পাতাল রেল আইজও হইলো না
২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪৪
ঢাকা শহরে পাতাল রেল আইজও হইলো না। কবে হইবো কে জানে?
কতেক যোগাযোগ পন্ডিত আছে আমাগো দেশে। তারা ক্য়, এত বড় বড় দালানের নীচ দিয়া কেমনো হইবো পাতাল রেল?
আবার আরো কতেক আছে, তারা বলে, বন্যা হইলে তো পাতালে পানি ঢুকবো।
আরে ছাগলেরা, তোরা ছাগল নিয়ে গবেষনা কর, কাঠাল পাতা নিয়া গবেষনা কর, কামে লাগবো।
কলিকাতায় ১৯৮৬ সাল থেইকা পাতাল রেল চলতাছে সুন্দর ভাবে। এইডা ছাড়া কলিকাতার মানুষেরা এখন ভাবতেই পারে না। ১৯৭৬ সালে নাকি কাম আরম্ভ হইছিল। আমাগো পাতালের কাম কবে শুরু হইবো? বাইচা থাকতে দেখতে পারমু নি ভাইছাবেরা? কি কন?
লেখাজোকা শামীম বলেছেন:
আমাগো দেশে যেদিন ছাগল থাকব না , সেদিন।
সাগর নীল বলেছেন:
যেই দিন দাশে অনেস্ট মানুষরা ক্ষমতায় আইব সেই দিন সব হইব।
লেখক বলেছেন: বড়ই সুন্দর কইছেন ভাইসাব
লেখক বলেছেন: সেই দিনের জন্য বইয়া থাকেন ভাইছাব। আইবো আইবো, একদিন আইবো। আল্লাহপাক নিজ হাতে আপনাগো ধরাইয়া দিব।
লেখাজোকা শামীম বলেছেন:
বাইকম ভাই, দাদারা তো অনেক সোন্দর গাড়িতে চড়ে।
আজনবী বলেছেন:
কলিকাতায় ১৯৮৬ সাল থেইকা পাতাল রেল চলতাছে সুন্দর ভাবে। এইডা ছাড়া কলিকাতার মানুষেরা এখন ভাবতেই পারে না। ১৯৭৬ সালে নাকি কাম আরম্ভ হইছিল।আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, কলিকাতায় পাতাল রেল চলতে শুরু করে ১৭ই অক্টোবর, ১৯৯০ সালে (এসপ্লানেড থেকে টালিগঞ্জ পর্যন্ত এবং চাঁদনীচক থেকে দমদম পর্যন্ত, এর অনেক পরে এসপ্লানেড থেকে চাঁদনীচক পর্যন্ত খুলে দেয়া হয়) আর কাজ শুরু হয়েছিলো ১৯৭২ সালে। তখন আমি কলকাতায়, প্রথম দিনই আমি পাতাল রেল চরেছিলাম। মনে আছে দ্বিতীয় দিনেই দমদমের লাইনে একটি পাতাল রেলে আগুন ধরেছিল।
আমার ছেলের মামু (আইকমবাইকম) এইখানে কি কইতে চায়?
কেএসআমীন বলেছেন:
হুমম... দারুন
ময়ুরবাহন বলেছেন:
কিন্তু মাটির পরীক্ষা না করে পাতাল রেল সম্ভব নয়। খুব নরম বা আদ্র মাটিতে পাতাল রেল মেনটেন করা কঠিন কাজ।
লেখক বলেছেন: আপনি ময়ুরবাহন, আপনি ক্যামনে পাতালরেলে চলবেন?
যে কোন মাটিতেই পাতাল রেল বানানো যায়। কলকাতার মাটি আর ঢাকার মাটি একই। আপনি কি পাতাল রেল এক্সপার্ট?
আমাদের সমস্য হচ্ছে যে কিছু জানে না সেও কিনা সব বিষয়ে মন্তব্য করতে চায়...
পাতাল রেল ১০০ বছরেরও আগের প্রযুক্তি। এর কোন বিকল্প নাই। যখন ডিজেল ইঞ্জিন বা ইলেকট্রিক ট্রেন ছিল না তখনও পাতাল রেল ছিল। আমাদের দুর্ভাগ্য আমরা এখনও এটা নিয়ে গবেষণা করতে চাই।
আরে ছাগলেরা, তোদের গবেষনার তো কোন দরকার নাই। বহু মহারথীরা বহু আগেই এই নিয়া অনেক গবেষনা করছে। তোরা শুধু দেইখা দেইখা শিখ। না পারলে কচু গাছে ফাঁসি দে..............
নাহীন বলেছেন:
সাগর নীলের সাথে একমত।
লেখক বলেছেন: ফালতু মানুষের পুস্টের সাথে একমত। দুঃখিত
নেমেসিস বলেছেন:
পাতাল রেলের মত ব্যাকডেটেড প্রযুক্তি দিয়া কি হৈবো??? আমরা একবারে ম্যাটার টেলিপোর্টেশন প্রযুক্তি ধরুম ।
কাঙাল বলেছেন:
নেমি ভাইছাব কয় কি? কদমবুচি করিলাম আফনারে.....

















