১
বনের পাখীকে পোষ মানাবো ভেবে খাঁচা খুঁজছিলাম-
অথচ এক বন্য পুরুষের খাঁচায় তুমি ডানা ঝাপটাচ্ছিলে;
সেই থেকে মুক্ত এক আকাশের ঠিকানা খুঁজছি তোমার জন্য।
২
চিবুকের কালো তিলে দারুন অসুখী ছিলে তুমি, তাই-
কপালে কালো টিপ কখনো পড়োনি, চোখে কাজল আঁকোনি;
অথচ সিঁথির সিঁদুরে তুমি এতোটুকু সুখ খুঁজে পাওনি।
৩
ভালবাসার প্রদীপ জ্বেলে ভেবেছিলে- আমি পিপিলিকা হয়ে পুড়বো;
পুড়তেই চেয়েছিলাম- কী ভেবে আমাকে বাঁচাতে এসে
তুমি নিজেই পুড়লে- আমিও জ্বললাম।
৪
আমি মফস্বলের ছেলে, প্রথম প্রেম নিবেদনে ইতস্তত ভঙ্গি ছিল-
তুমি শহুরে মেয়ে, আমায় দেখে টিপ্পনি কেটে বলেছিলে- হাদারাম।
আজ সুখের সংসারে সেই তুমিই আমার সীতা- আমি শুধুই রাম।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



