কোন এক সময় আকাশ ছোয়া স্বপ্ন ছিলো, শরতের মেঘ হয়ে ভেসে বেরাতাম পুরোটা আকাশ, পৃথিবীর প্রথম রোদ্দুর ছিল আমার পরম বন্ধু , প্রজাপতির ডানায় খেলা করত জীবনের রঙ, বাকা চোখের চাহনিতে দুলে উঠত মন।হৃদয়ের আবেগ ছিল বাধ ভাঙ্গা জোয়ারের মত।একটা নীল অপরাজিতার জন্য বাজি রাখতে পারতাম পুরোটা জীবন,গ্রীষ্মের কোন এক অলস দুপুরে ফুটপাতের দোকানে চা খেতে খেতে মনে হত কি সুন্দর এই বেচে থাকা, আহ কতনা মধুর স্বরে ছোট চড়াইটা ডাকছে, প্রতিদিন বিকেলে বাড়ি থেকে ঢালু রাস্তা বেয়ে নামলে চোখে পড়ত লাল সূর্য, আমার মুখ, গলা, চিবুক বেয়ে রোদেরা ছড়িয়ে পরত সারা শরীর জুড়ে।রাতে নদীর জলে ডুবে থাকা চাদ দেখতাম, দূরে জ়েলে নৌকার জালে ধরা পড়ত অবারিত জোছনা, আমি আজলা ভরে তুলতাম – কি অদ্ভুত সুন্দর, দু হাতের ফাকে জ্বলজ্বল করত পুর্নিমার চাদ।মুখ এগিয়ে দিতাম খুব ধীরে ধীরে চাদের গায়ে- ঠোট ছুইয়ে প্রন ভরে জোছনা খেতাম। অনেক রাতে যখন বাড়ি ফিরতাম, জামার বোতাম গুলো খুলে দিতাম, মনে হত রাস্তার পাশে আমাদের মাঠ থেকে বাতাস এসে প্রিয় মানুষের মত আমায় জড়িয়ে ধরত আমায়।মনে হত আমার শরীর ভেদ করে ওদের মমতা ঢুকে যাচ্ছে আমার শরীরের ভিতরে।খুব দ্রবীভুত হয়ে যেত মনটা,খুব কান্ন পেত তখন, এত ভালোবাসা তো সহ্য করতে পারব না, তাই ভেবে কষ্ট পেতাম।এখনো সেই হব কিছুই আছে, চাদ ওঠে, ফুল ফোটে, প্রজাপতি উড়ে বেড়ায় দখিনা হাওয়ায় কিন্ত আমি হতভাগা মনুষ আর মাতাল হতে পারিনা। আমি আর মাতাল হতে পারিনা- না কবিতায় , না গানে, না প্রেমে .........। আঙ্গুলের ফাক গলে জোছনা পড়ে যায় এখন, আমি শুধু শুষ্ক চোখে চেয়ে থাকি পরম বুভুক্ষের মত....পথের পানে, কবে দেবী আসবে শোনাবে জীবনের গান
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।