আমার প্রিয় পোস্ট
- মুন্নাভাই - সাগর চক্রবতী
- ম্যান ইউ/বার্সেলোনা - আসেন হাত তুলেন দেখি
- নাফিস ইফতেখার
- পাকিস্তান, তালেবান ও আমাদের খোয়াব ২ : আতর পাহাড়ের জন্ম ও বিলয় কথা - ফারুক ওয়াসিফ
- পাকিস্তান, তালেবান ও আমাদের খোয়াব: যা ঘটছে ও যা ঘটবে ১ - ফারুক ওয়াসিফ
- সামহোয়্যারইনের জন্য আমার করা নতুন ডিজাইন - আদনান শামীম
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- বেনজির হত্যা ও কারণ - আমার মতামত - দিগন্ত
- 3 লক্ষ না 30 লক্ষ - তীর্থক
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- আফ্রিদির তান্ডবে শ্রীলংকা ধরাশায়ী - আশরাফ রহমান
ওটা মেয়ে গাংচিল। ছেলে গাংচিল এতো নিচ দিয়ে ওড়ে না।
২৯ শে মার্চ, ২০০৭ সকাল ৮:৪৭
পড়ন্ত বিকেল। সমুদ্রের তীরে আগত পর্যটকরা অপেক্ষা করছে সূর্য ডোবার। কেউ কেউ ক্যামেরা নিয়ে প্রস্তুত। উঠতি বয়সের তরুণেরা ঘোড়া (গাধাসদৃশ) দৌড়াচ্ছে। দূরে কিছু মেয়েরা হল্লা করছে। আর সবকিছু ছাপিয়ে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। শোঁ শোঁ শব্দ।
সবার থেকে একটু দূরে ঝাউগাছের আড়ালে বালুর উপর বসে আছে ছেলেটি ও মেয়েটি। মেয়েটি একমনে সমুদ্র দেখছে। ছেলেটি একটি কাঠি দিয়ে বালুতে আঁকিবুকি করছে। মেয়েটি আকাশ পানে তাকায়। কিছুণ পর মুখ নামিয়ে জিজ্ঞেস করে ছেলেকে, কার ছবি আঁকছ? ছেলেটি আঁকতে আঁকতে বলে, তোমার।
মেয়েটি মুখ বাড়িয়ে দেখে। ফিক করে একটু হেসেও ফেলে। তারপর আবার সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র যেন একটু বেশিই গর্জন করছে আজ।
সূর্য ডুবতে শুরু করেছে। সৈকতের সবার মধ্যেই যেন ফূর্তির জোয়ার। ছবি তোলায় ব্যস্ত সকলে। কিন্তু ছেলেটি তখনো মেয়েটির ছবি আঁকছে।
মেয়েটি গালে হাত দিয়ে সূর্যাস্ত দেখছিল। হঠাৎই বলে উঠল, দেখো দেখো ওই যে গাংচিল। ছেলেটি মুখ তুলে তাকায়। বলে, ওটা মেয়ে গাংচিল।
মেয়েটি অবাক হয়, তুমি কি করে বুঝলে ?
ছেলে গাংচিল এতো নিচ দিয়ে উড়ে না। ছেলেটি ছবি আঁকায় ব্যস্ত হয়ে পড়ে।
সূর্য প্রায় ডুবুডুবু। শেষ মুহূর্তের ছবি তোলার জন্য সবাই ব্যস্ত। ছেলেটিরও ছবি আঁকা শেষ। দুজনে উঠে দাঁড়ায়। বালুতটে আঁকা নিজের ছবি দেখে মেয়েটি খুব খুশি হয়। এগিয়ে গিয়ে ছেলেটির গালে আলতো চুমো খায়। এই প্রথম ছেলেটি হাসে। মেয়েটির হাত নিজের হাতে নেয়। ঠিক করে আগামীকালও ওরা ঠিক এ জায়গাতেই দেখা করবে।
এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ডুবে যাওয়া সূর্যের লীলাভ আলোয় ঘর চিনে ফিরতে শুরু করেছে সবাই। প্রচন্ড বাতাস, সমুদ্রের গর্জন। বালুতটে আঁকা মেয়েটির ছবি বাতাসে মুছে যায়।
পরদিন। ছেলেটি এসে অপেক্ষা করে। আজকে ওর হাতে একটা গোলাপ ফুল। ফুল নিয়ে পায়চারি করতে থাকে ছেলেটি। কিন্তু মেয়েটি আসে না। অনেকণ অপেক্ষা করে ছেলেটি। বালিতে বসে ছবি আঁকতে থাকে। দূরে উড়ে যাওয়া গাংচিল গুণতে থাকে। তারপরও মেয়েটি আসে না। ছেলেটি অনেকণ অপেক্ষা করে চলে যায়।
