মামুজির নৌকায়
০৪ ঠা জুন, ২০০৬ রাত ২:৩০
আমরা নদী নৌকা আর ছইয়ের মধ্যে
বসে বসে লেখতেছিলাম গদ্যে এবং পদ্যে
হঠাৎ মামুজি বলল চলেন মাল খাই
সকলেরই কমবেশি চর্বির আকাঙ্খা
বাইরে বাতাস বয় দুলতে রয় তীর
আমাদের বাকবিতণ্ডা হইতেছে অস্থির
মামুজি চালাক ব্যাক্তি হাত দিলেন ঘটে
ঘট ফাইটা ঘটনারা ঘাটে ঘাটে রটে
রটুক দিনের বেলা কুমড়া খাউক ছাগে
নৌকা ভাসানের কালে ঠেলা দেওয়া লাগে
দেওয়া লাগে বলেই আমরা সকলেই দেই
তাই বলে আমরা কিন্তু উই আর নট পেয়ি
একসঙ্গে টেক্কা মারা এক পদ্যে হারা
মাঝি বলল ছোটো নৌকা নদীতে গা-ঝাড়া
দিচ্ছে গাঙচিলগুলি এমন বাস্তব-
ভাবে মনে হয় সব কল্পনার স্তর
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
১. ০৪ ঠা জুন, ২০০৬ সকাল ৮:০৬
অতিথি বলেছেন:
জি্ব, আমি পড়ি নাই
অতিথি বলেছেন:
জি্ব, আমি পড়ি নাই
২. ০৪ ঠা জুন, ২০০৬ সকাল ৮:০৬
৩. ০৪ ঠা জুন, ২০০৬ সকাল ৮:০৬
সাদাত শাহরিয়ার বলেছেন:
অনেক পরে হলেও আপনি এখানে এসেছেন দেখে ভাল লাগছে। কিন্তু এত দেরি হল কেন? আমি তো প্রথম আলোতে বাংলা ব্লগের খবর অনেক আগেই দিয়েছিলাম। আপনি বোধহয় পড়েননি। তাই না?

৪. ০৪ ঠা জুন, ২০০৬ রাত ৯:০৬
লুনা রুশদী বলেছেন:
ভালো কবিতা।
৫. ০৪ ঠা জুন, ২০০৬ রাত ৯:০৬
৬. ১৪ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
৭. ১৫ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:১১
৮. ০২ রা জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০২
নুরুজ্জামান লাবু বলেছেন:
কামু ভাই আপনার কবিতা আমার ভাল লাগ
৯. ১৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
কেএসআমীন বলেছেন:
কামু ভাই দেখছি ব্লগকে কবিতাপত্র বানিয়ে ফেলেছেন। কবিতার পাশাপাশি নিজের অভিজ্ঞতার কথা লিখুন না। আপনিতে সাংবাদিক তাইনা? সিনেমার অশ্লিলতা নিয়ে অনেক লেখালেখি করছেন। বেশ ভাল। তবে সিনেমার অশ্লিলতাতো হলে গিয়ে দেখতে হয়। টিকিট কেটে, যার ইচ্ছে। আমাদের ঘরে ঘরে এখন যে অশ্লিলতা চলছে ডিস চ্যানেলের মাধ্যমে - কই এ বিষয়ে তো কিছু লিখতে দেখি না। বর্তমান সরকারের আমলে চাপের মুখে ঐ ডিসওয়ালাদের কিছুটা ভয় ঢুকেছে হয়তো। এটা সাময়িক। কিছু কিছু এলাকায় এখনও আজেবাজে ছবি চলছে। সরকারের স্পষ্ট একটা আইন প্রয়োজন স্যাটেলাইট চ্যানেলের ব্যাপারে। দুঃখজনক যে, এখনও সেরকম কোন নীতিমালা তৈরী করতে পারেনি। কিছুদিন আগে শুনলাম একটি আইন তারা করেছে। সেটি হলো কোন নির্দিষ্ট অঞ্চলে কতটি চ্যানেল কমপক্ষে দেখাতে হবে - এরকম। এই আইনটি দেখে ক্ষোভে টিভি আছাড় দিয়ে ভেঙ্গে ফেলতে ইচ্ছে হয়েছিল। ভেবেছিলাম এর সমালোচনা পত্র পত্রিকায় হবে। কিন্তু না, সেরকম কিছুই দেখিনি। এদেশে সবই সম্ভব। গ্রামীণ ফোনের নরওয়েজিনান এমডি বলেছিলেন যে, এ দেশের অনেকগুলি চ্যানেল বন্ধ করে দেয়া উচিত। অশ্লিলতার কারণে। কিন্তু আমি এ বিষয়ে পরবর্তীতে কোন আলোচনা দেখিনি। সেটেলাইট বিষয়ে সরকারের প্রথম আইনটি হওয়া উচিত এভাবে - "শুধুমাত্র অনুমোদিত চ্যানেলগুলিই ক্যাবল অপারেটররা দেখাতে পারবে।" কোনটি কোনটি অনুমোদিত তা বিভিন্ন সময়ে তথ্য মন্ত্রণালয়ের প্যানেল তা নির্ধারণ করবেন। অনুমোদনহীন চ্যানেল কোন এলাকায় চলছে তা জানার জন্য কার্যকর এস.এম.এস ও ইমেইলের ব্যবস্থা থাকতে হবে ও দোষীদের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া হবে তাও খুব স্পষ্টকরে উল্লেখ করতে হবে। কামু সাহেব, দেশের শীষস্থানীয় পত্রিকায় কাজ করার সুবাদে আপনাদের এ বিষয়গুলো ভাবা উচিত। সরকারী লোকজন বদলীযোগ্য চাকুরী করেন। আজ এ বিভাগে তো কাল অন্য বিভাগে। তারা দ্ক্ষ কেউ নন। আপনাদের কাছ থেকেই ইনপুট তারা নেবেন। একটা কিছু করুন। আমাদেরতো ৫০/৬০টি চ্যানেল দরকার নেই। ভাল ১০টি হলেই যথেষ্ট।

১০. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৫
কামরুজ্জামান কামু বলেছেন:
অািম কামরুজ্জামান বাবু নই
কামরুজ্জামান কামু বলেছেন:
অািম কামরুজ্জামান বাবু নই