আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- প্রসঙ্গ যখন গীটার
- জটিল
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান) - আবদুর রাজ্জাক শিপন
- অকথ্য এই বিবরণ, ক্ষমাহীন এই অপরাধ (আনিসুল হক) - ইরতেজা
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- মাদার টেরিসা ও সংশয় - আইকোনাস ক্লাস্টাস
তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে....

কবিতা ভক্ষণযোগ্য,হজম করুন নিজ দায়িত্বে...
০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১৬
...কিছু করার নেই টাইপ সময়ে,আমি আর রাজা ভাই মিলে বেহূদা গ্যাজাচিছলাম।এই কথা সেই কথা নানান কথার ফাঁকে আঁতলামীয় নিয়ম মেনে আলোচনা স্হির হল কবিতা নিয়ে-পোষ্ট মডাণ` কবিতা।
কিছুক্ষণ আলোচনার পর নিজেদের অবস্হান আমাদের কাছে তখন অনেক পরিষ্কার;এই ব্যাপার(কবিতা) টা আমরা দুজনই এত ভাল জানি(!)যে,আরো কিছুক্ষন আলোচনা চালিয়ে গেলে নিজেদের প্রতি আর কোন শ্রদ্ধা অবশিষ্ট থাকবেনা।অতএব,বাদ দিলাম এই বেহূদা প্যানপ্যনানি।চলে আসি মুল প্রসংগে--
..একটা যূগান্তকারী স্বিদ্ধান্ত নিলাম দুজনে।এখন থেকে আমরা আলোচিত এবং আলোচনার বাইরে থাকা স্বঘোষিত কিংবা মূলধারার কবিদের পোষ্ট মডাণ` (এবং অবশ্যই মজার)কবিতা সংগ্রহ করবো।সবাইকে সংগ্রহে থাকা এই ধরনের কবিতা,কবির নাম সহ দান করার জন্য উদাত্ত আহবান জানাচিছ।
এ কবিতা গুলো নিয়ে অদূর ভবিষ্যতে একটি কবিতা সংকলনের মহান উদ্যোগ ইতিমধ্যে হাতে নেয়া হয়েছে।
পাঠকের সুবিধার কথা বিবেচনা করে কিছু কবিতা নিচে পোষ্ট করা হল.....
১।হাউ-কাউ করিস নে মশা
শিং খসে যাবে,
ব্যরাছ্যরা হয়ে যাবি
দরজার ওপাশে।
২।সেইদিন রাইতে চাইয়া দেখি
চাইরকোনাইচচা শিয়াল,
জলের নিচে নামাজ পড়ে
ভুতে চাইয়া রইছে রে ভাই
ভুতে চাইয়া রইছে।
কবি পরিচিতিঃমোহাম্মদ আকিব(পাবলিক অ্যাডঃ ঢাকা ইউনিভাসি`টি)
১।মাই ডিয়ার সুমি
কেমন আছো তুমি?
ভালবাসা হয়ে গেছে ঘাস
খেয়ে গেছে গরু
দিয়ে গেছে বাঁশ।
কবি পরিচিতিঃচৌধুরী এ,জেড,ওমর শরীফ(আই,বি,এ-ঢাকা ইউনিভাসি`টি)
বি,দ্রঃ এই পোষ্ট টি শুধুমাত্র মজা করার জন্যই দেয়া।কারো আঁতেলীয় আত্মায় আঘাত লাগলে কতৃপক্ষ কোনভাবেই দায়ী নয়।
রাশেদ বলেছেন:
চালাইয়া যান।
সাধারন বলেছেন:
চালাইতে হইলে তো কোবতে লাগবে রাশেদ ভাই।কোবতে কোথায়?
