আমার ধারণা

১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩১

শেয়ার করুন:                   Facebook

অনেক দুঃখের সাথে লক্ষ করলাম আজনবী ভাইয়ের নেতৃত্বে বেশ কয়েকজন ব্লগার আমার জেন্ডার পুরুষ এটা প্রমাণের (অপ)চেষ্টায় নেমেছেন। কারণটা ধরতে পারছিনা। তবে এই উদ্ভট ধারণাটা ভাঙ্গার একটা চেষ্টা করেছি এখানে - Click This Link

পাশাপাশি আরো একটা কল্পিত গল্প ফাঁদারও চেষ্টা করেছেন আমি নাকি একজন পুরনো ব্লগার!!!
এসব কষ্টকল্পনায় সময় নষ্ট না করে আমার ধারণা আপনাদের যার যার স্বীয় দায়িত্বের প্রতি মনোযোগী হলে ভালো হয়। শুদূ একটা উদাহরণ দিচ্ছি - আমি ইমোটিকনের অর্থ বুঝিনা বলেই এখনও পর্যন্ত কোন পোষ্টেই ব্যবহার করতে পারিনি। আমার ধারণা এমন একজন ব্লগারকেও খুঁজে পাওয়া যাবেনা যে এই দুরবস্থায় আছে।

যাক। আসলে ছোটবেলা থেকে বাংলাদেশের একজন মেয়ে হওয়ার অপরাধে (?!) অনেক রকম বাজে কমেন্ট / ঈভটিজিং এর শিকার হয়েছি তবে সত্যিই এধরণের টিজিং এর মুখোমুখি হইনি কখনো। এসব নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধছে।

আমি সা.ইনের প্রতি আকৃষ্ট হয়েছিলাম মন্দিরার এই লেখাটা পড়ে Click This Link একারণে যে এখানে খুব ভালো করেই নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করা যায়, নিজস্ব ভাবনাগুলো শেয়ার করা যায়, ভাগাভাগি করে নেয়া যায় দূঃখগুলো - মনের ভেতর চেপে না রেখে প্রকাশ করে ফেললেই যেহেতু মন কিছুটা হাল্কা হয়ে যায়। কিন্তু হাব ভাব দেখে মনে হচ্ছে এখানে মনের কথা প্রকাশ করা বোধহয় বোকামিই হয়েছে।

(মন্দিরাদি, স্যরি তোমার লেখা পড়েও ধন্যবাদ না জানানোয়। আসলে তোমার লেখাটা পড়ে এতোটাই আপন মরন হচ্ছিলো তোমাকে যে ভেবেছি ঋণী থাকতেই আমার ভালো লাগবে। তাই এখনো ধন্যবাদ দিচ্ছিনা।)

 

 

  • ১৭ টি মন্তব্য
  • ২৯৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩
comment by: তামিম ইরফান বলেছেন: হুমমমম
২. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
comment by: শান্তির দেবদূত বলেছেন: মনে হচ্ছে খুব বেশি জল ঘোলা করছেন :| ......... যদি সত্যি সত্যি নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে সময় নিন, সবার সাথে আস্তে আস্তে পরিচিত হন এবং লিখতে থাকুন।
৩. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪৩
comment by: অনিক বলেছেন: আপনি আপনার মতো লেখা চালিয়ে যান। কে কী বললো সেগুলোতে আলোকপাত করে নিজের বিরক্তি বাড়ানো ছাড়া আর কোন লাভ হবেনা। শুভ ব্লগিং।
৪. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
comment by: লেখাজোকা শামীম বলেছেন: লেখা চালিয়ে যান। যে লেখার যত সমালোচনা হবে, বুঝবেন সেটা সত্যি ভালো লেখা। আর কিছু লোক আপনাকে ব্যক্তিগত আক্রমণ করবে, তাদের পাল্টা আক্রমণ করে সময় নষ্ট করতে পারবেন। কিন্তু সবচেয়ে ভালো কৌশল হল, তাদের পাত্তা না দেয়া। ব্লগে যেমন ১০ কথা বলবেন, তেমনি ১০ কথা শুনবেনও ; এটাই স্বাভাবিক।
৫. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৭
comment by: একরামুল হক শামীম বলেছেন: হুমমম
আপনার কথা আপাতত মেনে নিলাম। তবে সময়ই সবচেয়ে বড় উত্তরদাতা। দেখা যাক কি হয়।
তবে লিখে যান নিয়মিত।
৬. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৩
comment by: কালপুরুষ বলেছেন: আপনার মন্দিরাদি আমাদের সবার প্রিয় ব্লগার @মানবী। আপনিও একদিন সবার প্রিয় হয়ে যেতে পারেন।
৭. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩২
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: আপনার গত পোস্টে আমার মন্তব্যটি একটু দেখবেন কি? ধন্যবাদ।
৮. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫২
comment by: রাতমজুর বলেছেন: দিদি, বাংলা ৫+ দাগালাম। শোকেসেও থাকছে।

আমরা আসলে ভুক্তভোগী, তাই এরকম ঘটছে।
আরেকবার স্বাগত জানাই আপনাকে, এবারে সরাসরি, আপনার আগের লেখায় যেরকম ঝগড়া করে স্বাগত জানিয়েছিলাম আমি আর চাঙ্কু, সেভাবে নয়।

