আমার প্রিয় পোস্ট

তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে....

ধর্ষনীয় মাতম

০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ২:২৫

শেয়ার করুন:                   Facebook

তুমি ভালবাস বহমান লাল,তাই
কললোল তুলে ভেসে যাও সুদূরে
আসাদের শার্ট পড়ে থাকে পিছনে
নুয়ে পড়ে হাত রফিকের,বরকতের,আর
ব্যর্থ লাল,ব্যর্থ শহীদের ।

তুমি ভালবাস বহমান লাল, তাই
বেয়নেট হাতে দ্বিধাহীন হানাধার
সামনে তোমার লালে লাল হাতছানি
অবিচল তুমি তুলে নিলে হাতিয়ার;
রুদ্ব তোমার পালে মুক্তির হাওয়া
সময় শুধুই সামনে এগিয়ে যাওয়ার
পেছনে তোমার গর্বিত ইতিহাস,আর
অসংখ্য লাল,ব্যর্থ বীরাঙ্গনার ।

তুমি ভালবাস বহমান লাল,তাই
একনায়কের ভুলে ভরা ইতিহাস
নিজের রক্তে নিজেদের হোলি খেলা
শোষণের রঙ্গে শাষণের নাগপাশ;
গতিহীন তুমি শিকল পরানো পায়
স্তব্দ,বিমূঢ়,অবনত হল শির
তবুও তোমার লালে লাল ভরা চোখ,আর
শোকাবহ লাল,ব্যর্থ কান্ডারীর ।

তুমি ভালবাস বহমান লাল,তাই
জলপাই রং লাল সাগরের নাবিক
বন্দিনী হলে সামরিক ক্যানভাসে
তুলির আচড়ে লাল হল চারিদিক;
এক আচড়ে লাল হলে তুমি নিজে
অন্য আচড়ে অজানা মায়ের ছেলে
দিশেহারা তুমি ক্যানভাস ছেড়ে ধূলোয়,আর
ব্যর্থ স্বপ্ন,ব্যর্থ হাতের মুঠোয় ।

তুমি ভালবাস বহমান লাল,তাই
উন্নয়নের জোয়ার তোমায় ডাকে
গনতনেত্রর রেশমী রুমাল হাতে
মুগব্দ তরুণী স্বপ্ন চোখে-মুখে;
ভাবলে তোমার লাল খেলা ফুরোল
এই তরুণীর সবটুকু ভয় শেষ
ভাবনা তোমার লাল হল আবার ও,আর
ব্যর্থ আশা,ব্যর্থ আমার স্বদেশ ।

(....এই তরুণী আজ ও খুজে পায়নি তার বিশ্বস্ত প্রেমিক ।নির্দিষ্ট স্বপ্নের খোজে ছুটে বেড়াচেছ লখ্যহীন । অসংখ্য প্রেমিক রুপী হায়েনার প্রতিশ্রুতির ভারে নুজ্ব্য , অথছ ভুল ভাঙ্গেনি এখন ও ।)

 

 

  • ২ টি মন্তব্য
  • ১৭২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা এপ্রিল, ২০০৭ সকাল ৮:৩৫
comment by: অতিথি বলেছেন: নাম সাধারন হলেও আপনি কবিতাটি লিখেছেন অসাধারন।
২. ০২ রা জুন, ২০০৭ সকাল ৯:৪১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: সত্য।
এ ভুল ভেঙ্গে যাক।

এবার সব খুলে দেয়া সব বাধনই আলগা করে নেয়া।

 

 


মধ্যবিত্ব মানসিকতার চলন্তবিগ্গাপন এই আমি ।নিজেকে নিয়ে বলার মত কোন কিছুই নেই।সাধারণ মানুষের আজীবন যে স্বপ্ন,নিশ্চিত ভবিষৎ,আমার চাওয়া পাওয়ার স্বপ্নটা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪২৯৪