আমার প্রিয় পোস্ট

মরণ

২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৩

শেয়ার করুন:                   Facebook

আমি কি কোনো কবিতা লিখেছিলাম
অনেক দিন আগের কালো স্মৃতি
ঝাপসা হয়ে আবছামত জ্বলে

পাশের গ্রাম মুছে ফেলার আগে
সেখানে আমি বলেছিলাম নদী
বইয়ে দিয়ো ছবি অাঁকার ছলে

আমি কি কভু জন্মেছিলাম কবি
ঠিকরে পড়া তেরছা কোনো আলোয়
উদ্ভাসিত দন্ড হাতে ধ'রে

আমি কেবল নিছক সাদা পাতায়
কলম দিয়ে লিখতে বসে যা-তা
'মরণ' লিখেই গিয়েছিলাম ম'রে

 

 

  • ১৮ টি মন্তব্য
  • ১৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: ফয়সল নোই বলেছেন: আপনার কবিতা পড়ে খুব ভাল লাগছে কামু ভাই।আপনি কেমন আছেন?
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: ফুর্তিছে.....

২. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: যীশূ বলেছেন: দারুন! অসাধারণ!
৩. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৭
comment by: যীশূ বলেছেন: আপনি এখানে আছেন, জানতাম না। দেখে ভালো লাগলো।
৪. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৮
comment by: খুশবু বলেছেন: +
৫. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: কামরুজ্জামান কামু বলেছেন: এনটিভি সাময়িকীতে নতুন কবিতা পড়তে হবে। আলফ্রেডকে না-ও কইতে পারতেছি না। তো, অনেক দিন পরে লেখতে বসলাম কবিতা।
বাট, কবিতা তো হয় না। মম হৃদয় মৃত্যুর নিবিড় নৈকেট্য নিমিলিত হল। তৎকালে বিরচিত এই রচনার নাম রাখলাম 'মরণ'। ভবিষ্যতকালে, আমার মৃত্যুর বহুবর্ষ পরে, এর মধ্যে, কবির মৃত্যুচিন্তা
অনুসন্ধান করা যাইতে পারে।
৬. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: প্রচেত্য বলেছেন: জোশ হয়েছে
৭. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫১
comment by: কামরুজ্জামান কামু বলেছেন: নৈকট্য-এর জায়গায় নৈকট্যে হবে।
৮. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: কামুদা,
ব্লগে লেখা শুরু কইরা ভাল কাম করলেন।
কবিতা ভাল লাগলো।
৯. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: ফয়সল নোই বলেছেন: :)মরা ভাল না।মরার দরকার নেই।
১০. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৩
comment by: আন্দালীব বলেছেন: কামু ভাই, ভালো লেগেছে আপনার লেখাটা। আর আপনারে এইখানে দেখেও..
১১. ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: দাদা ভালো আছেন।

কবিতাটি ভালো লাগলো।
১২. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৬
comment by: রাজীব আহমেদ বলেছেন: চমৎকার কবিতা কামু ভাই। আমি কয়েকদিন ধরে ভয়াবহ বিষন্নতায় আছি আপনার কবিতা আরো বিষন্ন করে দিলো; কিন্তু ভালো ব্যাপার হচ্ছে বিষে বিষ কাটার মতো মনেহয় বিষন্নতায় বিষন্নতা কাটে.... বেশ ঝরঝরে লাগছে এখন.... আপনাকে অনেক ধন্যবাদ।

কবিতা আসলেই চরম ক্ষমতাবৃত ...
১৩. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: কামু ভাই অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
ভালো থাকবেন।
১৪. ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৮
comment by: কাজী গোলাম রাব্বানী বলেছেন: ব্রাদার আপনার নয়া সিনেমার কি খবর । মেলা দিন দেখা হয় না খবর জানি না । আর ভলো আবার লিখতে শুরু করেছেন ,,,,,,,,,,,,,,
১৫. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৫
comment by: কৌশিক বলেছেন: গুডৈছে
১৬. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: কামরুজ্জামান কামু বলেছেন: রাব্বানী, অডিও অ্যালবাম ছাড়তেছি। ফেসবুকে দি ডিরেক্টর গ্রুপটা দেইখেন।
১৭. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: শরিফ রনি বলেছেন: আমি কেবল নিছক সাদা পাতায়
কলম দিয়ে লিখতে বসে যা-তা
'মরণ' লিখেই গিয়েছিলাম ম'রে

...........................................
অসাধারণ হয়েছে
...........................................

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৫