একটি অভিযোগ
১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৩
গত ০৭ তারিখে সা.ইনে রেজিষ্ট্রেশন করে সেদিনই সন্ধ্যায় প্রথম পোষ্ট দিই। (দেখুন -
Click This Link)
এরপর গত ০৯ তারিখ দুপুরে দ্বিতীয় পোষ্ট টা করি ( দেখুন - Click This Link)। এর পরেও প্রথম পাতায় আমার লেখা আসেনি। এমনকী আমি লগড ইন থাকার পরও আমাকে অনলাইন ইউজার হিসাবে না দেখানোতে আমি কাল রাতে পর পর দুটা মেইলে সমস্যা দুটো জানাই।
কিছুক্ষণ আগে ( বেলা ১০:৪৯ মি.) আমার গুগল একাউন্টে একটি মেইল আসে আমাকে ফ্রন্ট পেইজে একসেস দেয়া হয়েছে মর্মে। এরপর লগ ইন করে দেখতে পাই আমার নোটিশ বোর্ডে একই মেসেজ আছে। কিন্ত প্রথম পাতায় খোজ করে কোথাও আমার পোষ্ট দেখতে না পেয়ে ম্যানুয়ালী খুজে বের করি যে আমার প্রথম পোষ্ট টা ২৯ নং পেইজে আছে। দ্বিতীয়টা এখনো পাইনি।
আমার প্রশ্ন হলো তিন চারদিন পরে এক্সেস দেয়ার কারণ কী? আবার যে সময় এক্সেস দিচ্ছেন সেসময়ই প্রথম পাতায় দূরে থাক, পোষ্ট পাওয়া প্রখম বিশ পাতায়ও পোষ্ট পাওয়া যাচ্ছেনা। এসবের মানে কী? এখানে কী স্বজনপ্রীতি চলছে?
দয়া করে কেউ কী একটু ক্লিয়ার করবেন ব্যাপারটা?
পুনশ্চঃ তবে দেরীতে হলেও একসেস পেয়ে আমি খুশী। আপনাদের কে ধন্যবাদ।
মাঈনুদ্দীন বলেছেন:
VERY SAD
আজনবী বলেছেন:
নতুন ব্লগার হিসেবে আপনার পোষ্টের সবকিছু খেয়াল করে অবাক হচ্ছি।
লেখক বলেছেন: আমিও খুব একটা পুরনো না।
স্বাগতম। তবে খেয়াল রাখবেন মডুদের প্রতি। ধন্যবাদ।
চাঙ্কু বলেছেন:
আপা @ আমি প্রথম পাতায় এক্সেস পাইছিলাম ৯ দিন পরে । সেই তুলনায় আপনি অনেক ভাগ্যবতী । শুভ ব্লগিং ।
লেখক বলেছেন: আপনার অবস্থা শুনে তো তাই মনে হচ্ছে।
".... অমনি জুতার ক্ষেদ ঘুচিল আমার" - দুঃখ টা ভুলে যেতে চেষ্টা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ওরে বাবা! নো কমেন্টস
আজনবী বলেছেন:
আমার মনে হয় আপনি বেশ পুরানো ব্লগার।
লেখক বলেছেন: ভাই আমি জীবনে প্রথম ব্লগিং করেছি গত ০৭ আগষ্ট ০৮ তারিখে। আর বাংলা ব্লগ গুলো পড়তে শুরু করেছি ০৫ আগষ্ট থেকে।
আপনার পর্যবেক্ষণ শক্তি দেখে বিষম খাচ্ছি।
সাজিদ শাহরিয়ার বলেছেন:
স্বাগতম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: না ভাই। তবে আপনার হঠাৎ করে এমন মনে হলো কেন বুঝতে পারছিনা।
ঠিকানা বলেছেন:
আজনবী জিন্দাবাদ।
লেখক বলেছেন: ???
কৌশিক বলেছেন:
অভিনয় করা আসলেই কঠিন কাজ
লেখক বলেছেন: ঠিক কথা।
আমার প্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন। আপনার?
কিন্তু আমি বুঝতে পারছিনা হঠাৎ করে সিনেমার কথা ক্যানো?
