আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- প্রসঙ্গ যখন গীটার
- জটিল
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান) - আবদুর রাজ্জাক শিপন
- অকথ্য এই বিবরণ, ক্ষমাহীন এই অপরাধ (আনিসুল হক) - ইরতেজা
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- মাদার টেরিসা ও সংশয় - আইকোনাস ক্লাস্টাস
তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে....

দাগহীন ব্লগারের খোঁজে
২৬ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১১
ভদ্রলোকের বয়স ষাট্ এর উপর,তবে তিনি বয়সের ভারে নু্জ্ব্য নন।
ছেলেমেয়ে রা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং দুনিয়ার নিয়ম মেনে চরে খাচেছ।ভদ্রলোক ও তার বুড়িকে নিয়ে নিজের মতোই সুখে আছেন।
এই আপাত নিরীহ ভদ্রলোক টি কে নিয়েই তার ছেলে মেয়েরা আছেন চরম দুশ্চিন্তায়।কারন তিনি অতিরিক্ত পরিমানে ধুমপান করেন।এবং সেটা সিগারেট নয়,কড়া তামুকের বিড়ি না হলে উনার মুখে রোচেনা।তাও উনি যে হাল জামানার ধুমপায়ী তা কিন্তু নয়।সেই যে ছোটবেলায় বাবার পকেট থেকে চুরি করে বিড়ি খাওয়ার শুরু অদ্যাবদি সেই যাত্রা দুরন্ত গতিতে বহমান।
অনেকটা সেই যে জন্মাইছি আর মরিনাই টাইপ এর ।
এযাবৎ কাল পয`ন্ত বিড়ি খাওয়া নিয়ে কখনো কোন বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি তাকে।বউ-ছেলে-মেয়েরা টেপ রেকডা`র এর মতো বিড়ি খাওয়া বন্ধ করার জন্য অনগ`ল কানের কাছে ঘ্যান ঘ্যান করত,উনি ও সেসব কথায় গুরুত্ব না দিয়ে নিজের মতো করে বিড়ি টেনে যেতেন।
ভাবখানা এরকম,ওদের কাজ বলে যাওয়া আমার কাজ খেয়ে যাওয়া।
এই ভদ্রলোক কে এবার পড়তে হয়েছে জীবনের সবচেয়ে সঙ্কটময় সমস্যায়।ঠ্যাং ভেঙ্গে পড়ে আছেন হাসপাতালে।জীবন কাটছে নাস` আর বউ ছেলেমেয়ের কাঁধে ভর দিয়ে।সেবা যতনের কোন ত্রুটি করছেনা তারা।চাওয়ার সাথে সাথে ই সবকিছু হাজির,খালি বিড়ি আসেনা।নিজে উঠতে পারছেনা,বিড়ি ও খেতে পারছেনা।
অনেক কাকুতি-মিনতি,কিন্তু পাষান ছেলেমেয়েদের মন গলেনা।বউ টা পয`ন্ত তার কষ্ট টা বুঝতে পারছেনা।
শেষে এক ঐতিহাসিক মৌখিক চুক্তির মাধ্যমে ভদ্রলোকের কাছ থেকে আস্তে আস্তে বিড়ি ছাড়ার স্বীকৃতি নেয়া হল।সাথে আর ও একটি শত`,এতবছরের অব্যহত বিড়ি টানার ফলাফল স্বরুপ তার ফুসফুসের কেমন বারটা বেজেছে,সেটা ও চেকআপ করা হবে।
ভদ্রলোক সবকিছুতেই রাজি,তার তখন শুধু বিড়ি দরকার।
যথারীতি,রিপোট` আসলো।ডাক্তার সাহেব গভীর মনোযোগে রিপোট` টি তে নজর বুলাচেছন।ছেলে-মেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে,উৎকন্ঠিত চোখ-মুখ।কি জানি,ডাক্তার সাহেবের রিপোটে` কি এসেছে কি জানে!এতদিন পয`ন্ত বাবার ফুসফুস টি অক্ষত আছে কিনা সেটা নিয়ে ই বেশী চিন্তা।
অবশেষে ডাক্তার সাহেব মুখ খুললেন।রিপোট` থেকে মুখ না তুলেই গম্তীর মুখে ভদ্রলোক কে বললেন,
"সিগারেট খাওয়া এখন থেকে পুরোপুরি হারাম আপনার জন্য।"
স্বাভাবিক ভাবেই ভদ্রলোকের চোখ-মুখ শুকিয়ে গেল।বাজ পড়া মানুষের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ডাক্তারের মুখের দিকে।অনেক কষ্টে মুখ দিয়ে একটি শব্দ ই বের হল,
"কেন?"
