বিস্মরন ও বিবৃতি
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চালের মূল্যের উর্দ্ধগতি রোধে বর্তমান তত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছেন ৷ এবং একটি লোক ও না খেয়ে মারা গেলে সে জন্য সরকারকে জবাবদিহি করতে হবে - আওয়ামী লীগের উচ্চ স্থানীয় এক নেতা গনমাধ্যমে উপরোক্ত বিবৃতি দিয়েছেন ৷ কিন্তু এরূপ বিবৃতি দেবার পূর্বে তার স্মৃতি থেকে মনেহয় তাদের শাসনামলের ১৯৭৪ সালের বাংলাদেশের অবস্থার চিত্র মুছে গিয়েছিল ৷
কত হাজার বাংলাদেশী তখন অনাহারে প্রান হারিয়েছিল তা হয়তো তিনি বিস্মৃত হয়েছেন ৷ দাতা দেশ গুলো থেকে তখন বাংলাদেশের প্রতিটি দরিদ্র লোকের জন্য একটা করে কম্বল এসেছিল ৷ কিন্তু অধিকাংশ দরিদ্র লোকের কাছে সে কম্বল পৌছায় নি ৷ উপরন্ত ঐসব কম্বলকে সম্বল করেই রাতারাতি এক আওয়ামী লীগ নেতা প্রসিদ্ধি(?) লাভ করেছিলেন ৷ তখন কিন্তু এইসব নেতারা ঐসব ক্রিয়াকান্ডের বিরুদ্ধে কোন বিরূপ সমালোচনা বা প্রতিবাদ করেন নি ৷
অন্ততঃ অনুরূপ কোন ঘটনা এই তত্বাবধায়ক সরকারের আমলে এখন পর্যন্ত ঘটেনি ৷ এবং সেরূপ কোন কিছু আমরাও সংবাদে শুনতে পাইনি ৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন