আমার প্রিয় পোস্ট

আহারে ... সোনালী বন্ধু রে ...

ভার্চুয়াল ক্যারেক্টার : তারা কারা এবং কেমন ? বলুন তো দেখি ...

২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩০

শেয়ার করুন:                   Facebook

'রেসিপি' এবং 'বাল'-এর পর আমি একটি ধারাবাহিক লেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিষয়টি পছন্দ হলে আলাদা পোস্টে আপনাদের মতো করে লিখতে পারেন। এই ব্লগে আমরা প্রতিদিনই বিভিন্ন পোস্ট ও কমেন্ট করে থাকি। ব্যক্তিগত জীবনে কারো সঙ্গে খুব একটা পরিচয় নাই। দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন এই ব্লগে আসা-যাওয়ায় প্রত্যেকেই আমরা প্রত্যেকের কাছে কম-বেশি পরিচিত হয়ে উঠেছি। ব্লগে বসে খবর পাই, অমুকের বিয়ে, তমুকের সন্তানলাভ। অন্যের সুখে, দু:খে নিজেরাও অংশ নেই। অনেকের চেহারাটাও কেমন জানি না। হয়তো চটুল কোনো ব্লগার দেখা যাবে ব্যক্তিজীবনে খুবই মুখচোরা। হয়তো দেখা যাবে, হিমু কখনোই কোনো মেয়ের আঙ্গুল স্পর্শ করেনি। কি জানি, চোর হয়তো ২০ বছরের উঠতি যুবক। রাগ ইমন হয়তো শুধুই ভেজিটেরিয়ান। কিংবা দীক্ষক দ্রাবিড় একজন পয়তাল্লিশ উর্ধ্ব টগবগে তরুণ। যেমন আমি ভাবি, দ্রোহী একজন মধ্যবয়স্ক যুবক ...

আসুন আমরা সবাই একেকজন ব্লগারের চরিত্র আঁকি। বিভিন্ন নিকের ব্লগাররা কেমন, কি করেন, কি খেতে ভালোবাসে, তারা ছেলে না মেয়ে ইত্যাদি। সবকিছুই আমরা বিচার করব তার পোস্টগুলোর মাধ্যমে। আমার বিশ্বাস ব্লগারদের পোস্ট পড়ে সবারই মনে একেকটা চরিত্র দাঁড়িয়ে গেছে। ওইগুলোই শুধু লিখুন। একটাই শর্ত, আপনি যেসব ব্লগারদের ব্যক্তিগতভাবে চিনেন অথবা কোনোদিন দেখা-কথা হয়েছে সামনাসামনি, তাদের নিয়ে লিখবেন না। আপনার অচেনা প্রিয় ব্লগারের সবটুকু তুলে ধরুন, যাকে শুধু আপনি ব্লগেই দেখেন ..


বি.দ্র. : কাউকে রাগিয়ে তোলা বা অপমান করা যেন এই পোস্টের উদ্দেশ্য না হয়। সবাইকে অনুরোধ জানাচ্ছি বিষয়টিকে মজা হিসেবে নেবার জন্য।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভার্চুয়াল ব্লগারভার্চুয়াল ব্লগারভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগারভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগারভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চুয়াল ব্লগার ভার্চ ;

 

