বামে ছেলে বিগ্রেডিয়ার আজমী এবং ডানে নাতি হামজাকে নিয়ে ট্রাইবুনালের পথে গোলাম আজম।
গ্রেফতার হওয়া জামাতের সাবেক আমীর গোলাম আজমের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার হয়েছে। সেখানে তিনি লিখেছেনঃ-
"প্রিয় ভাইরা, আপনারা মনে রাখবেন স্বয়ং রাসূল (সা.)-কে যে কষ্ট করতে হয়েছে শিয়াবে আবু তালেবের অবরোধ ভূমিতে তার তুলনায় এসব কিছুই নয়। আমরা তার পথ অনুসরণ করার সিদ্ধান্ত যখন নিয়েছি কষ্টতো আমাদেরকে করতে হবেই। আপনারা আমাদের জন্য চিন্তা করবেন না, চিন্তা করুন দেশের জন্য, দেশের সকল মানুষের জন্য, দ্বীন ইসলামের জন্য। আমাদের জন্য যদি আল্লাহ শহীদি দরজা খোলা রেখে থাকেন তাহলে তো আমাদের সৌভাগ্যের কথা। আমাদের জন্য ভাববেন না। দোয়া করবেন। আর নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন দেশের মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সংরক্ষণে। দেশের আইনের বিরোধী কোনো কিছু করবেন না। দেশের মানুষের কষ্ট হয় তেমন কিছু করবেন না। একটা লাশ পড়লে দশটা লাশ ফেলার নির্দেশ যারা দেয় আমরা তাদের মতো নই। রাসূল (সা.)-এর নির্দেশিত পথ যে অনুসরণ করে, সে এ ধরনের অমানবিক কথা বলতে পারে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো দুর্বার আন্দোলন গড়ে তুলুন দেশের জন্য, দেশের মানুষের জন্য, টিপাইমুখ বন্ধের জন্য, ট্রানজিট বন্ধের জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য নিয়মতান্ত্রিকভাবে।"
(৮ জানুয়ারী, গোলাম আজম, মগবাজার)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


