somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... পাব্লিক পিটানোর কাজ পাব্লিক পিটানোর কাজ
যেইজনে যত বেশি পারে
লাফ দিয়া চড়ব তার ঘারে

চড়ে বসব ঘাড়ে থাকব বসে
দুনিয়ার বড় বড় শের
তারও পরে সোয়া সের আছে
পাতা নড়ল বাদুরের গাছে

নিদারুন মানুষের দল
পাছায় চাবুক মারব চল
মানুষের ভাসিয়া রে যাওয়া
তার মধ্যে চুলে লাগল হাওয়া

সেই চুল উড়ানোর কাজে
লোক আসল জাহাজে জাহাজে
শত শত হাতে কর আজ
পাব্লিক পিটানোর কাজ
]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/28837694 http://www.somewhereinblog.net/blog/kamublog/28837694 2008-09-02 06:15:07
মরণ অনেক দিন আগের কালো স্মৃতি
ঝাপসা হয়ে আবছামত জ্বলে

পাশের গ্রাম মুছে ফেলার আগে
সেখানে আমি বলেছিলাম নদী
বইয়ে দিয়ো ছবি অাঁকার ছলে

আমি কি কভু জন্মেছিলাম কবি
ঠিকরে পড়া তেরছা কোনো আলোয়
উদ্ভাসিত দন্ড হাতে ধ'রে

আমি কেবল নিছক সাদা পাতায়
কলম দিয়ে লিখতে বসে যা-তা
'মরণ' লিখেই গিয়েছিলাম ম'রে]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/28835982 http://www.somewhereinblog.net/blog/kamublog/28835982 2008-08-28 16:23:15
আম্মুমা যখন তখন রাগটা তার
কিন্তু যদি আদর করে
কেচ্চা বলে বাগডাশার

তখন বুকের মধ্যে আমি
বাচ্চা হয়ে ঘুমিয়ে পড়ি
ঘুমের ভেতর মায়ের কাছে
আচার খাওয়ার বায়না ধরি

সকালবেলার ঘুম ভাঙতেই
আম্মুমা যায় ইসকুলে
জানলা দিয়ে খেলতে আসে
বিড়াল ছানা তুলতুলে
]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/28713728 http://www.somewhereinblog.net/blog/kamublog/28713728 2007-05-31 19:49:51
দাদুর সাথে বক লেখি বক লেখব বক
শ্লেটের ওপর ইচ্ছামত
চক ঘষব চক

এখন আমার লেখার সময়
খেলার সময় পরে
খেলতে যারা আসবে তারা
সবাই এখন ঘরে

দাদু বললেন দ গিয়েছেন
শ্বশুর বাড়ি তবে
দ-এর কোলে গোল্লা দিলে
পেঁচার ছবি হবে
]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/28711622 http://www.somewhereinblog.net/blog/kamublog/28711622 2007-05-20 16:37:26
লেচুর গাছের ভুতের বাচ্চা ছোট্ট একটা ভুতের বাচ্চা আছে

বাপ-মা যখন খাবার আনতে যায়
ভুতের বাচ্চা লেচু খাইতে চায়

একদিন না ভয়ের চোটে আমি
দৌড় দিয়া ফির একটু গিয়া থামি

পেছন ফিরে যেই দেখেছি ওমা
ভুতের বাচ্চা মুখ করেছে খোমা

তখন কি আর ইচ্ছা করে যেতে
পিচ্চিটাকে না দিয়ে সব খেতে
]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/28711097 http://www.somewhereinblog.net/blog/kamublog/28711097 2007-05-17 20:58:44
দিনদুপুরি অনেক দূরে ঢাকা
টেনের টিকিট কাটতে লাগে
আম্মু জমান টাকা

ঢাকায় যাওয়া অনেক ব্যাপার
আম্মুরও তো ইসকুল
দিনদুপুরি বেড়াই ঘুরি
কুড়াই লেচুর ফুলটুল

পাশেই দেখি একটা পাখি
ফুরতফুরুত করে
ইসকুলে দেয় ছুটির ঘন্টা
আম্মু আসেন ঘরে
]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/28710764 http://www.somewhereinblog.net/blog/kamublog/28710764 2007-05-15 18:07:18
পেত্ খেতে হয় না আনতে গেতেন তকলেট
তখন থেকেই নেডি আমি
দৌড়ে গিয়ে খুলব গেট

