http://aloukikhasan.blogspot.com

আমি ছাই আগেই ভালো ছিলাম ...

১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৪

শেয়ার করুন:                   Facebook

তারা খিলখিল করে হাসে
ভুরু নাচিয়ে কলকল করে
ঢলঢল করে ঢলে পড়ে
তারপরও তাদের ছুঁতে পারি না
ধ্যাত্তরি, আমি ছাই আগেই ভালো ছিলাম ...

আমি লেস্টারস্কয়ারের সেক্সশপ দেখি
অজানা ভাষায় হেঁটে চলা নিতম্ব
আর তাদের স্তনের গিরিখাত দেখি
দেখি আর চোখ ফিরিয়ে নিই
ধ্যাত্তরি, আমি ছাই আগেই ভালো ছিলাম ...

থিয়েটারের মেয়েটি বলত, তুমি নচ্ছার, দুষ্টু
শুধু আমার ঠোঁটই চোষো, জানো না
আমার বুকে তুমি হারিয়ে যেতে পারতে
আমি হাসি, আর তাকিয়ে থাকি
হায়, আমি তখন বেশ ভালোই ছিলাম ...

বিদেশ বিভুঁইয়ে বিভ্রান্ত এখন
খুঁজে ফিরি, খালি খুঁজে ফিরি
তুমি কানতা, আমি তখন হাসতাম
হাসতাম আর এখনো হাসি, আর ভাবি
ধ্যাত্তরি, আমি ছাই আগেই ভালো ছিলাম ...

তুমি ফোন এখনো করলে না, জানি
তুমি ব্যস্ত তাকে নিয়ে, ওরও
আজকে বিশেষ দিন, পারো না তা এড়াতে
তুমি চাও নিশ্চিত জীবন, আর আমি.
ফাজিল একটা, তাই, ধ্যাত্তরি
আমি ছাই আগেই ভালো ছিলাম ...

শোনো বাল, তোমারে আমি ভালোবাসি
হা হা হা হা হা হা হা (মাতালের হাসি)
আমার ওরে চোদার টাইম নাই
সেইটা তুমিও জানো, জানো বলেই
তুমি আপোষ করো, আর আমি
ধ্যাত্তরি, আমি ছাই আগেই ভালো ছিলাম ...

তুমি তো আমাকে ফোন করবেই
আজ নয়তো কাল, নয় পরশু, নয় তরশু
তুমি থাকতে পারবে না আমাকে ছাড়া
পারবে না তুমি থাকতে একদমই
বললাম তো, আমাকে ছেড়ে।

আমি জানি তুমি সংসার করবে
কিন্তু ভালো তো বাসবে শুধু আমাকে
হা হা হা হা হা হা হা হা (মাতালের হাসি)
আমি তাই ভেবে এখন খুব ভালো আছি।
আমি ছাই আগামীতেও ভালো থাকব ...

কারণ আমি জানি যে
তুমি নিশ্চিত জানো
আমি ছাড়া আর কেউ
তোমাকে এতো ভালোবাসেনি।
ভালোবাসবেও না....
-------------------------------------------------
এইটারে কেউ কবিতা ভাবলে নিজ দায়িত্বে ভাববেন
১ সেপ্টেম্বর ২০০৭

 

 

  • ১৬ টি মন্তব্য
  • ২৫৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১১
comment by: মুকুল বলেছেন: হা হা হা। নিজ দায়িত্বে কবিতা ভাবলাম।

তবে বিশেষ একটা লাইন বাদ দিলে অন্যকেও পাঠ করে শোনাতে পারতাম।

B-))
২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৩

লেখক বলেছেন: আপনের মতো কইরা লাইন বাদ দিয়া শোনাইতে পারেন। আমার কোনো আপত্তি নাই।

২. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৫
comment by: ণগেন হরিখটকা বলেছেন: হুমম
৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
comment by: মাথামোটা বলেছেন: প্লাসাইছি।

