আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- প্রসঙ্গ যখন গীটার
- জটিল
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান) - আবদুর রাজ্জাক শিপন
- অকথ্য এই বিবরণ, ক্ষমাহীন এই অপরাধ (আনিসুল হক) - ইরতেজা
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- মাদার টেরিসা ও সংশয় - আইকোনাস ক্লাস্টাস
তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে....

যাকে আমি প্রতিবিম্ব বলি
০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১:২০
প্রকাশ্যে আমি ও উঠাই ঘৃণার চাবুক
গোপনে কুকড়ে যাই ভয়ে,গুটিয়ে নেই জামার আস্তিন ।
প্রকাশ্যে আমার ও সরব প্রতিবাদে প্রকম্পিত রাজপথ
গোপনে আমি ও কারো হাতের পুতুল
হাটু গেড়ে বসে থাকি পদধূলির আশায়
করুণা চাই তোমার,একবার হাত বুলাও আমার নতমস্তকে
আশির্বাদে ধন্য হোক এ জীবন ।
মাননীয় কি জানেন,তারই করুনায় বিগলিত হব বলে
প্রতারণা করছি পনের কোটি কুকুরে র বাচচার সাথে!
খেতে দেব বলে লাথি বসিয়েছি পেটে,
মূখের সামনে ঝুলিয়ে রেখেছি ঝলমলে আগামীর স্বপ্ন?
প্রকাশ্যে আমি ও তাদের আপন সহোদর,
গোপনে তাদেরকে ভৃত্য বলে মানি;
বসে থাকুক নতজানু হয়ে করুনার আশায়
আশা ভঙ্গের তীব্র বেদনা বুকে নিয়ে
যখন-তখন খেপে উঠবেনা মানুষের মতো ।
গোপনে কিংবা প্রকাশ্যে
আমি তো তাদেরই সহোদর মাননীয়
খেপে উঠার স্বভাব হারিয়েছি জন্মদোষে ।।
মুশফিক বলেছেন:
হুমম ভালো লিখেছেন।আরো সুন্দর পোষ্ট চাই
ত্রিভুজ বলেছেন:
অরুপ দা'র ব্লগে আপনার একটা মন্তব্য দেখে আসলাম এখানে... কবিতাও তো আপনি জোস লিখেন.... ভাল লাগলো.. চলুক..
সাধারন বলেছেন:
ধন্যবাদ সবাইকে ।
মৃন্ময় আহমেদ বলেছেন:
সীমাবদ্ধতা।
চানাচুর বলেছেন:
ভালো লিখেছেন। এটা অনেক সুন্দর পোষ্ট। ৫ দিলাম। আপনাকে অনেকদিন দেখিনা। কেন দেখিনা আপনাকে?
চানাচুর বলেছেন:
আমাকে তো আপনারা সুইপার বানাতে চেয়েছিলেন।
কালপুরুষ বলেছেন:
ভাল লিখেছেন। বেশ মুচমুচে, কুড়কুড়ে। চিবোতে ভাল লাগছে। তবে দাঁতের নীচে যে পড়ছে তার জান বেরুচ্ছে।
সাধারন বলেছেন:
আমি একটু ব্যস্ত আছিরে ভাই।পড়াশুনায় একটু মনোযোগ দেয়ার চেষ্টা করছি আরকি।তুমি টেনশান কইরোনা,তোমার সুইপারের পোষ্ট টা এখনো খালি আছে(যদিনা উদাসী টাকা পয়সা খেয়ে কাউকে রিক্রুট করে ফেলে ইতিমধ্যে)।তুমি আছো কেমন?@চানাচুর

