তার পরদিনও ছেলেটি আসে কিন্তু মেয়েটি আসে না।
পরদিনও না।
তার পরদিনও না।
মেয়েটি আর এলোই না। ছেলেটি কিন্তু প্রতিদিনই এসে অপেক্ষা করে।
হায়রে! ছেলেটি জানবে কি করে যে মেয়েটির বাবা বাসা চেঞ্জ করেছে এবং মেয়েকে অন্য কিন্ডারগার্টেনে ভর্তি করে দিয়েছে।
নোটিশ ঃ এটা আমার কোনো গল্প না। অনেক অনেক বছর আগে রহস্যপত্রিকায় এ গল্পটি (বিদেশী গল্প) পড়েছিলাম। হুবহু মনে নেই তবে স্মৃতিতে যতোদূর মনে পড়েছে, লিখেছি। ভালো কথা এই গল্পটাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীার সময় লিখে এসেছিলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৭ সকাল ৯:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
প্রিপারেশন ভালো ছিল না। তাই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারছিলাম না। ওই গল্পটির কথা মনে পড়ে গেল এবং তাই লিখে দিছিলাম। ফাইজলামি আর কি।
নজমুল আলবাব বলেছেন:
ভাল লাগছে। ফাইজলামিটাও ভাল হইছিল। ক্রিয়েটিভ
অতিথি বলেছেন:
পরীক্ষায় কিছু পারি নাই। তাই হুমায়ুনের আহমেদের কাছে গল্পটা লিখছিলাম। আমার এ সাহিত্যপ্রতিভা (?) দেখে উনি যদি পাস মার্ক দেন।
অতিথি বলেছেন:
যথেষ্ট পরিমাণে। সৃষ্টিকর্তার াকছে একারণে কৃতজ্ঞ। আমি অবশ্য ওইটা সৃষ্টিশীল কাজে ব্যয় করি।
অতিথি বলেছেন:
একদমই না।
অতিথি বলেছেন:
[link|http://www.youtube.com/watch?v=5t241I57D4I| - A
রঙহীন বলেছেন:
হা হা হা, আমি ম্যাথ পরীক্ষায় লিখেছিলাম একটা কবিতা!!!হা হা হা হা হি হি হি, হাসলাম, ধন্যবাদ।
অতিথি বলেছেন:
বাসা হয়তো আগেই চেঞ্জ করার কথা ছিল। আমি কেমতে জানুম? কইছি না একটা বিদেশী গল্প মনে কইরা কইরা লিখছি। ভালো লাগছে শুইনা খুশি হইলাম।
জানালা বলেছেন:
রহস্য পএিকায় গল্প টা অনেক ছোট ছিল। ডান দিকের েকটা পাতায় গোল মতো একটা শেইপ করে দেয়া হয়েছিল। আমার খুব পছন্দের গল্প
অতিথি বলেছেন:
ঠিক বলেছেন জানালা। একটা সৈকতের ছবিও ছিল। আমি কি গল্পটা ঠিকমতো লিখতে পেরেছি ?
অতিথি বলেছেন:
সিলেট ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আমার বন্ধু কিম একটা 122 লাইনের কবিতা লিখে ফেলেছিল।কবিতাটা আজ আর মনে নেই। তবে তখন আমরা কবিতাটি পড়ে মুগ্ধ হয়েছিলাম।
অতিথি বলেছেন:
ও হ হো,কবিতার একটা লাইন মনে পড়েছে:'যদি ভালোবাসা না দাও,আমি তবে বোরকায় মুড়ে দেব সুবর্না মোস্তফার মুখ...'
অতিথি বলেছেন:
জটিল লাইন। নিশ্চয়ই স্বরচিত। কিন্তু আমি অন্যের লেখা গল্প নিজের মতো করে লিখেছিলাম।
অতিথি বলেছেন:
আগামীকাল আসবে দেবযানী।
অতিথি বলেছেন:
তাহলে পড়ুন ভারতের দিনগুলো নামে আমার সকল পোস্ট।
নামবিহীন বলেছেন:
হা হা হা ..মজা লাগছে গল্পখান.....
অতিথি বলেছেন:
ওরে ভাই ওরে চোষা-চুষি পরে..
কা...ভাই কেমন আছেন?
গল্প পড়েছি..
খুশি হইছেন?
আপনার সাথে আমার এক ভাই থাকে,
তাঁর মন খারাপ....প্লিজ কা...ভাই......