রিয়াজ শাহেদ বলেছেন:
আপনি কালোমেয়ে নন।
লেখক বলেছেন: দুঃখ পেলাম এমন অভাবনীয় কল্পনাশক্তি দেখে। আরেকজনের নিক এ কী লেখা যায় এখানে? জানতাম না তো।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আমি অবাক হচ্ছি ২দিনের ভিতরে কিভাবে একসেস পেলেন সেটা ভেবে। অনেকের এক্সেস পেতে ১৫দিন লেগে গেছে।।।
লেখক বলেছেন: আমার তো ধারণা ছিলো সাথে সাথেই এক্সেস পাওয়া যায়। তবে এই পোষ্ট টা লিখে অন্যদের প্রতিক্রিয়া দেখে ব্যাপারটা জানতে পারলাম।
আজনবী বলেছেন:
আপনার পোষ্টের সমস্ত দিক ভালোভাবে লক্ষ্য করলে খুব স্পষ্ট বোঝা যায় আপনি একজন পুরোনো ব্লগার এবং আমি নিশ্চত "কালোমেয়ে" নিকের পিছনের মানুষটি একজন পুরুষ এবং সে কে উপরে লিংক দেয়া আছে।
রিয়াজ শাহেদ বলেছেন:
কালোমেয়ে শুনুন, আমরা হচ্ছি ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমরা ডরাই। আসলে এধরনের ইস্যুগুলোর একটা সহজ সমাধান আছে- যদি প্রথম (খুব বেশি হলে দ্বিতীয়) পোস্টেই "তাঁর" মন্তব্য দেখতে পাওয়া যায়, তবে বুঝতে হবে এটা আসলেই মেয়ে নিক; এখানে কিন্তু এখনো "তিনি" আসেননি!
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আমার একসেস পেতে কোন সমস্যা হয়নি। কারণ তখন রেজিস্ট্রেশন করলেই লেখা দেওয়া যেত।একদিন রাতে রসগোল্লা এবং এইজাতীয় নিকে একজন ব্লগার অশ্লীল সব লেখা ও ছবি পোস্ট করতে লাগলো। তারপর থেকেই ব্লগের ভাল পরিবেশের জন্যে এইরকম মডারেশনের ব্যবস্থা করা হয়।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
সবাই আপনাকে পুরোনো ব্লগার বলার কিছু কারণ আছে।১। আপনার লেখাগুলো বেশ সাজানো গোছানো। প্রথমেই কেউ এরকম করে লিখতে পারেনা।
২। আপনি প্রথম থেকেই সবার কমেন্টের রিপ্লাই দেওয়া শুরু করেছেন। কোন নতুন ব্লগার যেটা করেনা।
৩। আপনার কমেন্টের রিপ্লাইগুলোও সেরকম। পুরোনোদের মতো।
এই পয়েন্টগুলোর জন্যেই সবাই ভাবছে আপনি পুরনো।।।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আর সর্বশেষ কথা আজনবীর দেওয়া লিংকের ব্লগারের লেখার স্টাইল এবং আপনার লেখার স্টাইল অনেকটা মিলে যায়।আমি কিন্তু আপনাকে সরাসরি পুরোনো বলছি না। কারণটাই বলছি। তবে আমি এখনো ঠিক সেরকম শিওর না।।।
লেখক বলেছেন: আজনবী আপনার আজগুবী ধারণার পিছনে কারণ কী আমি জানি না। আর এ ধরণের ধারণা কেউ করতে পারে এটা আমার চিন্তাতেও ছিলো না। আপনি আমার কোন একটা পোষ্টে সুন্দর একটি কবিতা পোষ্ট করেছিলেন। তাই বলতে চাইছিনা, তবে অন্যদের জন্য বলছি - ছিঃ। সমালোচনা করার চেষ্টায় জেন্ডারই পাল্টে দিতে চাচ্ছেন? দুঃখ হচ্ছে আপনাদের মানসিকতা দেখে।
তাজুল ইসলাম মুন্না ভাই এর জন্য বলছি -
ক। আমার সাজানো গুছানো লেখার পিছনে কৃতিত্ব আমার বাবার । ছোটবেলা থেকেই তিনি আমাকে গুছিয়ে কথা বলা ও মনের ভাব প্রকাশ করতে শিখিয়েছেন।
খ। অন্য কেউ করে কিনা জানিনা তবে আপনাদের লিখার জবাব দেয়ার পিছনের যুক্তিটি হচ্ছে এই যে প্রত্যেক ভিজিটর ই নিজের সময় নষ্ট করে আমার লেখায় কমেন্টস করছে। তাই তাকে মিনিমাম রিপ্লাই দেয়াটা আমার কাছে মনে হয়েছে ভদ্রতা।
গ। রিপ্লাই কী রকম হওয়া উচিৎ সে বিষয়ে ব্লগে কিছুক্ষণ ঘোরাঘুরি করলেই বোঝা যায়।
রিয়াজ শাহেদের জন্য -
"আসলে এধরনের ইস্যুগুলোর একটা সহজ সমাধান আছে- যদি প্রথম (খুব বেশি হলে দ্বিতীয়) পোস্টেই "তাঁর" মন্তব্য দেখতে পাওয়া যায়, তবে বুঝতে হবে এটা আসলেই মেয়ে নিক; এখানে কিন্তু এখনো "তিনি" আসেননি!"
