somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্ভাবনার মৃত্যু ঘটুক : ০১

২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক.
সেপ্টেম্বরের প্রথম দিনে যখন জন্ম হলো ছেলেটার, বাবা তখনও অফিসে। সরকারি কাগজে কলম চালাচ্ছেন, জানতেন না তার পুত্রসন্তানের জন্ম হয়েছে। মোবাইল যুগ তখন ছিল না। কেউ আগ্রহভরে সরকারি ফোনে তাকে যে খবরটা জানিয়ে দেবে এমনটিও ঘটেনি। অফিসে ওইদিন বেতন হয়। ধীরে সুস্থে বেতনের টাকাগুলো নিয়ে অফিস ছুটির পর বাবা ঘরের উদ্দেশ্যে রওনা দেন। এলাকায় ঢুকতেই খবর পান তিনি আরেকটি পুত্রসন্তানের জনক। বাবা খুশি হন। ঘরে ঢুকেই পকেট থেকে সবগুলো ময়লা টাকার বান্ডিলগুলো ছেলের উপর ঢেলে দেন। মুরুব্বি গোছের দাদি-নানিরা হা হা করে উঠেন। সদ্যভূমিষ্ঠ সন্তানের ছোট্ট শরীরে এখনোই কেন এতো চাপ ?

খ.
ছেলেটা যেন পয়মন্ত। ঢাকা শহরে সাবলেটে থাকত তারা। পরে দুইরুমের একটি ছোট্ট টিনের ঘরে উঠে গেল। সমস্যা শুধু একটাই, সপ্তাহে একবার ঘরের মাটির মেঝেটা লেপতে হতো। সেটারও দিন ফুরায়। পাশের দোতালা বিল্ডিংয়ে টু-লেট পড়তেই ওরা দোতালার একটা এক রুমের ফ্লাটে উঠে যায়। ছেলেটা ততোদিনে বড় হয়েছে অনেক। বিল্ডিংয়ে থাকার মজা সে বুঝে। যদিও কমন বাথরুম আর কমন রান্নাঘরের জ্বালাটা সে বোঝে না। বাবা সরকারি অফিসে কিভাবে যাওয়া আসা করেন তাও সে বোঝে না।

গ.
ছেলেটি স্কুলে যাওয়া আসা করে। দুই বছরের বড় ভাইজানের খাতায় আঁকিবুকি আঁকতে আঁকতে সে স্কুলে যাওয়ার মতো পন্ডিত হয়ে যায়। দুইভাইয়ের একসঙ্গে মুসলমানি হয়। ওই দোতালা বাড়ির ছাদে বিশাল প‌্যান্ডেল হয়। কতোজন লোক সেদিন খেয়েছিল ছেলেটির এখন মনে নেই। তবে তার দিব্যি মনে আছে, অনেক উপহার সে পেয়েছিল। সবচেয়ে অবাক করা উপহারটা ছিল কলমঘড়ি। এই প্রথম ছেলেটি বোধহয় বিজ্ঞানের এমন ব্যবহারে পুলকিত ও আশ্চর্য হয়েছিল।

ঘ.
পাশের বাসায় টিভি দেখতে যেতে হতো ছেলেটির। মাঝে মাঝে মা বাধা দিলেও টিভি দেখার সুযোগটা ছিল। মেঝেতে বসে টিভি দেখতে দেখতে ছেলেটি মুগ্ধ হয়ে যেতো। টিভির একেবারে সামনে বসে একটু ঘাড় উঁচিয়ে দেখতে হলেও তাতে কোনো আপত্তি ছিল না তার। ছেলেটির মনে আছে, একবার আয়না নামে একটি সিরিয়াল নাটক দেখে ভয় পেয়ে বাকিপথটুকু দৌড়ে বাসায় ফিরেছিল ছেলেটি। তারপরও ছেলেটি মা-ভাই সহ মাঝে মাঝে টিভি দেখতে যেতো।

ঙ.
কিন্তু কি আশ্চর্য। একদমই বিশ্বাস হয় না। এমন ঘটনাও পৃথিবীতে ঘটতে পারে ? একদিন সকালে ছেলেটিকে তার মা বলছে, আজকে তারা নাকি টিভি কিনতে যাবে। ছেলেটি কাকে জানাবে এই সুখের কথা। তার যে তেমন বন্ধু নেই। পিঠাপিঠি দুই ভাই সারাদিন আলাপ করতে থাকে টিভি এলে তারা কোথায় রাখবে, কি করবে ? বিকালবেলায় খুব সুন্দর করে সেজেগুজে পুরো ফ্যামিলি বায়তুল মোকাররম যায় জাদুর বাক্স কিনতে। ছেলেটি এখনো মনে করতে পারে, ফিলিপসের টিভি কিনে আনার পর অনেকেই বলেছিল, 'ন্যাশনাল টিভি কিনলে ভালো করতেন। ওইটা অনেক লাস্টিং করে।' ছয়-নয় চ্যানেল মিলিয়ে ছেলেটি ছায়াছন্দ দেখে, টারজান দেখে। আশেপাশের অনেক বাসা থেকে অনেকে আসে। এখন আর ছেলেটিকে ঘাড় উঁচিয়ে টিভি দেখতে হয় না। খাটের এককোনায় বসে সে টিভি দেখতে পারে।

ছেলেটি এখন বুঝতে পারে, তখন থেকে সে মধ্যবিত্ত হতে শুরু করেছিল ...
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×