১
জ্যোতিষী একদিন হাত দেখে বলেছিল-
আপনার জীবনে প্রেম নেই। আমি খুব হেসেছিলাম,
কারণ আমি আপাদমস্তক তোমার প্রেমেই ডুবে ছিলাম।
২
রাশিফলে লেখা ছিল দিনটি খুব ভাল যাবে, খুশীতেই ছিলাম।
বিকেলে এসে জানালে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে-
আমি অবাক হলাম, কারণ তোমার আমার রাশি একই ছিল।
৩
প্রেমের নেশায় আসক্ত ছিলাম তাই অন্য কোন নেশা করিনি-
অথচ সবাই বলে আমি নেশাগ্রস্থ; তুমিই বলো, এখন আমি
কোন নিরাময় কেন্দ্রে আশ্রয় নেবো?
৪
আকাশে মেঘ দেখলে তোমার মন চঞ্চল হয়,
আমি চঞ্চল হই তোমাকে দেখে; কারণ-
আমি জানি বিদ্যুৎ চমকালেই তুমি আমায় জড়িয়ে ধরবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



