somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বৃত্তময় নাকি জীবনের বেড়াজালে বৃত্তময় সংশয়!

ঘুরে-ঘুরে একই পরিধীর ভ্রমণ-বৃত্তান্ত;
ঈদ আসে-পূজো আসে
নবান্নের সাবর্জনীন উৎসবের
তুমুল আনন্দের বহিপ্রকাশ-

উৎসবের বয়স তো বেড়ে যায় ঠিকই
প্রতিবারই প্রদক্ষিন বৃত্তকে ঘিরে আরেকবার

জমে থাকে খুচরো কিছু অভিজ্ঞতা
বৃত্তের কেন্দ্র জুড়ে,
স্মৃতির বাঁকাসাল ভরে যায় স্মৃতিতে,
আর বয়স বাড়ে সময়ের-

কতটা জরূরী এই বিলাসিতার-একই পথে ঘুরাঘুরির,
বৃত্তময় এ জীবন,নির্বাণের কতটা কাছাকাছি!!!!!
]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28880244 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28880244 2008-12-08 21:17:43
যোনিতযাপন
'বাসন্তী জাগালো প্রেম,অথচ তা প্রেম নয়-
প্রেমের শরীরে বসা কামনার হেম
বাসন্তী কথা কয়,বাসন্তী মেলে দেয় উজাড় যমুনা
বলে সে,প্রিয়তম-
প্রেমের আড়ালে আমি দেহজ বাসনা'



দ্বিতিয়া


কেন তোমার দিন ফুরিয়ে রাত হয়ে যায় রাধা
কেন তোমার সিক্ত বসন শুকিয়ে গেল
চোখের তারার চাহনিতে মুগ্ধ হওয়া ফুরিয়ে গেল
তুমি ও কেন বয়স ভারে সময় চাকায় বাঁধা?


তৃতীয়া


প্রতিটি জরায়ু ই ডিম্বানুর আধার,তবু
আকৃতির ব্যাবধানে উত্তাপ খোঁজে মন
দিনশেষে,উত্তাপে মেলেনা প‌্রশান্তি!!!]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28874284 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28874284 2008-11-26 06:31:52
অসম্ভবে দুলতে থাকে আমার দেয়াল চোখের কোণে জমতে থাকে চিকচিক পানি-তবু ও

'জয় হোক ঈশ্বরের।'

আমার পৃথিবী ভিন্ন মোড়কে প‌্যাঁচানো;মিথ এর দেয়াল
ছেড়ে দৃষ্টির সীমানা অনেক দূরে-বলি,

'জয় হোক মানবতার।'

নিয়তির নিয়তি অসম্ভবে বাঁধা ।



]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28748070 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28748070 2007-11-28 05:31:16
কবিতা ভক্ষণযোগ্য,হজম করুন নিজ দায়িত্বে... কিছুক্ষণ আলোচনার পর নিজেদের অবস্হান আমাদের কাছে তখন অনেক পরিষ্কার;এই ব্যাপার(কবিতা) টা আমরা দুজনই এত ভাল জানি(!)যে,আরো কিছুক্ষন আলোচনা চালিয়ে গেলে নিজেদের প‌্রতি আর কোন শ্রদ্ধা অবশিষ্ট থাকবেনা।অতএব,বাদ দিলাম এই বেহূদা প‌্যানপ‌্যনানি।চলে আসি মুল প্রসংগে--
..একটা যূগান্তকারী স্বিদ্ধান্ত নিলাম দুজনে।এখন থেকে আমরা আলোচিত এবং আলোচনার বাইরে থাকা স্বঘোষিত কিংবা মূলধারার কবিদের পোষ্ট মডাণ` (এবং অবশ্যই মজার)কবিতা সংগ্রহ করবো।সবাইকে সংগ্রহে থাকা এই ধরনের কবিতা,কবির নাম সহ দান করার জন্য উদাত্ত আহবান জানাচিছ।

এ কবিতা গুলো নিয়ে অদূর ভবিষ্যতে একটি কবিতা সংকলনের মহান উদ্যোগ ইতিমধ্যে হাতে নেয়া হয়েছে।
পাঠকের সুবিধার কথা বিবেচনা করে কিছু কবিতা নিচে পোষ্ট করা হল.....