আমরা সবাইকে পরিবারের একজন করে নিতেই চাই সবসময়, হয়তো প্রকাশটা হয় খেলাচ্ছলেই।
৯. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৮
comment by: হাসিব মাহমুদ বলেছেন: আয়া পড়ছে উনি ;)
১০. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ২:০২
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: হাসিব ভাইয়ের মন্তব্যটি প্রবাদতুল্য।
১১. ১১ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:০৭
comment by: চাঙ্কু বলেছেন: আপনি আপনার লেখা লিখে যান , ব্লগে আরও বহুত নাটক দেখবেন ;)
এই ব্লগের প্রান হইল নাটকগুলান :P
১২. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৮
comment by: বিবর্তনবাদী বলেছেন: আপনাকে প্রথমত যে কারনে সন্দেহ করা হয়েছে তা হয়ত প্রোফাইলে একটা মেয়ের ছবি দেওয়া। সাধারনত মেয়েরা তাদের ছবি দেয় না, সাইবার নিরাপত্তা জনিত কারনে। অনেক সময় দেখা যায় কিছু বাটপার মেয়েদের নামে নিক নিয়ে ও ছবি লাগিয়ে প্রোফাইল সাজায় এবং ছবির মেয়েটার চরিত্রহরণের মত নিকৃষ্ট কাজ করে।

যেহেতু এটা একটা সামাজিক ব্লগ তাই অনেকেই হয়ত ছবির মেয়েটার সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে একটু ইনভেস্টিগেট করেছল।


এগুলো সবই সৎ উদ্দেশ্যে। আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তবে ব্লগেটিকবেন। নইলে দেখবেন কারো না কারো কাছে ঠিকই ধরা পড়েছেন।


যাইহোক, হ্যাপি ব্লগিং। স্বাগতম আমাদের দুনিয়ায়।
১৩. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৮
comment by: কঁাকন বলেছেন: বিবর্তন ভাই সবি বলছেন
১৪. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: আজনবী বলেছেন: কালোমেয়ে যে ভার্চুয়াল ক্যারেক্টার তা সন্দেহ করার মত যথেষ্ট কারন আছে আমার দৃষ্টিতে, যার অনেক কিছুই আপনার পূর্বের পোষ্টে আলোচনা হয়েছে।

লক্ষ্য করছিলাম আপনি একজন পাকা ব্লগারের মত ব্যাটিং করে চলেছেন, কালোমেয়ে এবং আমার দেয়া লিংকের দুই ব্লগে আরো একটি বিষয় মিল আছে, একজন তড়িৎ প্রকৌশলের ৪র্থ বর্ষের ছাত্র ব্লগিং করছেন ৩ সপ্তাহ যাবৎ, অন্যজন তড়িৎ প্রকৌশলী চাকুরী খুজছেন, ব্লগিং করছেন ৩ দিন। আমি কালোমেয়ের প্রথম পোষ্টে কমেন্ট করার পর দেখি অন্যজন আমার ব্লগে ঘোরাঘুরি করছেন, যখন একজন লগড ইন থাকেন তখন অন্যজন আউট।

আর একটা বিষয় একজন শিক্ষিত মেয়ে যত কালোই হোক, সে ব্লগিং এর প্রথমেই নিজর ছবি দিয়ে নিজের সম্পর্কে এতটা ষ্পষ্ট লেখা পোষ্ট করবে না।

আমার এখনো বিশ্বাস কালোমেয়ে ভার্চুয়াল ক্যারেক্টার। এটাকে মিথ্যা প্রমান করতে পারে একমাত্র স্বয়ং কালোমেয়ে। আর মিথ্যা প্রমানিত হলে আমি অবশ্যই ক্ষমা চাইতে রাজী আছি। আমি আশা করবো আমাকে যেন আপনার কাছে ক্ষমা চাইতে হয় @ কালোমেয়ে।
১৫. ১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৬
comment by: আজনবী বলেছেন: আপনি আগামী ১৫ই অগাষ্ট' ০৮ শুক্রবার বিকেল ৪.৩০টায় পাবলিক লাইব্ররী চত্বরে আসুন ব্লগারদের আড্ডায় (অবশ্যই আসুন) এবং সব সন্দেহের অবসান ঘটান, দেখুন এই ব্লগের মানুষগুলো কত সুন্দর মনের @ কালোমেয়ে। নিচের লিংকে গিয়ে আপনার সম্মতি জানান।

Click This Link
১৬. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪
comment by: মৈথুনানন্দ বলেছেন: ;) THE PLOT THICKENS! ;)
১৭. ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫২
comment by: মুহিব বলেছেন: ভার্চুয়াল পার্সোনালিটির জেন্ডার না জানলেও চলে। আপনি ছেলে কি মেয়ে, ৭০ কি ১৬ তাতে কি এলোগেলো? লিখে যান।

 

 


একটু কালো ঘেষা শ্যামলাই হয়েতা বলা যায় আমাকে, গায়ের রং এর কারণে। তবে এটা ঠিক যে কালোটুকু কেবল বাইরেই। বুঝিনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৯৫৩