এমন সময় ভোঁ মামা নয়
আসলো আমার আম্মুমা
আদর করে সি-ভিট দিলো
দুইটা গালে দুই চুমা

তারপরে না একটু পরে
মা গিয়েছেন গোথল ঘরে
পেস্ট নিয়েছি দাঁত ঘষব
আমার যে খুব ইচ্ছা করে

গোথল মায়ের যেই হয়েছে
আর কী আমার ভয়
পেত্ কখনো খেতে হয় না
দাঁত ঘুততে হয়
]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/28710591 http://www.somewhereinblog.net/blog/kamublog/28710591 2007-05-14 18:57:57
তুনির কবিতা # কামরুজ্জামান কামু এইসব কবিতা কী ভাবে লেখলাম? সেই গল্পটা তোমাদেরকে বলি। আমার একটা মেয়েবাচ্চা আছে। একদম তোমাদের সমান। সেই মেয়ে বাচ্চাটাকে না মেয়েবাচ্চা বললে সে যে কী যে রাগ করত। সে তার মায়ের সাথে। অনেক দূরে একটা গ্রাম। সেইখানে থাকে। সারাদিন সে খেলে। পুকুরের পাড়ে কলাগাছের পাতার উপরে বক উড়ে এসে বসে। সে বক দেখে। তারপর পানির উপর দিয়ে সাপ ভেসে বেড়ায়। গুইসাপ সরসর করে ধানেেতর ভিতরে চলে যায়। বেজি দৌড় মারে। সে কলার পাতা ছিঁড়ে ছিঁড়ে চুল বানায়। মাথায় পরে। সাদা লাল হলুদ কত ফুল সে সারাদিন ধরে তোলে। সেই গ্রামের অন্য বাচ্চারাও তার সঙ্গে খেলতে আসে। একটা কুকুরের বাচ্চা আর অনেকগুলা বিড়ালের বাচ্চা আছে তার। সারাদিন সে শুধু খেলে আর খেলে। লেচুর গাছের তলে যায়। লম্বা লেজঅলা রঙিন পাখিরা তাকে দেখে এক ডাল থেকে অন্য ডালে উড়ে গিয়ে বসে। খাওয়ার কথা তার মনেই থাকে না।
সেই মেয়েটা তার দাদুর সঙ্গে বসে বসে বক লেখে। সে তো কথা লিখতে পারে না। কিন্তু সে তো আবার কবি। না লেখতে পারলে তো তার কবিতাগুলো হারিয়ে যাবে। এখন কী করা যায়! না, সে লেখতে পারে না বলেই কি তার কবিতাগুলো হারিয়ে ফেলা যায়! তারচে বরং আমিই তার কবিতাগুলো লিখে দেই না কেন। লিখতে লিখতে দেখি কি এই কবিতাগুলো হয়ে গেল। এগুলো তো তোমাদেরকে পড়ানো দরকার। তাই যার কবিতা তার নামেই এই বইয়ের নাম দিচ্ছি তুনির কবিতা। তুনির কবিতা যদি তোমাদের ভালো লাগে তাহলে তুনির আব্বু খুব খুশি। ]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/28710590 http://www.somewhereinblog.net/blog/kamublog/28710590 2007-05-14 18:56:29
মামুজির নৌকায় বসে বসে লেখতেছিলাম গদ্যে এবং পদ্যে
হঠাৎ মামুজি বলল চলেন মাল খাই
সকলেরই কমবেশি চর্বির আকাঙ্খা

বাইরে বাতাস বয় দুলতে রয় তীর
আমাদের বাকবিতণ্ডা হইতেছে অস্থির
মামুজি চালাক ব্যাক্তি হাত দিলেন ঘটে
ঘট ফাইটা ঘটনারা ঘাটে ঘাটে রটে

রটুক দিনের বেলা কুমড়া খাউক ছাগে
নৌকা ভাসানের কালে ঠেলা দেওয়া লাগে
দেওয়া লাগে বলেই আমরা সকলেই দেই
তাই বলে আমরা কিন্তু উই আর নট পেয়ি

একসঙ্গে টেক্কা মারা এক পদ্যে হারা
মাঝি বলল ছোটো নৌকা নদীতে গা-ঝাড়া
দিচ্ছে গাঙচিলগুলি এমন বাস্তব-
ভাবে মনে হয় সব কল্পনার স্তর]]>
http://www.somewhereinblog.net/blog/kamublog/10657 http://www.somewhereinblog.net/blog/kamublog/10657 2006-06-04 02:30:17
জয়েন করলাম http://www.somewhereinblog.net/blog/kamublog/10595 http://www.somewhereinblog.net/blog/kamublog/10595 2006-06-03 10:20:00