১।হাউ-কাউ করিস নে মশা
শিং খসে যাবে,
ব্যরাছ্যরা হয়ে যাবি
দরজার ওপাশে।

২।সেইদিন রাইতে চাইয়া দেখি
চাইরকোনাইচচা শিয়াল,
জলের নিচে নামাজ পড়ে
ভুতে চাইয়া রইছে রে ভাই
ভুতে চাইয়া রইছে।

কবি পরিচিতিঃমোহাম্মদ আকিব(পাবলিক অ্যাডঃ ঢাকা ইউনিভাসি`টি)


১।মাই ডিয়ার সুমি
কেমন আছো তুমি?
ভালবাসা হয়ে গেছে ঘাস
খেয়ে গেছে গরু
দিয়ে গেছে বাঁশ।
কবি পরিচিতিঃচৌধুরী এ,জেড,ওমর শরীফ(আই,বি,এ-ঢাকা ইউনিভাসি`টি)

বি,দ্রঃ এই পোষ্ট টি শুধুমাত্র মজা করার জন্যই দেয়া।কারো আঁতেলীয় আত্মায় আঘাত লাগলে কতৃপক্ষ কোনভাবেই দায়ী নয়। ]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28730183 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28730183 2007-09-09 07:16:52
উপলব্ধির গড়াগড়ি এপাশ থেকে ওপাশ,ওপাশ থেকে গড়িয়ে আবার এপাশ

স্মৃতির সম্ভ্রম বেচে খাওয়া আমি,
ভুলে যেতে মুহুত` লাগেনা
নতুন পাওয়া উপলব্ধি:

"কাল থেকে আবার আমি মানুষ হবো"।



]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28717985 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28717985 2007-06-27 04:47:02
দাগহীন ব্লগারের খোঁজে ছেলেমেয়ে রা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং দুনিয়ার নিয়ম মেনে চরে খাচেছ।ভদ্রলোক ও তার বুড়িকে নিয়ে নিজের মতোই সুখে আছেন।
এই আপাত নিরীহ ভদ্রলোক টি কে নিয়েই তার ছেলে মেয়েরা আছেন চরম দুশ্চিন্তায়।কারন তিনি অতিরিক্ত পরিমানে ধুমপান করেন।এবং সেটা সিগারেট নয়,কড়া তামুকের বিড়ি না হলে উনার মুখে রোচেনা।তাও উনি যে হাল জামানার ধুমপায়ী তা কিন্তু নয়।সেই যে ছোটবেলায় বাবার পকেট থেকে চুরি করে বিড়ি খাওয়ার শুরু অদ্যাবদি সেই যাত্রা দুরন্ত গতিতে বহমান।

অনেকটা সেই যে জন্মাইছি আর মরিনাই টাইপ এর ।

এযাবৎ কাল পয`ন্ত বিড়ি খাওয়া নিয়ে কখনো কোন বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি তাকে।বউ-ছেলে-মেয়েরা টেপ রেকডা`র এর মতো বিড়ি খাওয়া বন্ধ করার জন্য অনগ`ল কানের কাছে ঘ্যান ঘ্যান করত,উনি ও সেসব কথায় গুরুত্ব না দিয়ে নিজের মতো করে বিড়ি টেনে যেতেন।

ভাবখানা এরকম,ওদের কাজ বলে যাওয়া আমার কাজ খেয়ে যাওয়া।

এই ভদ্রলোক কে এবার পড়তে হয়েছে জীবনের সবচেয়ে সঙ্কটময় সমস্যায়।ঠ্যাং ভেঙ্গে পড়ে আছেন হাসপাতালে।জীবন কাটছে নাস` আর বউ ছেলেমেয়ের কাঁধে ভর দিয়ে।সেবা যতনের কোন ত্রুটি করছেনা তারা।চাওয়ার সাথে সাথে ই সবকিছু হাজির,খালি বিড়ি আসেনা।নিজে উঠতে পারছেনা,বিড়ি ও খেতে পারছেনা।

অনেক কাকুতি-মিনতি,কিন্তু পাষান ছেলেমেয়েদের মন গলেনা।বউ টা পয`ন্ত তার কষ্ট টা বুঝতে পারছেনা।

শেষে এক ঐতিহাসিক মৌখিক চুক্তির মাধ্যমে ভদ্রলোকের কাছ থেকে আস্তে আস্তে বিড়ি ছাড়ার স্বীকৃতি নেয়া হল।সাথে আর ও একটি শত`,এতবছরের অব্যহত বিড়ি টানার ফলাফল স্বরুপ তার ফুসফুসের কেমন বারটা বেজেছে,সেটা ও চেকআপ করা হবে।

ভদ্রলোক সবকিছুতেই রাজি,তার তখন শুধু বিড়ি দরকার।

যথারীতি,রিপোট` আসলো।ডাক্তার সাহেব গভীর মনোযোগে রিপোট` টি তে নজর বুলাচেছন।ছেলে-মেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে,উৎকন্ঠিত চোখ-মুখ।কি জানি,ডাক্তার সাহেবের রিপোটে` কি এসেছে কি জানে!এতদিন পয`ন্ত বাবার ফুসফুস টি অক্ষত আছে কিনা সেটা নিয়ে ই বেশী চিন্তা।

অবশেষে ডাক্তার সাহেব মুখ খুললেন।রিপোট` থেকে মুখ না তুলেই গম্তীর মুখে ভদ্রলোক কে বললেন,
"সিগারেট খাওয়া এখন থেকে পুরোপুরি হারাম আপনার জন্য।"
স্বাভাবিক ভাবেই ভদ্রলোকের চোখ-মুখ শুকিয়ে গেল।বাজ পড়া মানুষের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ডাক্তারের মুখের দিকে।অনেক কষ্টে মুখ দিয়ে একটি শব্দ ই বের হল,
"কেন?"
মনে হল হনে অনেকদুর থেকে ভেসে আসা কোন শব্দ।

ডাক্তার সাহেব গলা পরিষ্কার করে বললেন,দেখুন আপনি যে পরিমানে সিগারেট খান,আপনার ফুসফুসে খুব বড় রকমের দাগ পড়ে যেতে পারে।নিজের ফুসফুস টাকে বাঁচানোর জন্য হলে ও আপনার ধুমপান বন্ধ করা উচিত।

ভদ্রলোক ততক্ষনে মনে হয় একটু প‌্রাণ ফিরে পেলেন।দিলখোলা এক হাঁসি দিয়ে বলল,তার মানে ফুসফুস টা এখনো অক্ষত আছে?কোন দাগ পড়েনি?

ডাক্তার সাহেব মাথা চুলকে বললেন,হ্যাঁ,রিপোট` দেখে তো তাই মনে হচেছ।

ভদ্রলোকের হাঁসি ততক্ষনে কান পয`ন্ত গিয়ে ঠেকেছে।ডাক্তার সাহেব কে অভয় দেয়ার ভঙ্গীতে বললেন,ঘাবড়াবেন না ডাক্তার সাহেব,এতদিনে যেহেতু 'দাগ' পড়েনি পড়ার আর কোন সম্ভাবনা নেই।
ছেলেমেয়েদের মুখ ঝুলে গেছে অনেক আগেই।সেই ঝুলা মুখ থেকে বোনাস হিসেবে চাপাকান্নার আওয়াজ বের হতে থাকল।

বাবাকে বুঝি আর এ জন্মে সিগারেট ছাড়ানো গেলনা।

ব্লগীয় বানী:আপনারা যারা ব্লগে এবং বাস্তব জীবনে কাদা ছোড়াছুড়ি আর ঝগড়া ঝাটিতে লিপ্ত,আপনাদের ক্কলবে দাগ পড়ার একটা সম্ভাবনা দেখা যাচেছ।

আর এতদিনে যদি দাগ না পড়ে থাকে,তাহলে আপনারা নিভ`য়ে কাদা ছোড়াছোড়ি করতে পারেন।এতদিনে যেহেতু দাগ পড়েনি ভবিষ্যতে ও পড়বেনা।ইনশাআল্লাহ্ ।(ক্লোজআপহাসি) ]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28717911 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28717911 2007-06-26 19:11:32
সমকামী জাতি:ভান্ডারে তব বিবিধ রতন
বগী` এসেছিল,মারাঠিরা এসেছিল।ইংরেজরা বানিয়েছিল রক্ষিতা আর পাকিদের কাছে ছিল বেশ্যালয়ের বেশ্যাতুল্য।সেই যে হাজার বছরের ভোগ্য বাঙ্গালী,ধষী`ত হওয়ার অবণ`নীয় সূখ ভুলতে পারেনি আজ ও।তার দেহ খালি 'মুড়ায়'।চাই অন্য কোন পরপুরুষ।অপেক্ষায় থাকি।পেলেতো ভাল ই,আর না পেলে তো আমরা নিজেরা ই আছি।

সমজাতীয় ঐক্য ভেসে যায় সমকামের লোলুপ লালায়।আহ্!!কি স্বগীয় সুখ সমকামের এই নিজস্ব দুনিয়ায়।কাওকে বানিয়ে ফেলি "ধম` ব্যাবসায়ী কিংবা রাজাকার" আবার কেউ কেউ হয়ে যান তথাকথিত "মুক্তিযুদ্ব ব্যাবসায়ী"।এরপর চলে অবিরত ধষ`ণ।

সাবাস বাহে!সাবাস বাঙ্গালী!!]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28715999 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28715999 2007-06-14 23:59:34
যাকে আমি প্রতিবিম্ব বলি গোপনে কুকড়ে যাই ভয়ে,গুটিয়ে নেই জামার আস্তিন ।
প্রকাশ্যে আমার ও সরব প্রতিবাদে প্রকম্পিত রাজপথ
গোপনে আমি ও কারো হাতের পুতুল
হাটু গেড়ে বসে থাকি পদধূলির আশায়
করুণা চাই তোমার,একবার হাত বুলাও আমার নতমস্তকে
আশির্বাদে ধন্য হোক এ জীবন ।

মাননীয় কি জানেন,তারই করুনায় বিগলিত হব বলে
প্রতারণা করছি পনের কোটি কুকুরে র বাচচার সাথে!
খেতে দেব বলে লাথি বসিয়েছি পেটে,
মূখের সামনে ঝুলিয়ে রেখেছি ঝলমলে আগামীর স্বপ্ন?
প্রকাশ্যে আমি ও তাদের আপন সহোদর,
গোপনে তাদেরকে ভৃত্য বলে মানি;
বসে থাকুক নতজানু হয়ে করুনার আশায়
আশা ভঙ্গের তীব্র বেদনা বুকে নিয়ে
যখন-তখন খেপে উঠবেনা মানুষের মতো ।


গোপনে কিংবা প্রকাশ্যে
আমি তো তাদেরই সহোদর মাননীয়
খেপে উঠার স্বভাব হারিয়েছি জন্মদোষে ।।]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28704805 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28704805 2007-04-03 13:20:10
সূখের স্বরলিপি নির্মেঘ আকাশে ঝড় তোলে তুমুল ,যখন-তখন;
আমার শান্ত নীল জীবনে ঘূরে বেড়ায় ধূসর সময় এক
বিচিত্র রংয়ে তার দূর্ভেধ্য বসবাস ক্যানভাস জুড়ে
সময় হারায় অজানা গন্তব্যে
আমি হারাই মূল্যবোধ যত,
তুমুল তর্কে মাতি অনবরত:
কে কার স্বপ্নে দিয়েছি হানা উদ্বত সঙ্গীন হাতে ??



আমার চেতনার আড়ালে খেলা করে অবচেতন স্বপ্নরাশি
মাতিয়ে রাখে ঘূম-পাড়ানী সাহসী খেলায়,অবেলায়- অসময়;
আমার সূখের শরীরে বসে কষ্টের ছোপ-ছোপ উদাসী ফোটা
যেন বা কষ্টের রংয়ে মাখা সন্যাসী সূখ,ঘরছাড়া বাউল কোন
সূখ পালায় আমাকে ছেড়ে
আমার পালানো তোমাকে ছেড়ে,
এতটা বয়স হল বুঝিনা তবু:
কার সূখে ভেসে যাব বলে এই নীরব পলায়ন???]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28704781 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28704781 2007-04-03 10:45:12
ধর্ষনীয় মাতম কললোল তুলে ভেসে যাও সুদূরে
আসাদের শার্ট পড়ে থাকে পিছনে
নুয়ে পড়ে হাত রফিকের,বরকতের,আর
ব্যর্থ লাল,ব্যর্থ শহীদের ।

তুমি ভালবাস বহমান লাল, তাই
বেয়নেট হাতে দ্বিধাহীন হানাধার
সামনে তোমার লালে লাল হাতছানি
অবিচল তুমি তুলে নিলে হাতিয়ার;
রুদ্ব তোমার পালে মুক্তির হাওয়া
সময় শুধুই সামনে এগিয়ে যাওয়ার
পেছনে তোমার গর্বিত ইতিহাস,আর
অসংখ্য লাল,ব্যর্থ বীরাঙ্গনার ।

তুমি ভালবাস বহমান লাল,তাই
একনায়কের ভুলে ভরা ইতিহাস
নিজের রক্তে নিজেদের হোলি খেলা
শোষণের রঙ্গে শাষণের নাগপাশ;
গতিহীন তুমি শিকল পরানো পায়
স্তব্দ,বিমূঢ়,অবনত হল শির
তবুও তোমার লালে লাল ভরা চোখ,আর
শোকাবহ লাল,ব্যর্থ কান্ডারীর ।

তুমি ভালবাস বহমান লাল,তাই
জলপাই রং লাল সাগরের নাবিক
বন্দিনী হলে সামরিক ক্যানভাসে
তুলির আচড়ে লাল হল চারিদিক;
এক আচড়ে লাল হলে তুমি নিজে
অন্য আচড়ে অজানা মায়ের ছেলে
দিশেহারা তুমি ক্যানভাস ছেড়ে ধূলোয়,আর
ব্যর্থ স্বপ্ন,ব্যর্থ হাতের মুঠোয় ।

তুমি ভালবাস বহমান লাল,তাই
উন্নয়নের জোয়ার তোমায় ডাকে
গনতনেত্রর রেশমী রুমাল হাতে
মুগব্দ তরুণী স্বপ্ন চোখে-মুখে;
ভাবলে তোমার লাল খেলা ফুরোল
এই তরুণীর সবটুকু ভয় শেষ
ভাবনা তোমার লাল হল আবার ও,আর
ব্যর্থ আশা,ব্যর্থ আমার স্বদেশ ।

(....এই তরুণী আজ ও খুজে পায়নি তার বিশ্বস্ত প্রেমিক ।নির্দিষ্ট স্বপ্নের খোজে ছুটে বেড়াচেছ লখ্যহীন । অসংখ্য প্রেমিক রুপী হায়েনার প্রতিশ্রুতির ভারে নুজ্ব্য , অথছ ভুল ভাঙ্গেনি এখন ও ।)
]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28704717 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28704717 2007-04-03 02:25:46
নিমগ্ন আমি, প্রার্থনায় পুড়ি ভেদ করেনা যোজন যোজন মাইলের দূরত্ব,
আত্মমগ্ন সময় থেমে যাওয়া পল'এর মতোই
স্থবির কাঠিন্যে দাঁড়িয়ে থাকা হিমালয় যেন;
আমি তবু অসাবধানী বালক
থেকে যাই আত্মমগ্ন,পড়ে থাকি উচচারনহীন।


পাঁজরের আস্তিন জুড়ে টুকি-টাকি স্মৃতিরবিভা
উঁকি দেয় কিশোরীর চোখ কাজলের মায়ায় ঘেরা
আমি তাই,হতে চাই প্রেমময় কিশোর কোন
পড়ে থাকি প্রেমহীন,অসাড়,নিজের মতো ।]]>
http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28704700 http://www.somewhereinblog.net/blog/kamamunblog/28704700 2007-04-02 22:26:47