ফকরুদ্দীন সাহেবরা পালাবেন কেন?

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৫

শেয়ার করুন:                   Facebook

ফকরউদ্দিন সাহেবকে শুরুতে বেশ স্মার্ট ও জাদরেল মনে হইছিল। পাবলিকের সমর্থন ছিল প্রচুর।

কিন্তু যত দিন যায় তাদের পার্ফরমেন্স যেন কমতে থাকে। গত প্রায় দুই বছরে দেশের বারটা বাইজা গেছে।

বিদ্যুৎ নাকি ৪,০০০ মেগাওয়াট ঘাটতি হবে। ট্রাফিক সিস্টেম অচল হইয়া পড়ছে। দ্রব্যমূ্ল্য নিয়ন্ত্রনে ব্যর্থ। গ্যাসের সুস্ঠু ব্যবহারে ব্যর্থ। ওয়াসা কে নিয়ন্ত্রনে ব্যর্থ, জনসংখ্যা নিয়ন্ত্রনে ব্যর্থ..... ইত্যাদি ইত্যাদি[/sb

অতি সম্প্রতি আদম রপ্তানীতে ও ব্যবস্থাপনায় ব্যাপক ভাবে ব্যর্থ। এই ব্যর্থতায় আমরা মর্মাহত।

শুনতেছি তারা নাকি ডিসেম্বরে মালয়েশিয়া পালাইয়া যাইবো। পালাইয়া গেলে দেশটার কি অবস্থা হইবো একবার কি চিন্তা করছেন কেউ? রাজনৈতিক দলগুলাতো আবার কামড়াকামড়ি শুরু করবো। দেশটা গৃহযুদ্ধের দিকে গড়াইব। তাছাড়া আমাদের শুভাকাঙখী জামায়াত আছে না?

আমাদের বিনীত অনুরোধ, আপনারা দরকার হইলে ১০ বছর শাসন করেন তবুও ব্যর্থ হইয়েন না। যোগ্যতার সাথে দেশ চালান। যা বুঝেন না, এক্সপার্টের সাহা্য্য নেন।

 

 

  • ৩০ টি মন্তব্য
  • ২৩৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৮
comment by: কাঙাল বলেছেন: ?
২. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৩
comment by: দ্রগবা বলেছেন: পালায়া যাওনের এই ক্লাসিফাইড ইনফরমেশন কই পাইলেন ভাইজান?
৩. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৪
comment by: কাঙাল বলেছেন: গোপন সূত্রে
৪. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৫
comment by: মিলটন বলেছেন: গত দুই বছরে উনারা কি কি অবদান রেখেছেন জনগনের জন্য? আমরা কি কি পেয়েছি। @ কাঙাল
৫. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬
comment by: কাঙাল বলেছেন: সেইজন্যই তো ভাইসাব পালাইতাছে
৬. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৯
comment by: রাটসা বলেছেন: হমম। ভালোই।
৭. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১২
comment by: চোরকাঁটা বলেছেন: ৯০ থেকে ২০০৬, ১৬ বছরে কেউ কিছু পারেনি!!
২ বছরে উনারা সব পেরে যাবে?!!!

"আমাদের বিনীত অনুরোধ, আপনারা দরকার হইলে ১০ বছর শাসন করেন তবুও ব্যর্থ হইয়েন না। যোগ্যতার সাথে দেশ চালান। "
একমত!!
কাউকেই ছাড় দিবেন না! না সেনাবাহিনীর কারো দূর্নীতি কিম্বা কোন রাজনীতিবিদ কিম্বা কোন সরকারী আমলার!!
৮. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: কাঙাল বলেছেন: ৩৭ বছরে কেউ কথা রাখেনি।

দুই বছরে রাখবো কেমনে? ঠিক।

কিন্তু যে দুই বছরে পারে না সে ২০ বছরে পারবো ক্যামনে? এইডা কন দেহি?
৯. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: চিকনমিয়া বলেছেন: লাব নাই
আমরা একই থাকমুরে:(
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: কিতা???

১০. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: তারিক-আল-হাসান বলেছেন: লেখকের সাথে একমত আমি। ফখরুদ্দিন সাহেবরা আরো দশ বছর থাকুন। দ্রব্যমূল্য আরো দ্বিগুন হোক। তাও ভাল।তবুও আমরা সেই ভয়াবহ ইতিহাসের পুনরাবৃত্তি চাইনা। যখন হরতাল অবরোধ চাঁদাবাজি ছিল নিত্য ঘটনা। জন জীবন ছিল দূর্বিসহ। এই সরকারের ব্যাপারে আমার মতামত হচ্ছে। দ্রব্যমূল্য প্রর্ভতি ফ্যাক্টর জনজীবনকে স্থবির করে দিয়েছে। কিন্তু দূনীতিবাজ রাজনৈতিক নেতাদের শাসনে দেশ ক্রমাগত মধ্যযুগের দিকে ফিরে যাচ্ছিল। সুতারাং পিছয়ে যাওয়ার চেয়ে স্থির থাকা অনেকটা ভাল। আমি হয়তো এখন প্রতি দিন মাছ গোস্ত খেতে পাচ্ছি না। কিন্তু নিরাপদে অফিস থেকে বাসায় ফিরে আসার কথা ভাবতে পারছি। এমন আশংকা নেই যে গাড়ীতে আগুন দিয়ে সব যাত্রীদেরকে পুড়িয়ে দেওয়া হবে। এই ব্যর্থ সরকার আরো কয়েক বছর থাকুক । একটি অবিবেচক জাতির জন্য এই দরকার । যারা নিজের ভোটটা কাকে দেবে জানে না। যারা নিজের ভালো নিজেরা বুঝেনা।
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: ভাই, আপনার চরনে নমষ্কার....

১১. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২২
comment by: পথিক!!!!!!! বলেছেন: সুখে থাকলে ভূতে কিলায়
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: কারে কিলায়?

১২. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: রাঙা মীয়া বলেছেন: এত তাড়াতাড়ি ভাগলে তো হইবো না ; দুর্নীতি মুক্ত করবে কে ?
১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: হ তাইতো, কে করবে?

১৩. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩২
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমি আমার জেডার লগে ঐক্যমত............
লাব নাই
আমরা একই থাকমুরে:(
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: আফনে একমত থাকেন গিয়া

১৪. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: অক্ষর বলেছেন: আমিও জেডার লগে একমত............
লাব নাই
আমরা একই থাকমুরে:(
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: শেষ পর্যন্ত আপনিও জেডার লগে? ছি ছি ছি

১৫. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪১
comment by: কাঙাল বলেছেন: আফনেরা হগলতে জেডার লগে একমত, কিন্তুক চাচার লগে কেউ নাই
১৬. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: অক্ষর বলেছেন: ছি ছি ছি, কেন করলেন?
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: জেডার লগে একমত যে, হেই জন্য

১৭. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৯
comment by: সুর বাংলা বলেছেন: ফইক্কা ভাগলে লাব কি? মইন্যা তো থাকবো!
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ছিঃ এভাবে বলে না,

ওনারা যদি তাদের মগজের ২০%ও সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে দেশের অবস্থা পাল্টাইয়া যাইবো কইয়া দিলাম।

১৮. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৩০
comment by: কাঙাল বলেছেন: জুমার নামাজে গেলাম ভাইসাহেবরা।

বেসিক্যালি নাস্তিক হইলোও জুমার নামাজটা পড়ার চেষ্টা করি।

কেন করি সে এক বড় ইতিহাস...........

নামাজ সাইরা বলব
১৯. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: কাঙাল বলেছেন: আইসা পড়লাম
২০. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৮
comment by: লেখাজোকা শামীম বলেছেন: নতুন তথ্য দিয়া আমাদের মাথা গুলিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
২১. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১১
comment by: কাঙাল বলেছেন: মাথা গুলানোর তো কিছু দেখিনা। ভাইসাবের কোন সমস্যা নাই তো?
২২. ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: কাঙাল বলেছেন: পালানো ছাড়া মনে হয় গতি নাই, দেশটার ফুন মারাও প্রায় নিশ্চিত হয়ে গেছে

 



 

comment by:
একটি প্রথম শ্রেণীর বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত আছি। চলে যাচ্ছে কোনরকম। বেশী ভাল থাকারতো কথা না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৮৮২