অসংখ্যবার। তাতে পাওয়া গেছে এই রোদ!

রৌদ্রতপ্ত ক্রুদ্ধ ক্লান্ত অশ্বের কাছাকাছি রোদ ...
অগ্নিদগ্ধ আস্তো আস্তাবল ভস্মকৃত গলিত দগ্ধ অশ্বমাংসের গন্ধ এই রোদে ...
এই রোদের ভেতরে ভেতরে , রঙধনুর সাতরঙের চলাপথে চুটন্ত উদ্ধশ্বাসী ঘোড়দৌড়...


তারপর হাততালি।

(চলবে...)
]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28801766 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28801766 2008-05-23 14:54:41
ঘোড়া : উপযোগিতাপর্ব্ব (প্রথমাংশ)
পড়ে আসুন: ঘোড়া : আকৃতিপর্ব্ব | ঘোড়া : প্রকৃতিপর্ব্ব
ঘোড়া : খাদ্যপর্ব্ব | ঘোড়া : আয়ুপর্ব্ব

একদিন স্বপ্নে দেখেছিলাম, আমি একটি ঘোড়ায় চড়ে চাঁদের আলোয় ঝরণা পার হচ্ছি। এমন সময় দেখলাম একটি মেয়ে তার হলুদ-সবুজ গাল আর তার সাদা বাদামী বুকের ওপর চাঁদের ভারি মাখন মাখন আলো মাখা, বেগুনী রঙের স্তনের বোঁটা আলগা পড়েছিল।

আমি তখনই চিৎকার করে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়লাম। চাঁদজলে অল্প উঠে মুখ ফিরিয়ে দেখলাম মেয়েটি তখনই কেমন যেন দেখতে দেখতে ভোর হয়ে গেল। সারা প্রান্ত জুড়ে সকাল। ভোরের শিশির ভেজা আলো। আমি তার মধ্যে আর আমার পাশে বিশ্বস্ত আত্মা। মানে ছায়া।

মানে আমার ছায়া। মানে আমার ... আমি কার পিঠে এখানে আসলাম, এই বিছানায়, এই বালিশে, এই তোষকে চাদরে, মশারি গর্ভে!

...?

ভোর হলে আমি চশমা পরি। ঘড়ি পরি। সান্ডেলে পা গলাই। ড্রয়ার থেকে টুথব্রাশ বের করি। তারপর বারন্দায় এসে দাঁড়াই।



(চলবে)]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28791591 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28791591 2008-04-27 02:12:30
ঘোড়া : আয়ুপর্ব্ব পড়ে আসুন:
ঘোড়া : আকৃতিপর্ব্ব
ঘোড়া : প্রকৃতিপর্ব্ব
ঘোড়া : খাদ্যপর্ব্ব

আয়ুপর্ব্ব
আয়ুর জন্য সংবাদপত্র ও টিভিচ্যানেল দায়ী। কখনো দায়ী পৃথিবী গোল এই ধারনা। আয়ু এক ধরনের অপরাধ। এই কারণে ক্যালেন্ডার একটি অশ্লীল চিত্র। পঞ্জিকা একটি নিষিদ্ধ পুস্তক। ঘড়ি একটি অশ্লীল ইঙ্গিত। ঘড়ির সঙ্গে ঘোড়ার কোন সম্পর্ক নেই। ঘড়ির টক্ টক্ বন্ধ হয়ে যায়। ঘোড়ার টক্ টক্ টক্ শব্দ কখনো বন্ধ হয় না। ঘড়ির ক্ষেত্রে তা বন্ধ হয়ে যায় এজন্য ঘড়ি অশ্লীল। তখন তা নগ্ন করে নতুন ব্যাটারী লাগাতে হয় - তাই ব্যাপারটা আরো অশ্লীল।

আয়ু আলুর মতোই পচনশীল। একটি পচা আলু সমস্ত আলুর মধ্যে পচন ধরিয়ে দেয়। এইভাবে বস্তা বস্তা আলু নস্ট হয়। এইভাবে যুগ যুগ আয়ু নস্ট হয়। ঘোড়ারা সেদিক থেকে আয়ুবাজ ও আলুবাজ নয়।

ঘোড়া তার বিশাল পেটে হাজারখানেক কাপুরুষ যোদ্ধা লুকিয়ে রাখতে পেরেছিল বলে শোনা যায়। যদিও তারা আস্তাবলের মশা মারতে পারেনা। যুদ্ধক্ষেত্রে ফুটবল খেলার চেষ্টা করে । তারা দেখে এসছে খেলা এক ধরনের মৃত্যূচর্চা। জাপানিরা এদের কাছ থেকে হারিকিরির আইডিয়া পেয়েছিল। আয়ু এসবের কাছে একটি চরম অশ্লীল প্রসঙ্গ।