আমাগো গন্ডার হাচান রে দেকচ নাকি?
৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪২
comment by: অলৌকিক হাসান বলেছেন: না। ওরে তো খুঁইজা পাই না।
৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
comment by: ণগেন হরিখটকা বলেছেন: এই লেখাটা মনে হয় (ভুল না হলে) বেশ আগে সচলয়াতনে পড়েছিলাম
২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৩

লেখক বলেছেন: হাচাই কইছেন।

৬. ২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০০
comment by: নির্বাসিত বলেছেন: বিষয়টি চমৎকার লেগেছে। দু একটা শব্দ না লিখলে কি খুবই ক্ষতি হোত? এটা যদি কবিতা না হয়, তাহলে কবিতার সংজ্ঞা আমি জানিনা।
২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১১

লেখক বলেছেন: নির্বাসিত @ আমি কবিতা লিখি না। কবিতা পড়েই বুঝতে পারছেন যে একটা বিশেষ কারণে লেখা হইছে। ওইদিন আমি পর্যাপ্ত পরিমাণে মাল খাইয়া টাল আছিলাম। তাই কী-বোর্ডে যে শব্দটিই আমার আঙ্গুলের ডগায় এসেছিল তাই লিখে গেছি।

পরে শব্দ চেঞ্জ করব ভাবছিলাম। কিন্তু ভাবলাম, থাক না। যে পরিস্থিতিতে এই কবিতা নাযিল হইছে চেঞ্জ হইলে সেটা ঠিক হইত না।

৭. ২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৬
comment by: নির্বাসিত বলেছেন: চমৎকার ব্যাখ্যা। কবিতা জিনিসটা যে নাজিল হয়, সেটা অত্যন্ত সত্যি কথা।
এ কথার উপর আর কিছু বলা যায়না।
আশাকরি এ জাতীয় লেখা নাজিল হওয়াটা মদ্যপান-জনিত টাল হওয়ার উপর নির্ভরশীল নয়।
৮. ২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৬
comment by: মুজিব মেহদী বলেছেন: 'আমার ওরে চোদার টাইম নাই'

এ অংশ পড়তে আমার কোনো অসুবিধে হচ্ছে না। সমস্যা কী!
এটি একটি কবিতাই। কবিতা নানারকমের হয়, এর কোনো একক মানদণ্ড বা রূপচেহারা নেই, থাকতেও নেই।

মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদে নিকানোর পাররার একটি কবিতায় পড়েছিলাম 'চোদা বারণ' বলে এক লাইন। সমগ্র ফাল্গুনী রায় ও বিনয় মজুমদারের 'বাল্মিকীর কবিতা'য় এ জাতীয় জিনিসের ছড়াছড়ি। এসব নিয়ে আপত্তিও উঠেছে, কিন্তু শেষাবধি পাঠকরা নিয়েছেনও। অবশ্য সবাই যে সব জিনিস নেবেন না, এটাই তো স্বাভাবিক।
২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৩৫

লেখক বলেছেন: কবিতা লেখার সাহস পাইলাম। থ্যাঙ্কু।

৯. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫
comment by: এবি+ বলেছেন: যা লেখার মত না, তা লিখেই ফাটিয়ে ফেলেছেন !

জব্বর কবিতা +
১০. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৭:০৪
comment by: রাশেদ বলেছেন: বস, সেরম হইছে। এইডা মিস কইরা গেলাম কেম্নে!
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন:

রাশেদের কমেন্ট না পাইলে ব্লগপাতা অপূর্ণ থেকে যায়।

১১. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৬
comment by: রাশেদ বলেছেন: বস, কোবতে টা পইড়া খালি কইতে মনে চায় ওরে চোদার টাইম নাই। এই লাইনটা জব্বর লাগছে। আন্নে জাত কুবি।

তয় এরম মনে হয় আর বাইর হইবো না আপনার কাছ থাইক্কা! B-)

 

 


http://aloukikhasan.blogspot.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৪৬৬০