রাশেদ বলেছেন:
বন্ধুদের ধরেন।
হট্টগোল বলেছেন:
জটিল করতাছেন।
রাশেদ বলেছেন:
ওরস্যালাইনের ব্যবস্থা করার দায়িত্ব সাধারন এর। নেক্সট পোস্টে আশা করি ওরস্যালাইন পাইয়া যাবো।
সাধারন বলেছেন:
রাশেদ@ওরস্যালাইন পযা`প্ত পরিমাণে মজুদ করা আছে।আপনি খালি জায়গায় দাড়াইয়া আওয়াজ দিবেন।আর ভাইসকল,এস্কিমোর প্রপাগান্ডায় বিভ্রান্ত হবেননা।আমাদের সরকারের সাফল্যে ঈষা`ন্বীত হয়ে কিছু কিছু কুচক্রীমহল আজেবাজে কথা ছড়িয়ে জনগণ কে বিভ্রান্ত করছে।বিভ্রান্তি ছড়ানোর দায়ে এস্কিমোকে ৪ টা কবিতে জরিমানা করা হল(এবার বুঝেন ঠ্যালা হে হে হে)।
@হট্রগোল ভাই,এই মহৎ কমে` আপনার সংগ্রহের কিছু কবিতা জাতির উদ্দেশ্যে পেশ করুন।
অবজারভার বলেছেন:
সাধারণ, আপনি এবং রাজা ভাই কি কবি? হলে কোন ধাঁচের? মডার্ন না পোস্ট মডার্ন? এসব ব্যাপার খোলাসা হবার আগে অন্যেরা কেন আপনাদের উপর আস্থা রাখবে? একটু ঝেড়ে কাশুন তো দেখি!
সাধারন বলেছেন:
আরো ২টি মূল্যবান কবিতা যোগ করা হল--চাঁদ উঠেছে আকাশে
তুমি আমার বা পাশে
তুমি সমুদ্র আমি ঢেউ
তুমি কুত্তা আমি ঘেউ
কৃতজ্ঞতা স্বীকারঃমিজা`পুর ক্যাডেট কলেজ হাইকিং গ্রুপ।
জীবনে যা কিছু জমিয়াছে ব্যাটা
কাড়িয়া নিয়াছে নারী
অধে`ক দিয়া কিনিয়াছে শাড়ী
অধে`কে দেশ পাড়ি
কৃতজ্ঞতা স্বীকারঃসোহরোয়াদী` হাউজ,মিজা`পুর ক্যাডেট কলেজ।
সাধারন বলেছেন:
আমরা ভাই কোন পযা`য়ের ই কবি না।তবে অনেকটা নিজের কবিতা নিজেরই হজম হয়না টাইপ এর কবি বলতে পারেন।এখন তাই কবিতা সংগ্রহের দিকে মনোযোগ দিলাম,ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলো আপনাদের দরজা পয`ন্ত পৌঁছে দেব!কসম!!পেট খারাপ হলে পুরো জাতির একসাথে হোক।কি বলেন?@অবজারভার
চানাচুর বলেছেন:
সাধারন বুবু, ওয়েল ডান।
সাধারন বলেছেন:
ওই মিয়া,আমারে তোমার বুবু মনে হইলো??বাবু কইলে ও না হয় একটা কথা ছিল।শুন,পারলে আমার এইখানে ২/৪ টা কবিতা দান কর@চানাচুর।
চানাচুর বলেছেন:
তুমার ইমেইল আইডি খান দাও সাধারন বুবু
রিফাত ভাই বলেছেন:
আপনাকে প্যাঁচালী ডট কম ( http://www.pechali.com ) এ আমন্ত্রণ জানাচ্ছি। ভালো লাগলে আসবেন আমাদের সাথে আড্ডায় বসতে।
রিফাত ভাই বলেছেন:
আপনাকে প্যাঁচালী ডট কম ( http://www.pechali.com ) এ আমন্ত্রণ জানাচ্ছি। ভালো লাগলে আসবেন আমাদের সাথে আড্ডায় বসতে।
সাধারন বলেছেন:
ধন্যবাদ@রিফাত ভাই,আমন্ত্রণ জানানোর জন্য।

















