স্বপ্ন
রাতের চোখে কাজল এঁকে তোমার চোখে দেবো ঘুম,
তারার চোখে স্বপ্ন রেখে চাঁদের কপালে দেবো চুম।
দিনের আলো খাঁচায় পুড়ে মেঘের বাঁধন দেবো খুলে,
ময়ূরী এই মনটা আমার নাচবে দেখো পেখম তুলে।
ভাবনা আমার দীঘির জলে জোছনা হয়ে মিশবে যখন,
শাপলা ফোটা মনটা তোমার লুটিয়ে ঠিক পড়বে তখন।
কাটবে যখন ঘুমের রেষ দেখবে চেয়ে দু’চোখ মেলে,
স্বপ্নে দেখা রাজকুমার নয় দাঁড়িয়ে আছে একটি ছেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