  • ৫৮ টি মন্তব্য
  • ৫১৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
comment by: কাপালিক বলেছেন: আপনের চেহারাটা আগে আঁকতে চেষ্টা করি। আপনার ৩ টা চোখ, ২টা নাক, ঘাড়ে একটা ছোট মাথা, ব্রেইনটা হাঁটুতে, সামনে ৩ টা দাঁত নাই, গালে বড় একটা কাটা দাগ, মাথায় ৩ টা শিং, একটা লেজ পেছনে, এবং লেজের আগায় এক গুচ্ছ আদি ও অকৃত্রিম বাল...ঠিক হইছে ?
২. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
comment by: অলৌকিক হাসান বলেছেন: হা হা। ঠিক হইছে কিনা তা তো অন্যান্য ব্লগাররাই বলবে। দেখি আর কার সঙ্গে মেলে। আর কে কি বলে। চালিয়ে যান ...
৩. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আমার আপনার নিকটা দেখলে মনে হয় এই লোক সামনের দিকে ঝুকে ঝুকে হাঁটে/ বয়স ৩২/ প্রচুর সিগারেট খায় ...
৪. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
comment by: অলৌকিক হাসান বলেছেন: একটা পোস্ট দিয়ে বিষয়গুলো বলতে পারেন। একই পোস্টে কয়েকজনের চিত্র আঁকতে পারেন। বিষয়টাকে খুব মজার করে তুলুন। কেউ যদি সত্যিই আপনাকে আঁকতে পারে, আমি শিওর আপনি খুব মজা পাবেন। আপনি আমার সম্পর্কে কাছাকাছি গেছেন।
৫. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
comment by: মাহবুব সুমন বলেছেন: পটুয়ার নামে নাম !!
৬. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
comment by: জ্বিনের বাদশা বলেছেন: তাই নাকি? ... কোনটা খান? মার্লবোরো?
৭. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
comment by: তীরন্দাজ বলেছেন: আমার মনে হয় আপনি ২৫ বছরের টগবগে যুবক! মুখিয়ে আছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে। তবে ন্যায় অন্যায়কে সঠিক চিহ্নিত করা এখনো পুরো শিখে উঠতে পারেন নি।

আপনাকে উদ্ধত মনে হয়। এ বয়েসে হয়তো এমনই হয়। আপনি পড়াশোনায় ভাল। লেখালেখি করেন শখের বশে।
৮. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আরেকটা গেস করি ... আপনার দুই চোখের পাওয়ারে ০.২৫ ডিফারেন্স আছে
৯. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
comment by: অলৌকিক হাসান বলেছেন: এইতো সবার সাড়া পাচ্ছি। কিন্তু শুধু আমাকে নিয়ে পড়লেই তো হবে না। অন্যদের সম্পর্কেও কিছু লিখুন। আলাদা পোস্ট দিন। একটু ডিটেইলসে বলুন।
১০. ২৪ শে মে, ২০০৭ রাত ৮:১৭
comment by: আরিফ জেবতিক বলেছেন: আমি একজনের কথা গেস করি।
লোকটা ভালো না।বহুত সমস্যা আছে।
কার কথা বলছি বুঝেন নাই?
ঠিক ধরেছেন,আরিফ জেবতিকের কথাই বলছি।
১১. ২৪ শে মে, ২০০৭ রাত ৮:২১
comment by: অলৌকিক হাসান বলেছেন: এমনে খেললে কি হইব? হুমম, প্রথম পোস্টটা আমারেই দিতে হইব মনে হইতাছে।
১২. ২৪ শে মে, ২০০৭ রাত ৮:৩৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: শুরু করেন।
১৩. ২৪ শে মে, ২০০৭ রাত ৯:৩৭
comment by: মাহবুব সুমন বলেছেন: শুরু করেন পটুয়াজি
১৪. ২৪ শে মে, ২০০৭ রাত ৯:৩৮
comment by: অলৌকিক হাসান বলেছেন: কাইলকা দিমুনে। ছুটি শেষ কইরা সবাই অফিসে ফিরা আসুক।
১৫. ২৪ শে মে, ২০০৭ রাত ৯:৩৯
comment by: কাপালিক বলেছেন: নিজেরটা আগে দিলে ভালো হয়...
১৬. ২৪ শে মে, ২০০৭ রাত ১০:৩৫
comment by: ধূসর ছায়া বলেছেন: অলৌকিক হাসান, আপনাকে নিয়ে আমি একটা পোস্ট দিবো এক ঘন্টার মধ্যে । আপনার এই আইডিয়াটা আমার খুব ভালো লাগলো ।
১৭. ২৪ শে মে, ২০০৭ রাত ১০:৪৩
comment by: অলৌকিক হাসান বলেছেন: দিন। আরো অন্যান্য ব্লগারদের নিয়েও দিয়েন।
১৮. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৩৮
comment by: দ্রোহী বলেছেন: [দ্রোহী একজন মধ্যবয়স্ক যুবক ...]
হোলেও হোতে পারে !!!!!!!!!!!!!!!!!!!!
১৯. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৪৭
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আমি একজন অনুভূতিহীন জোম্বি টাইপ মানুষ ।
হোলেও হতে পারে ।
২০. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৪৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: ধপধপ...ধপধপ!!!!!