মনে হল হনে অনেকদুর থেকে ভেসে আসা কোন শব্দ।
ডাক্তার সাহেব গলা পরিষ্কার করে বললেন,দেখুন আপনি যে পরিমানে সিগারেট খান,আপনার ফুসফুসে খুব বড় রকমের দাগ পড়ে যেতে পারে।নিজের ফুসফুস টাকে বাঁচানোর জন্য হলে ও আপনার ধুমপান বন্ধ করা উচিত।
ভদ্রলোক ততক্ষনে মনে হয় একটু প্রাণ ফিরে পেলেন।দিলখোলা এক হাঁসি দিয়ে বলল,তার মানে ফুসফুস টা এখনো অক্ষত আছে?কোন দাগ পড়েনি?
ডাক্তার সাহেব মাথা চুলকে বললেন,হ্যাঁ,রিপোট` দেখে তো তাই মনে হচেছ।
ভদ্রলোকের হাঁসি ততক্ষনে কান পয`ন্ত গিয়ে ঠেকেছে।ডাক্তার সাহেব কে অভয় দেয়ার ভঙ্গীতে বললেন,ঘাবড়াবেন না ডাক্তার সাহেব,এতদিনে যেহেতু 'দাগ' পড়েনি পড়ার আর কোন সম্ভাবনা নেই।
ছেলেমেয়েদের মুখ ঝুলে গেছে অনেক আগেই।সেই ঝুলা মুখ থেকে বোনাস হিসেবে চাপাকান্নার আওয়াজ বের হতে থাকল।
বাবাকে বুঝি আর এ জন্মে সিগারেট ছাড়ানো গেলনা।
ব্লগীয় বানী:আপনারা যারা ব্লগে এবং বাস্তব জীবনে কাদা ছোড়াছুড়ি আর ঝগড়া ঝাটিতে লিপ্ত,আপনাদের ক্কলবে দাগ পড়ার একটা সম্ভাবনা দেখা যাচেছ।
আর এতদিনে যদি দাগ না পড়ে থাকে,তাহলে আপনারা নিভ`য়ে কাদা ছোড়াছোড়ি করতে পারেন।এতদিনে যেহেতু দাগ পড়েনি ভবিষ্যতে ও পড়বেনা।ইনশাআল্লাহ্ ।(ক্লোজআপহাসি)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বেহুদা, বেহুদা ;
হোসেইন বলেছেন:
জোশ।
দাগ ফালাইয়া ছাড়মু......
এ্যাই কে কোথায় আছিস.....আরেকটু কাদা আন...
অলৌকিক হাসান বলেছেন:
সাধারণ @ আপনার ইমেইল এড্রেসটা আমাকে এসএমএস করে দিন। অতীব জরুরী।
কালপুরুষ বলেছেন:
দাগের কথা ভাইবা বুকে দাগা লাগে নাই। ভাল লাগলো পড়তে।
বন্ধনহীন বলেছেন:
আরেকটা অপূর্ব লেখা। আশা করি, সবাই বুঝার চেষ্টা করবে। ৫/৫।
ফজলে এলাহি বলেছেন:
বেশ লিখেছেন। মনে করিয়ে দেয় "খাতাম" বা "সিল" এর কথা। আল্লাহ্ রক্ষা করুন আমাদের।আরো লিখুন।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
হুমমম
সিফাত-ই-রাব্বি রাচিন বলেছেন:
আপনাকে ৪ দিলাম। লিখুন, আরো লিখুন !
উদাসী স্বপ্ন বলেছেন:
এত দিন পর পইড়া ৫ দিয়া মনে হয় ভুল কইরা ফালাইলাম। আরও আগে পড়া উচিত ছিলো।"আপনারা যারা ব্লগে এবং বাস্তব জীবনে কাদা ছোড়াছুড়ি আর ঝগড়া ঝাটিতে লিপ্ত,আপনাদের ক্কলবে দাগ পড়ার একটা সম্ভাবনা দেখা যাচেছ।"
সাধারণ আমার তো বদঅভ্যাস হইয়া গেছে ঐ বুড়া চাচার মতো।
তবে একটা কথা ঠিক হ্য়ত একদিন প্রচুর সময় পাবো এসব নিয়ে ভাবার। আমার অতীত, বর্তমান, হিসাব নিকাশ। যদি সেদিন কেদে ফেলি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে বুঝতে পারবো ভুল করেছি। আর যদি মনে হয় না আরও কিছু করা উচিত ছিলো, তাহলে বোধহয় দায় বদ্ধতা কিছুটা হলেও এড়ানো যাবে!
মুকুল বলেছেন:
হুমম... বিষয়টা গুরুত্ব সহকারে ভাবতে হবে। আপাতত ৫


















দাগে দাগে দাগাকার ব্লগার চাই।