(চলবে...)]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28788663 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28788663 2008-04-17 13:17:09
ঘোড়া : খাদ্যপর্ব্ব পড়ে আসুন:
ঘোড়া : আকৃতিপর্ব্ব
ঘোড়া : প্রকৃতিপর্ব্ব


খাদ্যপর্ব্ব
আমরা ভাত খাই। ডাল খাই। সবজি খাই। আলু খাই। ১০০% খাঁটি রূপচাদা সয়াবীন তেল খাই, খুচরা ভেজাল তেল খাই । আমরা মাছ খাই, জুটলে খাই না জুটলে খাই না। আমরা রাধুনী গুড়ো মশলা খাই জিরা খাই ধইন্যা খাই। আমরা দুধ খাই দেশী গরুর, এবং মায়ের বুকের কখনো কখনো গুড়োদুধ ডেনমার্ক থেকে ইমপোর্টেড স্তনবতী গাভীর। নুডলস খাই। চিলি সস খাই। চিকেন চিলি খাই। তন্দুর রুটি খাই। শিক কাবাব খাই । বীফ খাই। মাটন খাই। পর্ক খাই। শাক খাই। পাতা খাই। ছোলা খাই। ছাতু খাই। ইসবগুলের ভুষি খাই। চিনি খাই। চোখ খাই। ঠোঁট খাই। গাল খাই। স্তন খাই। পবিত্র গ্রন্থাবলী বিজ্ঞান মার্কসবাদ এসবকিছূ । ফুকো খাই। দেরিদা খাই। বিয়ার স্কচ খাই। হুইসকি খাই। খেতে আমরা ভালবাসি। আমাদের খাওয়াতেও ভালবাসি। আমরা পরস্পরকে খাই। সে অর্থে ঘোড়া কিছুই খায় না।

(চলবে...)]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28788555 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28788555 2008-04-17 01:09:53
ঘোড়া : প্রকৃতিপর্ব্ব
আগে পড়ুন - ঘোড়া : আকৃতিপর্ব্ব

প্রকৃতিপর্ব্ব
ঘোড়া প্রকৃতি ভালবাসে। তারা মাথা তুলে সবুজ আকাশ দেখার চেষ্টা করে। চাঁদের আলোয় তারা দাঁড়ায়, হাঁটে, লেজ দোলায়। কখনো কখনো সামনের পা তুলে উঠে দাঁড়ায়। মনিব কন্যার জন্য ফুল পাড়ে। মনিব গৃহিনীর আঁচল চিবোয়।

ঘোড়া যদিও শান্ত কিন্তু তাদের লেজ শান্ত নয়। লেজ শান্ত নয় বলেই যে কোন একটা পা দিয়ে পাইপ ঠোকার শব্দ করে।

ঘোড়া কখনো হাসে না।

গরু প্রায়ই কাঁদে। গাধা গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকে। ছাগলের মুখ নিরীহ নিশ্চিন্ত। মোষ নির্বিকার। কুকুর ফুর্তিবাজ।

গরু জনম দু:খীনি। গাধারা জনম ইডিয়েট। ছাগল জন্মের পর থেকেই চিবুচ্ছে। মোষ জন্মের পর থেকেই ঝিমুচ্ছে। আর কুকুরের তো জন্মাতেই হয় না।

গরু ডিম পাড়ে না কারণ গরুড় পাখি ডিম পাড়ে। গাধারা ফুটিকেই ডিম মনে করে। ছাগল ডিমের খোসা চিবোয়। কুকুর ডিমের মামলেট খায়। ঘোড়ারা এসব কিছুই জানেনা। ঘোড়া আছে। ডিমও আছে। ঘোড়ার ডিম গণ্পে আছে।

ঘোড়া খুব ঐতিহাসিক। কারণ ঘোড়া ইতিহাস পড়ে না। স্কুলে যেসব ইতিহাস পড়ানো হয় তাতে অনেকেই পাতিহাস পায়। কিন্তু দেখে সোনার ডিম পেটের মধ্যে নেই। অনেকের ধারনা পেটেই সবকিছু থাকে। যেমন অনেকের পেটে পাকস্থলি থাকে। অনেকের পেটে জিলিপি থাকে। অনেকের পেটে পিলে থাকে। অনেকের পেটে ছেলেপিলেও থাকে। অনেকের পেটে কথা বা মদ কিছুই থাকতে চায় না।

ঘোড়া যখন দৌঁড়ায় তখন দৌঁড়ায় । যখন তারা ঘুমায় তখন দৌঁড়ায়। যখন তারা দৌঁড়ায় না তখন শব্দ হয় টক্ টক্ টক্ টর্ টর্ টর্ টরে টরে টক্কা টক্কা