অসাধারণ এই আইডিয়াটির জন্যে তোমার পিঠটা এট্টু চাপড়ে দিলুম ব্রাদার।

নুসরাত-কে নিয়ে আমি আগেই লিখে ফেলেছি।

এবার মিলিয়ন ডলার প্রশ্নটি হল - বেড়ালের গলায় কে ঘন্টি বাঁধবে?

সামহোয়ারের মোমতা বোনার্জিকে নিয়ে কে লিখবে? তাঁকে নিয়েও লিখেছি, তবে সেটা অন্য ধরণের, কিন্তু মনে হয় তাঁর গোঁসা এখনও ভাঙেনি ( দ্রষ্টব্য : অভিনন্দন - আপনার জন্যই রইল সিংহাসন )।
২১. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫০
comment by: দ্রোহী বলেছেন: অনুভুতির বয়স ৪৫ বছর- তাকে আমি চিনি। আকন্দ কাকুর বয়স ও ৪৫।
---
দুজন কি একই মানুষ?
--
হোলেও হতে পারে, তাই না অনুভুতি??
২২. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫১
comment by: ধূসর ছায়া বলেছেন: অনুভূতি আপনাকে দিয়েও দিমু ।
২৩. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫১
comment by: দ্রোহী বলেছেন: জেবতিক আরিফের বয়স ১৯ বছর।
২৪. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫২
comment by: দ্রোহী বলেছেন: অলৌকিক হাসান একজন সরকারী চাকুরিজীবী।
২৫. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫২
comment by: দ্রোহী বলেছেন: অমি রহমান আসলে পিয়াল যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান।
২৬. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৩
comment by: দ্রোহী বলেছেন: আশরাফ রহমান, ত্রিভুজ আর আস্তমেয়ে একই ব্যক্তি।
২৭. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৩
comment by: দ্রোহী বলেছেন: আরও কমু?
২৮. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৪
comment by: দ্রোহী বলেছেন: হোসেইন আর বিন্দু আমি একই ব্যক্তি!! তিনি ত্রিভুজকে ভালোবাসেন।
২৯. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৫
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আবার জিগায় !
আমি = আকন্দ = হ্রী ।

এখন আমি কী করতেসি, জানেন ?
আমাদের "আরএমজি" মৈথুনানন্দের লেটেস্ট পোস্ট এর কথামতো ..
এরবিক্স এর সমপরিমান এক্সারসাইজ করতেছি ।
৩০. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৫
comment by: অলৌকিক হাসান বলেছেন: মজা পাইতাছি।
৩১. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৭
comment by: মৈথুনানন্দ বলেছেন: বিদিশা আন্টি, মো: সুমি, ও চম্পা ভাবি - এই তিনজনের সম্পর্কে কেউ এট্টু ব্রিফ করুন না প্লিজ।
৩২. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৮
comment by: দ্রোহী বলেছেন: বিদিশা আন্টি, মো: সুমি, চম্পা ভাবি এই তিনটি আইডির আসল মালিক মৈথুনানন্দ।
৩৩. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৮
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: দ্রোহীর তথ্যে একটু অসম্পূর্ণতা আছে ।
হোসেইন এবং বিন্দু আমি আসলে একই ব্যক্তি এবং ত্রিভুজ আপুর লাভার ।
৩৪. ২৪ শে মে, ২০০৭ রাত ১১:৫৯
comment by: দ্রোহী বলেছেন: ভার্চুয়াল........সবই ভার্চুয়াল!!!!!!!!!!
৩৫. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:০০
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: কন কী?
ট্রুম্যান শো...?
৩৬. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:০১
comment by: অলৌকিক হাসান বলেছেন: অনুভূতি আর দ্রোহী @ পুরা জমাইয়া ফালাইলেন দেখি। আলাদা পোস্ট দিয়া আপনার পছন্দের ব্লগারগো একটা পোস্টমর্টেম করেন। তাইলে আরো জমব।
৩৭. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:০২
comment by: আ স ম মাসুম বলেছেন: আমার মনে হয় আপনি লোকটা অসম্ভব ক্রিয়েটিভ
মাথায় চুল ভরা...আর খানিকটা পাকা...
৩৮. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:১১
comment by: মৈথুনানন্দ বলেছেন: দ্রোহী = নোটিশবোর্ড ?
৩৯. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:১৫
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আবার জিগায় ।