তাঁর মন ভাল করে দেন।
অতিথি বলেছেন:
মৈথুন ভাই আছি বালাই। আফনার বাইয়ের যে মন খারাপ ওকটা তো আমি যানি না। আমার লগে তো থাহে না কিলা বুঝতাম মন খারাপ। আফনে যখন কইছন মন বালা খরার লাগি ঠ্রাই খরমু।ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। অশুদ্ধ সিলেটির জন্য ক্ষমাপ্রাথী।
অতিথি বলেছেন:
ভাই,বালাই কইছইন... আমিও সিলোটি ভাষা লেখতাম পারিনা...আমিতো ঢাকাইয়া....
ভুল হইলে, আমাকেও ক্ষমা করবেন।
নতুন লেখা চাই....(আবদার)
অতিথি বলেছেন:
নতুন লেখা লিখব শীঘ্রই। ধরেন 1/2দিন পরেই পাইবেন। সিলেটি থোরা থোরা ফারি। বুঝেন না ,,,পড়েছি মোঘলের হাতে , খানা খেতে হবে সাথে।আমিও ঢাকাইয়া পোলা।
অতিথি বলেছেন:
কোন বিষয়ে লিখবেন, জানতে পারি।তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাখতাম।
কি কপাল নিয়া পৃথিবীতে এসেছেন ভাই, আজকাল আপনি মোঘলের সাথে খানা খান..>!!
অতিথি বলেছেন:
কঠিন রসিক তো আপনি। জমবে মনে হচ্ছে আপনার সঙ্গে।আর যাই লেখি রসময় টাইপের কিছু হবে না বলে দিচ্ছি।
অতিথি বলেছেন:
জি্ব ভাই,কথা সত্য...
তয় হাড়িটা আজকে নিয়া আসি নাই..!!
রসময়ের কথা মনে আছে তাহলে..!!!
আমিতো ভেবেছি ভুলেই গেছেন...হা হা হা
তয় কোন টাইপের হবে ভাই, রসময়ের ভাইয়ের মত নাতো?
অতিথি বলেছেন:
অলৌকিক আপনার জনপ্রিয়তায় আমার ঈর্ষা হয়। তবে এতো ভালো লিখা গুলো ব্লগে আরো আগে আসা উচিত ছিলো। আচ্ছা যে ছেলেটা ছবি আকঁছিলো বাস্তবে কি আপনার সাথে কোন সাদৃশ্য আছে
অতিথি বলেছেন:
কি যে বলেন ভাই। আমি জনপ্রিয় কে বলল? আমি নিজে তো টের পাইলাম না। আপনার সঙ্গে শীঘ্রই দেখা হবে।
অতিথি বলেছেন:
অবশ্যই দেখা হবে, আমাদের দেখা হওয়া দরকার।অবশ্য আমার জন্য..হা হা হা আপনি কবে আসছেন?
শুনলাম মান্না দার সাথে ব্লগে কথা হয়েছে?
কোন পোস্টে হয়েছে, জানাবেন কি?
অতিথি বলেছেন:
থার্ড আই কি তানভীর ভাই?
অতিথি বলেছেন:
সেপ্টেম্বরের দিকে দেখা হতে পারে। আর থার্ড আই হলো তানভীর।
রাশেদ বলেছেন:
ঠেল্লাম...
অলৌকীক বলেছেন:
আর ঠেইলা কি হইব ভাই। ছাগু পাগু গো অত্যাচারে বাঁচি না।
রাশেদ বলেছেন:
হা হা! প্রথম পেইজে যেইসব পোস্ট আসে, আমরা নতুনরা তো ভড়কাইয়া যাই, তাই পুরান ভাল পোস্ট খুইজা বাইর করতেছি...কি করব বলেন...সচলায়তন এলিটদের যায়গা, আমারে নেয় না
অলৌকীক বলেছেন:
যতোদূর জানি, সচলায়তনে সবাই ব্লগার হিসেবেই আছেন। নো এলিট, নো বস। আর ছাগু, আশু, সূফি, উটু, ঘোড়া এইসব নাই। স্বাধীনতা বিরোধীদের জায়গা তো নাই-ই-ই নাই। নিশ্চয়ই সচলায়তন সবাইকে স্বাগতম জানাবে। বোধহয় হাতের কাজ একটু গুছিয়ে নিচ্ছে। নতুন কিনা। তবে এটা সচলায়তন কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।
এস্কিমো বলেছেন:
@রাশেদ - ব্লগের অতীত মনে করিয়ে দিলেন রে ভাই!মনে আছে গানটা - তুমি আর নেই সে তুমি
এখন এখানে লেগে গাছ পাথর পাহাড় বিজলী ঠাটা যারা লেখার চেয়ে ছোয়াব কামানোটাকেই বেশী গুরুত্বপূর্ন মন করে।
রাশেদ বলেছেন:
@ এস্কিমো ভাই - একমত। তাই ঠিক করছি পুরান লেখাগুলা নিয়মিত ঠেলব।দরকার হইলে নিজের নামে তাদের লেখা পোস্ট কইরা দেব যেন ঐ মোল্লাদের পোস্ট মানুষের চোখ এড়াইয়া যায়। হা হা!!