ঘোড়ার কয়েকটি নিজস্ব শব্দ আছে। তাই এদিক ওদিক করে কবিতা লিখতে পারতো। কিন্তু ঘোড়া তেমন কবিযশঃপ্রার্থী নয়। আষ্চর্য। যদিও তাদের নিজস্ব উচ্চারণ আছে। যেমন - তাতার তাতার তাতার তাতার তাতার তাতার তাতার যেমন - হুনুন হুনুন হুনুন হুনুন হুনুন হুনুন কিংবা - হনন্ হনন্ হনন্ হনন্ হনন্ হনন্ হনন্



(চলবে...)]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28788332 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28788332 2008-04-16 12:54:12
ঘোড়া : আকৃতিপর্ব্ব আকৃতিপর্ব্ব
ঘোড়ার চারটি পা, দুটি কান ও একটি চোখ আছে। ঘোড়ার শিং নেই ও আঙুল নেই। আমাদের নখ আছে। তাই ঘোড়ার খুর আছে । মেয়ে ঘোড়ারা দাঁত দিয়ে খুর কাটে না। সুতরাং মেয়ে ঘোড়াদের দাঁত নেই। ছেলে ঘোড়ারা টুথপেষ্ট ব্যবহার করেনা তবু তাদের মুখে ফেনা হয়।

ঘোড়ার একটি পিঠ আছে। পিঠে চড়া ও খাওয়া গৌরবের বিষয়। ঘোড়ার পিঠ সোজা ও বাঁকা। লম্বা এবং লম্বা। এদের ঘাড়ের সঙ্গে পিঠের ১২০ ডিগ্রী সম্পর্ক যেখানে পায়ের সঙ্গে পিঠের ৯০ ডিগ্রী সম্পর্ক সুতরাং ঘোড়ার ঘাড়ের সঙ্গে পিঠের সম্পর্ক কত তা বের করতে কোন অসুবিধা হয়না, কেননা ঘোড়া একটি দ্রুতগামী ত্রিভূজ।

ঘোড়ার নাকে একটি ফুটো আছে। এবং আরেকটি ফুটো তার পরেই পাওয়া যায়। এই ফুটোটি ঐ ফুটো দিয়ে বেরিয়ে গেছে কিনা বোঝা যায় না। কারণ কাঠি ঢুকিয়ে প্রমাণ করার সময় দেখেছি এরা বার বার হাঁচি দেয়।

ঘোড়ার সাঁইত্রিশটা লেজ আছে। পঁয়ত্রিশটা লেজ নেই। একটি লেজ স্কুলের খুকুমনিরা চুরি করে চুল বেঁধেছে। একটি এখনো ঘোড়ারা চোখে দেখেনি। শুধু অনুভব করেছে।

এদের ঘাড়ের লোমে ও লেজে তেলমালিশ করতে হয়না। এরা সেলুনেও যায় না। সুতরাং ঘোড়াই আদিম হিপি।

ঘোড়ার কোন রঙ হয় না। এরা চিরকালই নট্রাম।

ঘোড়ারা জানত না যে তাদের দুটো করে পাখা ছিল। এখনো এদের বাচ্চারা নিজেদের মনে করে ইবলিশের বাচ্চা। কিন্তু পাখা দুটোর খোঁজ কেন করে?


(চলবে...) ]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28788230 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28788230 2008-04-16 02:04:07
ভগবান বুদ্ধের ব্যাপক মনুষ্যত্ব ও বস্তুবাদী দর্শন হইতে যৎকিঞ্চিৎ...
অজ্ঞেয়-অচিন্ত্যনীয় কোন প্রমাণসাপেক্ষ ঐশ্বরিক অস্তিত্বের নিকটে নি:শর্ত-আত্মসমর্পণের চিন্তা না করিয়া, অথবা, কোন ঐশী শক্তিকে সন্তুষ্ট করিবার নিমিত্ত প্রার্থনা-উপাসনা না করিয়া মানুষের জীবন পরিচালিত হইবে কেবল সদাচরণ-সদাভ্যাস জনিত উন্নত-চারিত্রিক মানসে অবস্থিত সুচিন্তিত বিবেকবোধ-বুদ্ধির দ্বারা ... ইহাই বুদ্ধের শিক্ষা।