উদ্ধৃতি চিহ্নের ভেতর তিনি দিয়ে কী বোঝাতে চেয়েছেন বুঝলাম না, তবে ধারণা করছি "প্রেমিক" বা এজাতীয় কিছু মীন করতে চেয়েছেন। আশ্চর্য হচ্ছি এই ভেবে যে ন্যূনতম কমনসেন্স থাকলেও আমার পোষ্টগুলো পড়লে বুঝতে পারা উচিৎ আমার সেরকম কোন সম্পর্ক নেই। অবশ্য আমি জানি না সা.ইন এ ব্লগিং করার এটা পূর্ব শর্ত কিনা? তেমন হলে আমি স্যরি, আমার লেখা উচিৎ হয়নি।
তবে আপনার কৌতুহল মেটানোর জন্য বলছি, সেরকম কেউ থাকলে মনের কথাগুলো তাকেই বলতাম। এভাবে পাব্লিকলি প্রকাশ করতাম না।
উদ্ভট ধারণা থেকে করা এসব মন্তব্যগুলো অন্যদের ক্যামন লাগে জানিনা, তবে আমার ভীষণ কান্না পাচ্ছে। সবাইকে অনুরোধ করছি প্লীজ এধরণের কথাবার্তা থেকে বিরত থাকুন।
কৌশিক বলেছেন:
আমার মনে হয় আমরা ভাল বন্ধু হতে পারবো। সুচিত্রা সেন আমারও প্রিয় অভিনেত্রী। জানেন একদিন তারা বাড়ীর সামনে পাঁচঘন্টা দাড়িয়ে ছিলাম, কেবল এক নজর দেখবো বলে। কালোর একটা আলাদা আভিজাত্য আছে, যা সাধারণের চোখে ধরা পড়ে না। যারা কেবল হৃদয় দিয়ে দেখে তারাই কেবল সে সৌন্দর্য্য বুঝতে পারি। আমি আপনার কালো হরিণী চোখে আমার এই হরিণ হৃদয় হারাতে দেখলাম। জানি না কপালে কি আছে? হয়তো অনেক অপবাদ সহ্য করতে হবে। কিন্তু কি আর করা! আপনার প্রতি সন্দেহকারীদের মুখে তালা দেবার জন্য আমি ন্যাচারাল এ্যাক্টিং দক্ষতা শেখাবো আপনাকে। ভালো থাকবেন।
রিয়াজ শাহেদ বলেছেন:
কালোমেয়ে (যদিও আপনাকে এ নামে ডাকতে ইচ্ছে করছেনা, আপনার আসল নাম তো জানিনা), আপনার উত্তেজিত হওয়ার যথেষ্ট কারণ আছে, তারপরও আপনাকে কিছু ঘটনা বলি। আমাদের এখানে অনেকদিন আগে মিথিলা নামে একজন ব্লগার ব্লগিং করতেন। লেখার হাতটি ছিলো তার বেশ চমৎকার, অল্পদিনেই ব্লগারদের মন জয় তিনি করতে পেরেছিলেন; তাছাড়া তিনি কিছুটা অসুস্থও ছিলেন, ধীরে ধীরে তার উসুখ বাড়তে থাকে, একসময় দেশের বাইরে যেতে হয় তাকে, এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। সেদিন ব্লগে এক ভয়াবহ পরিবেশ বিরাজ করেছিলো, মিথিলার মৃত্যুতে সবাই ছিলো চরম শোকাভিভূত; শোকের রেশ কেটেছে কি কাটেনি, কদিন পর জানা গেলো মিথিলা বলে আসলে কারো কোনো অস্তিত্বই ছিলোনা, ওটি ব্লগার রুবেলের সৃষ্টি একটি ভার্চ্যুয়াল চরিত্র! সবার মনের অবস্থাটা দয়া করে একটু ভেবে দেখুন।
সেদিন থেকে সবাই সাবধান হয়ে যায়; তারপরও অনেকেই হয়নি, শান্তা২৯ নামক ব্লগারটি এসে তা প্রমাণ করে। এই ব্লগারটির প্রোফাইল ইমেজে এক সুন্দরী মেয়ের ছবি দেখে অনেকে হুমড়ি খেয়ে পড়ে; পরে জানা যায় ছবিটি শান্তার নয়, দক্ষিণ ভারতের এক নায়িকার (নাম মনে নেই)।
এছাড়াও চম্পা ভাবী চমৎকার, বড় ভাবী ইত্যাদি নিকের আড়ালে যে কোনো নারী ব্লগার নেই তা একাধিকবার প্রমাণিত হয়েছে।
সেকারণেই আপনাকে বলছিলাম, আমরা হচ্ছি ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমরা ডরাই।
আর "তাঁর" বা "তিনি" বলতে আমি প্রেমিক বা ঐজাতীয় কিছু বোঝাইনি, আপনি আরেকটু পুরোনো হলে হয়তো নিজেই বুঝতে পারবেন।
@আজনবী- কিছু মনে করবেননা, আপনি কালোমেয়ে হলেও হতে পারেন! আবার বলছি, কিছু মনে করবেননা, কতোজনের কতোকিছুই তো মনে হয়!