এস্কিমো বলেছেন:
লেগে = লেখে
রাশেদ বলেছেন:
আবার পড়লাম। আলাদা একটা রোমান্টিসিজম আছে আপনার লেখায়।
বিষাক্ত মানুষ বলেছেন:
লেখাটা পড়লাম .... লেখাটি পড়ে বার বার একটা গান মনে পড়ছিলো ... জেমসের .. "ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে . . মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে.. হিমছড়ির বাঁকে"
গানটা শীঘ্রই পোস্ট করবো ।
রাশেদ বলেছেন:
গানটা আছে তোমার কাছে, নাইলে আমার কাছে আছে। দিতে পারব।তখন কেবল হাই স্কুলে উঠছি বা উঠবো যখন এইটা শুনি। আমার মন অবশ্য প্রতেক দিনই কেউ না কাড়ে!!
বিষাক্ত মানুষ বলেছেন:
হা হা হা ... প্রতিদিন কতবার যে প্রেমে পড়তাম !! খিক খিক । .. গান টা আমার মগজে আছে । থাংকু
লাল দরজা বলেছেন:
অলৌকিক হাসান, মাইয়াটা মনে হয় জল পরী আছিলরে ভাই। বর্ননাটা ভালো কইরা করছেন পইরা আরাম পাইছি। পুরান একটা লিটল মারমেইড কার্টুন ছবি আছে(হেই পুরানা মার্কা এ্যনিমেশন) আমার খুবই প্রিয়। ছবি'র ক্যাছেটটা আমার কাছে এখনো আছে। কখনো মন চাইলে অলস কোন দেরীতে ওঠা রবিবার সকালে বইসা বইসা ভিডিওতে চালাইয়া দেখি আর মন খারাপ করি। ধন্যবাদ আপনেরে, এই লেখাটা পড়ে ঐ জলকন্যার কথা মনে পড়ছে ক্যাছেটটা খুইজা বার করতে হবে।
রাশু হইল এই ব্লগের এক মাত্র খাদেম
খুব ভালো ভলান্টিয়ার। আমি আগেই কইছি,নো ইষ্ট নো ওয়েষ্ট, রাশু ইজ দ্যা বেষ্ট!!!
লাল দরজা বলেছেন:
ওটা ওই খাদেম নয় রাশু।
রাশেদ বলেছেন:
হুমম...
রাশেদ বলেছেন:
ঘোরের ব্লগ থাইকা মারছেন মনে হইতেছে! আমারে জিগাইছেন মারার আগে!!
দেশে কইলাম ঝরুরি আইন ছলে!!
রাশেদ বলেছেন:
বিমা তুমি তুমার লিরিক্স লেখতে যাও। এইখানে কি! দাওয়াত পাইছি লালুদাআআআআআর বাসায়! লও যাই।
রাশেদ বলেছেন:
দাওয়াতের কথা কইছি লালুদাআআআআ ভাগছে!!
লাল দরজা বলেছেন:
ভাই লোগ আমি ত বাড়ী আইয়া বইয়া রইছি, রাশু ত আইল ব্রাদার বিষাক্ত মানুষ আপনে ও আইসা পরেন। অলৌকিক বাইত নাই তার ঘরদুয়ারত আমরা আউলাইয়া হালাইলাম, এখান থেইকা কাট্টি মারাই ভালো এখন আমার কাঠাল তলায় আইয়া পরেন আসর বসাইয়া দেই
লাল দরজা বলেছেন:
ভাই লোগ আমি ত বাড়ী আইয়া বইয়া রইছি, রাশু ত আইল ব্রাদার বিষাক্ত মানুষ আপনে ও আইসা পরেন। অলৌকিক বাইত নাই তার ঘরদুয়ারত আমরা আউলাইয়া হালাইলাম, এখান থেইকা কাট্টি মারাই ভালো এখন আমার কাঠাল তলায় আইয়া পরেন আসর বসাইয়া দেই
রাশেদ বলেছেন:
খালি মুখের দাওয়াত!! নাস্তা পানির কথা বলা হয় নাই!
বিষাক্ত মানুষ বলেছেন:
আবার পইড়া গেলাম
বিষাক্ত মানুষ বলেছেন:
নয়া ব্লগারদের এগিলি পড়া ফরযে আইন করা উচিত
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















চরম আপত্তি আছে খাদেম শব্দটায়!

ঢা.বি এর ভর্তি পরীক্ষায় কি সাহিত্য লিখতে হয় নাকি?