ধর্ম, বর্ণ, জাতি, ভাষা, সংস্কৃতি, জীবিকা, শ্রেণী, ইত্যাদি নির্বিশেষে মনুষ্যজাতির প্রত্যেকটি সদস্য এক অপরের সমান। জীবন ও মনুষ্যত্ব এই সাম্যের ভিত্তি। মনুষ্য কিংবা প্রকৃতিসৃষ্ট কোন ভেদাভেদ-পদ্ধতিই সেই মহান সাম্যকে অস্বীকার করিতে পারে না।]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28783267 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28783267 2008-03-28 20:42:41
কেন ঐশী ধর্মের মহাপুরুষগন বারংবার জন্মলাভ করেন পূবে আর পশ্চিমে দর্শন দেন বৈজ্ঞানিকগন... কারণ এর বিচিত্র ব্যাখ্যা-বিশ্লেষন-অনুসন্ধানের মাধ্যমে সুচতুর পশ্চিম করায়ত্ত করিয়াছে টুলস এন্ড টেকনোলজি নামক চাবুক এবং সেই চাবুকের কষাঘাতে জর্জরিত আমরা। আমাদিগের পরামারাধ্য দেবতাবৃন্দ, আল্লা, ভগবান, কৃষ্ণ ও মোহাম্মদের টেনশনে আমরা যখন মুগ্ধ এবং গর্বিত মীমাংসার প্রশান্ত ভুমিতে নিজ নিজ মস্তিস্ক সমাহিত করিয়াছি, তখনতো শ্বেতচর্মধারীদের ভারি সুবিধা, - আমাদিগকে বিজ্ঞানের মধ্যে না রাখিয়া বিজ্ঞানের ব্যবহারজীবি তথা ক্রেতায় পরিণত করিবার সুবর্ণসুযোগ তাহারা ছাড়িবে কোন দুঃখে?

যে দেশে জগদীশচন্দ্র সত্যেনবোসের চাইতে পীর-ফকির-আউলিয়া অত্যধিক সমাদৃত, বৃহদাকার ডিগ্রী লইয়াও যে বুদ্ধিজীবি জ্যোতিষের প্রদত্ত প্রস্তর অঙ্গুরীয় ধারন করেন, দর্শনচর্চ্চার নাম করিয়া টুপিদাড়ির মজমায় মজিয়া যান এবং যে দেশে পাঠশালার পরিবর্তে ধর্মশালাগুলোর প্রবেশ এবং প্রস্থানপথ পদশব্দে মুখরিত হইয়া উঠে, - সেদেশে আমরা মরিস বুকাইলির ক্রোড়ে বসিয়া পবিত্র গ্রন্থের ভিতরে অতুলনীয় সব পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং গনিতশাস্ত্র সন্ধান করিতে করিতে কোন একদিন মহা আবিষ্কারক হইয়া উঠিব ইহাতে সন্দেহ নাই।

ধন্যবাদ হে ঐশী ধর্মের মহাপুরুষগন! আপনারা বারংবার এই ভুমিতে আর্বিভূত হইয়া আমাদিগের ক্রীতদাস পদমর্যাদা অক্ষুন্ন রাখুন। ]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28768460 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28768460 2008-02-09 05:14:10
ওঠ দাঁড়াও যুদ্ধ কর
প্রতিকার ও অপ্রতিকারের প্রভেদও এইরূপ। একজন কোন অন্যায়ের প্রতিকার করেনা, কারণ সে দূর্ব্বল, অলস এবং প্রতিকারের অক্ষম। প্রতিকারের ইচ্ছা নাই বলিয়া প্রতিবাদ করেনা, তাহা নহে। আর একজন জানে, ইচ্ছা করিলে সে দুর্ণিবার আঘাত হানিতে পারে, তথাপি সে শুধূ যে আঘাত নাকরিয়া বসিয়া থাকে- তাহা নহে, বরং শত্রুকে আশীর্ব্বাদ করে।

... এজন্য ভগবান কপট বলিতেছেন - ‘পন্ডিতের মতো কথা কথা বলিতেছ, অথচ কাপুরুষের মতো কাজ করিতেছ; ওঠ দাঁড়াও যুদ্ধ কর !’


[গীতা ২/১১, ৩৭ অবলম্বনে রচিত]]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28764853 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28764853 2008-01-28 02:24:33
ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি !

ॐ শ্রীগুরু পুন্ডরীক্ষাং পুনাতং হরিরং হরি
অপবিত্র পবিত্রবা সর্ব্বাবষ্হাং গতোপিবা।
য়স্মরেৎ পুত্তরীক্ষাং বাহ্যাভ্যন্তরং শুচিঃ।।
ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি, ॐ শান্তি ! ]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28757197 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28757197 2008-01-06 10:32:45
চৈতন্য চরিতামৃতের চতুর্থ অধ্যায়ের দ্বাশতবিংশতি পৃষ্ঠার সহিত সহমত প্রচার করেন কেহ না করেন আচার।
আচার প্রচার নামের করহ কার্য
তুমি সর্বগুরু তুমি জগতের আর্য।।

]]>
http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28756219 http://www.somewhereinblog.net/blog/kalidaspanditblog/28756219 2008-01-03 09:10:55