ধন্যবাদ।
রাফা বলেছেন:
কালো সে হোকনা যত কালো ,আমি দেখেছি তার অন্তরের আলো।
কি লাভ দুঃখ পেয়ে ,নিন্দুকেরাতো অনেক রটনাই রচিবে তাহাতে কি দিনকে রাত আর রাতকে দিন করা যাবে।আপনি বরং আপনার মত লিখতে থাকুন সময় মত সবাই তাদের ভূল বুঝতে পারবে।
স্বাগতম ব্লগ ভুবনে।
বিবর্তনবাদী বলেছেন:
আমি যেদিন ব্লগে ঢুকি তার দুই একদিন পরেই খুব সম্ভবত এই নিয়মটা হয়। প্রথমে সরাসরি এক্সেস পেলেও এরপর ৪/৫ দিন নিজের ব্লগে একাকী বলে থাকতে হয়েছিল।
আজনবী বলেছেন:
কালোমেয়ে যে ভার্চুয়াল ক্যারেক্টার তা সন্দেহ করার মত যথেষ্ট কারন আছে আমার দৃষ্টিতে, যার অনেক কিছুই আপনারা উপরে আলোচনা করেছেন। আজনবীর সাথে কালোমেয়ের কোনো রকম যোগাযোগ নেই @ রিয়াজ শাহেদলক্ষ্য করছিলাম তিনি একজন পাকা ব্লগারের মত ব্যাটিং করে চলেছেন, কালোমেয়ে এবং আমার দেয়া লিংকের দুই ব্লগে গেলে আরো একটি বিষয় মিল পাবেন, একজন তড়িৎ প্রকৌশলের ৪র্থ বর্ষের ছাত্র ব্লগিং করছেন ৩ সপ্তাহ যাবৎ, অন্যজন তড়িৎ প্রকৌশলী চাকুরী খুজছেন, ব্লগিং করছেন ৩ দিন। আমি কালোমেয়র প্রথম ব্লগে কমেন্ট করার পর দেখি অন্যজন আমার ব্লগে ঘোরাঘুরি করছেন, যখন একজন লগড ইন থাকেন তখন অন্যজন আউট।
আর একটা বিষয় একজন শিক্ষিত মেয়ে যত কালোই হোক, সে ব্লগিং এর প্রথমেই নিজর ছবি দিয়ে নিজের সম্পর্কে এতটা ষ্পষ্ট লেখা পোষ্ট করবে না।
আমার এখনো বিশ্বাস কালোমেয়ে ভার্চুয়াল ক্যারেক্টার। এটাকে মিথ্যা প্রমান করতে পারে একমাত্র স্বয়ং কালোমেয়ে। আর মিথ্যা প্রমানিত হলে আমি অবশ্যই ক্ষমা চাইতে রাজী আছি। আমি আশা করবো আমাকে যেন আপনার কাছে ক্ষমা চাইতে হয় @ কালোমেয়ে।
রিয়াজ শাহেদ বলেছেন:
ভালো মন্তব্য@আজনবী।
খোকন জিও বলেছেন:
এত জটিলতা কেন?


















