ঝরা বকুল
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে, ঝরা বকুল- শিশিরের সাথে মিত্রতা তোমার চিরকালের। রাতের আঁধারে গোপনে লুটিয়ে পড়ো, প্রিয়তম শিশিরের বুকে। সবুজ ঘাসের গালিচায় কিংবা মাটির বিছানায়- নিবিড় আলিঙ্গনে উষ্ণতা পেতে চাও রাতের নিস্তব্ধতার আড়ালে। পেঁচার অলুক্ষণে ডাক কিংবা বাদুরের আচমকা ডানা ঝাপটানো উপেক্ষা করে ঝিরঝির বাতাসের সাথে মিতালী করো পরম বিশ্বস্ততায়। টুপটাপ ঝরে যাও নীরব ছন্দে। ধবল চাঁদের হাতে জোসনার ফুলঝুরি আর দূরে তারাদের মিছিলে উৎসবের আয়োজন। অগ্নিসাক্ষী হয়ে উল্কার দল ছায়পথ ধরে নেমে আসে মর্ত্যে। ঝিঁঝিঁপোকা আর জোনাকির অতি ব্যস্ততায় রাতভর ছুটোছুটি- বাতাসে ফুলের সৌরভ, চারিদিকে মৌ মৌ গন্ধে বিভোর। বৃক্ষের শাখা প্রশাখা সাজায় স্বপ্নের সামিয়ানা। অবশেষে- মায়াবী এক স্বপ্নের বাসর সাজায় ঝরে যাওয়া শুভ্র বকুল আর রাতের স্নিগ্ধ শিশির।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন