আমাদের সেনাবাহিনী সবচেয়ে চৌকষ
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৯
জ্বি, ঠিকই বলছি । বাংলাদেশের সেনাবাহিনী বা সসস্ত্র বাহিনীর সদস্যরা পৃথিবীর মধ্যে সবচেয়ে চৌকষ বর্তমানে। ইদানিং ভারত পাকিস্তানও পিছিয়ে গেছে।
কারণ, পৃথিবীতে বর্তমানে কোন দেশেই ভাল ছাত্ররা সেনাবাহিনীতে যায় না। মাথামোটারাই যায়, যাদের আর কোথাও যাওয়ার যায়গা নাই।
আমাদের দেশের ব্যাপার ভিন্ন । ক্যারিয়ার নিয়া সবাই খুব বেশী চিন্তিত । সেনাবাহিনীতে গেলে মনে করা হয় জীবনের একটা গতি হলো, আশে পাশের সবাই একটু সমীহ করে চলবে, দেশের মানুষ না খেয়ে থাকলেও সেনাবাহিনীতে টাকা পয়সার কোন সমস্যা নাই, ইত্যাদি ইত্যাদি ।
কিন্তু এটা তো উন্নত দেশের লক্ষণ নয়। উচ্চ মেধার যে ছেলেপুলেরা সেনাবাহিনী বা সসস্ত্র বাহিনীতে যাচ্ছে তারা প্রকৃত পক্ষে তাদের নিজেদের সর্বনাশ করছে, দেশেরও সর্বনাশ করছে ।
শুধুমাত্র লেফট রাইট করার জন্য সেনাবাহিনীতে না গিয়ে তাদের প্রাইভেট সেক্টরে আত্মনিয়োগ করা উচিত এখন । শিল্পখাতে নিবেদিত হওয়া দরকার । তবেই দেশের উন্নতি হবে । লেফট রাইট করবে মাঝরি মানের ছাত্ররা । মেধাবীরা নয় ।
আর এ কারণেই আমাদের দেশের এই অবস্থা ।
রাঙা মীয়া বলেছেন:
কঠিন মাইনাস
লেখক বলেছেন: কঠিন মাইনাসের কারণ টা কি ঝানতে পারি ?
লংকার রাজা বলেছেন:
উচ্চ মেধার যে ছেলেপুলেরা সেনাবাহিনীতে যাচ্ছে এই তথ্য আপনেরে কে দিল।আমার দুই কলেজ ফ্রেন্ড সেনাবাহিনীতে যার একজন ইন্টারমিডিয়েটে একবার ফেল করা,আরেকজন কোথও চান্স না পেয়ে সেনাবাহিনীতে জয়েন করেছে।পোস্ট দেবার আগে চিন্তা ভাবনা করে দিয়েন।
লেখক বলেছেন: লংকার রাজা, খাও তুমি চানুচুর ভাজা । হা হা হা হা হা ।
কোথাও চান্স না পেয়ে সেনাবাহিনীতে . . . . এই কথাটা মনে হয় খুব কমই ঘটে ।
আমাদের সেনা সদস্যরা খুবই মেধাবী এই কথাটা ধ্রুব সত্য । অনেক চিন্তাভাবনা করেই পোস্ট দিয়াছি ।
সোহান বাশার বলেছেন:
আমিও টিকছিলাম পড়ে যাই নাই।
আবীর নজরুল বলেছেন:
সেনাবাহিনীতে কারা যায় জানি না ভাই। আমি মুকখু সুকখু মানুষ, তাই অত কিছু বোঝার চেষ্টাও করি না। তবে বর্তমানে যারা ক্ষমতার পেছনে থেকে ক্ষমতা দেখাচ্ছে, তারা বোধ কম নয়........
আবীর নজরুল বলেছেন:
দুঃখিত ভাই। আমার মন্তব্যের শেষ বাক্যে তারা বোধ-এর পরে হয় হবে।
রাঙা মীয়া বলেছেন:
সেনাবাহিনী কে মেধাবী ও দক্ষ বলার জন্য মাইনাস । বাংলার ক্যান্সার হবে
কেএসআমীন বলেছেন:
কথাডা খারাপ কন নাই...
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
সোনা বাহিনীরই কোন দরকার নেই।
কেএসআমীন বলেছেন:
স্বপন ভাই, কল্পনার জগতে বাস কইরা লাভ কি?বাংলাদেশ কি সুইজারল্যান্ড হইতে পারবো? ভারতই এখন আমাগোরে ভিসা দেয় না...
অর্থনৈতিক উন্নতি ছাড়া কেউ আমাগোরে জিগাইবো না...
তাই সেনাবাহিনীও পালতে হইবো, বাজেটের অর্ধেকও খরচ হইবো...
আপনার ফর্মুলা বাস্তবায়ন করা যে সম্ভব হইতেছে না...
কেএসআমীন বলেছেন:
আপনি বলতাছেন, সেনাবাহিনীরই দরকার নাই...তাইলে আমাদের সরকার প্রতি বছরই সেনাবাহিনীর বাজেট বাড়াইতাছে ক্যান?
দরকার আছে.... দরকার আছে... হা হা হা...
কাঙাল বলেছেন:
ধন্যবাদ সকলকে ।
বিবর্তনবাদী বলেছেন:
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করবার কোন অর্থই দেখি না। দেশে একটা লোক দেখানো সেনাবাহিনী রাখা আছে। এই চাকরি অর্থহীন, কারন দেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিলাসীতায় ঢালা ছাড়া আর কিছুই নয়। এরচে পুলিশের পিছে এই টাকা ঢাললে আজ র্যাব দিয়ে এদিক সেদিক ক্রসফায়ারের দরকার পড়ত না। ১০০% সহমত পোস্টের সাথে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ডারউইন ভাই
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন:
কোথা থিকা এইসব তথ্য আমদানী করেন?স্টেডিয়ামের মাঝে রোদে খাড়াইয়া যে কটা পুলাপান সেনায় যোগ দিতে চায়, সেখানে ভাল কোন ছাত্র থাকে? মনে তো হয় না।
কাঙাল বলেছেন:
মনোযোগ দিয়া পড়েন লেখাটা।সেনা অফিসারদের কথা বলা হইছে।
আমাদের সেনা অফিসারদের সাথে অন্য দেশের সেনা অফিসারদের তুলনা করা হইছে
স্টেডিয়ামের মাঝে রোদে খাড়াইয়া যে কটা পুলাপান সেনায় যোগ দিতে চায়, সেখানে ভাল কোন ছাত্র থাকে? মনে তো হয় না।
কাঙাল বলেছেন:
বিডিআইডল দেখি মার্চেন্ট অব ভেনিসের মতন
তারিক-আল-হাসান বলেছেন:
আমাদের সেনাবাহিনী সবল দুর্বল যাই হোক, সাম্প্রতিক অতীতে জাতিসংঘ মিশনে তাদের তৎপরতা আমরা ভুলে যেতে পারি না।
লেখক বলেছেন: বিদেশে ভাড়া খাটানোর জন্য সেনাবাহিনীকে জনগন খাওয়ায় না ভাই।
বোকামাষ্টার বলেছেন:
একটা ছোট তথ্য দিতে পারি। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম যোগানদার কিন্তু এই সেনাবাহিনীই । নিজেদের জীবন তুচ্ছ করে দেশের অর্থনৈতিক খাতে অবদান রাখাটাকে খাটো করে দেখাটা বোধ হয় উচিত না।"শুধুমাত্র লেফট রাইট করার জন্য সেনাবাহিনীতে না গিয়ে তাদের প্রাইভেট সেক্টরে আত্মনিয়োগ করা উচিত এখন । শিল্পখাতে নিবেদিত হওয়া দরকার । তবেই দেশের উন্নতি হবে । লেফট রাইট করবে মাঝরি মানের ছাত্ররা । মেধাবীরা নয় ।"
- তবে আপনার এই কথাটার সাথে একমত।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। বৈদেশিক মুদ্রার অন্যতম যোগানদার ঠিক আছে, কিন্তু কত পার্সেন্ট?
৫ পার্সেনট হইবে কি না সন্দেহ... একই সাথে তারা বাংলাদেশ থেকেও বেতন পাচ্ছে, জানেন বোধ হয়
কাঙাল বলেছেন:
যা বলেছি সত্য বলেছি

















