আমরা কি জিয়াকে ঘোষক মানতে রাজি আছি?
২১ শে মার্চ, ২০১০ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জিয়াকে যারা স্বাধীনতার ঘোষক মানতে রাজি নয়, তারাই 'প্রকৃত যুদ্ধাপরাধী' বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন,
'' আদালতের রায়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। আদালতের কথায় আমরা মুক্তিযুদ্ধে যাইনি। মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে আমরা যুদ্ধে গেছি। তাই যারা জিয়া স্বাধীনতার ঘোষক নন দাবি করেন, তারাই প্রকৃত যুদ্ধাপরাধী।'' গত ১৩ মার্চ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেছিলেন,
জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক বলবে, তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত বছর
হাইকোর্টের এক রায়ে বলা হয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। পরবর্তিতে সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রাখে।
আইন প্রতিমন্ত্রীর ওই সতর্কবাণীর বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি নেতা গয়েশ্বর বলেন,
"জিয়াকে জনগণ স্বাধীনতার ঘোষক বলবেই, তাদের মুখ কেউ বন্ধ করে রাখতে পারবে না।" আমার প্রশ্ন হচ্ছে গয়েশ্বর কোথায় বসে জিয়ার ঘোষনা শুনেছিলেন। সে কি তখন চট্টগ্রাম এলাকায় ছিলেন? নাকি ঢাকা বসে শুনেছিলেন?আর আমরা কি জিয়াকে ঘোষক মানতে রাজি আছি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন