somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ

০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলার তদন্তকারি সদস্যরা আগামী ১৯ অক্টোবর জিজ্ঞাসাবাদ করবেন। তদন্ত দলের তিন সদস্যের দল ওই দিন বেলা ১২টায় জাতীয় সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেেিত গতকাল সোমবার আদালত খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এ মামলায় আরেকটি আদালত খালেদা জিয়ার ব্যাংক লেনদেন সংক্রান্ত সব কাগজপত্র জব্দ করার আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. জহিরুল হুদা গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গ্যাটকোকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীন ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো নামানোর কাজ দেওয়ার বিষয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানান।
আবেদনে বলা হয়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মতার অপব্যবহার করে এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত উপো করে গ্যাটকোকে কাজ দেন। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মহানগর হাকিম মিজানুর রহমান বিশেষ কারাগারে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
গতকাল মহানগর দায়রা জজ মো. আজিজুল হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেেিত খালেদা জিয়ার ব্যাংক হিসাবের লেনদেন সংক্রান্ত কাগজপত্র জব্দের আদেশ দেন।
এদিকে গতকাল সোমবার দুদকে গ্যাটকো মামলার ব্যপারে চট্টগ্রাম কর্তৃপরে আরও আট কর্মকর্তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপরে প্রধান অর্থ ও হিসাব রণ কর্মকর্তা হারুন মিয়া, দুই উপ-ট্রাফিক ম্যানেজার কে এম মোয়াজ্জেম হোসাইন ও গোলাম ছরওয়ার, ফাইন্যান্স কর্মকর্তা ইলিয়াছ রেজা, সাবেক প্ল্যান্ট ম্যানেজার নাজমুল হক, সাবেক সহকারি পরিচালক মো নূরুল আমিন, প্রধান সহকারি পরিচালক সরবিন্দু দে ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক কর্মকর্তা মারুফ এম আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। মারুফ বর্তমানে ব্যাংক এশিয়ায় কর্মরত আছেন। তিনি ঘটনার সময় সাউথ ইস্ট ব্যাংকে কর্মরত থেকে গ্যাটকোর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ইস্যু করেছিলেন বলে সূত্র জানিয়েছে। গত রোববার বন্দর কর্তৃপরে আরও আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারিরা।

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×