দ্রোহীরে আমি চিনি - ১৩/১৪ বছরের কিশোর , ক্লাস নাইনে পড়েন , ভাল কবিতা লেখেন - তাঁর সারা জাগানো প্রথম কবিতা " জাগো হে তরুণ" ।
৪০. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:১৭
comment by: দ্রোহী বলেছেন: হ@মৈথুনানন্দ
--------
নাইলে কইলাম ক্যামনে?
৪১. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:১৭
comment by: দ্রোহী বলেছেন: অনুভুতি-- তোমার জন্য রহিয়াছে উত্তম জাঝা।
৪২. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:৫১
comment by: অনন্তমৈথুন বলেছেন: আমার মনে হয় আপনি লোকটা অসম্ভব ক্রিয়েটিভ(ঠিক আছে)
মাথায় চুল ভরা...আর খানিকটা পাকা..(এই কথাটা পুরোপুরি মিথ্যা!!)

৪৩. ২৫ শে মে, ২০০৭ রাত ১:০২
comment by: হ্রী বলেছেন: দ্রোহী = হ্রী
৪৪. ২৫ শে মে, ২০০৭ রাত ১:০৩
comment by: দ্রোহী বলেছেন: হা হা হা, আকু কাকুর বুদ্ধি আছে!!!!!!!!
৪৫. ২৫ শে মে, ২০০৭ রাত ১:০৩
comment by: শমশেরআলম বলেছেন: আকন্দ ভাই দিন্কাল কেমুন?
৪৬. ২৫ শে মে, ২০০৭ রাত ১:০৩
comment by: হ্রী বলেছেন: হ্রী = দ্রোহী
৪৭. ২৫ শে মে, ২০০৭ রাত ১:৩৩
comment by: দ্রোহী বলেছেন: জনাব হ্রী সত্য বলিয়াছেন.....আমিই হ্রী।
৪৮. ২৫ শে মে, ২০০৭ রাত ১:৩৩
comment by: দ্রোহী বলেছেন: কাকুর দিনকাল ভাল না। কাকুরে কেউ আর োদেনা।@শমসের
৪৯. ২৫ শে মে, ২০০৭ রাত ৩:৫১
comment by: ধূসর ছায়া বলেছেন: অনুপ্রেরণার উৎস : অলৌকিক হাসান ভাই
৫০. ২৫ শে মে, ২০০৭ ভোর ৪:০০
comment by: ধুসর গোধূলি বলেছেন: দেইখা মনেহয় দেহি নাই, শুইনা মনে হয় শুনি নাই। এমনে নড়েচড়ে আসলে আইলসার কুঁইড়া।
কইতে পারবেন কার কথা কই?
৫১. ২৫ শে মে, ২০০৭ ভোর ৪:০৬
comment by: অলৌকিক হাসান বলেছেন: কইতে পারলাম না।
৫২. ২৫ শে মে, ২০০৭ ভোর ৪:১১
comment by: ধুসর গোধূলি বলেছেন: হেহ হেহ হেহ, আমিও জানি না!
৫৩. ২৫ শে মে, ২০০৭ ভোর ৪:১৫
comment by: ধূসর ছায়া বলেছেন: ধু.গো জাহাপনা আপনাকে নিয়ে শীঘ্রই লিখবো ।
৫৪. ২৫ শে মে, ২০০৭ ভোর ৪:৩৪
comment by: ধুসর গোধূলি বলেছেন: সিপাহসালারররররররররর, গরীবকে মুক্তি দিলে হয় না?
৫৫. ২৫ শে মে, ২০০৭ রাত ৮:১১
comment by: অলৌকিক হাসান বলেছেন: কোনো মুক্তি নাই।
৫৬. ২৬ শে মে, ২০০৭ রাত ১:৪৭
comment by: ধূসর ছায়া বলেছেন: জাহাপনা গরীব হয় কেমনে ? মুক্তি নাই ।
৫৭. ২৬ শে মে, ২০০৭ ভোর ৪:৪১
comment by: মৈথুনানন্দ বলেছেন: এক্ষুণি যেটা লিখলাম সেটায় কেউ এখনো পর্যন্ত কমেন্ট করেনি - খুব কি বিতর্কিত হয়ে গ্যাচে?
৫৮. ২৬ শে মে, ২০০৭ ভোর ৫:১৭
comment by: লাল মিয়া বলেছেন: এইডা কি?

 



 


আহারে ... সোনালী বন্ধু রে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৩৫৮০