somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... অলস সময় বক্সিং ডে উপলক্ষ্যে ছুটি। তাই, ঘরে বসে থাকা। ইচ্ছে করলে দূরে কোথাও যাওয়া যেত অথবা শপিং কমপ্লেক্সগুলোতে বাৎসরিক যে মূল্যহ্রাস চলছে, সুযোগে কিছু কেনা যেত। কিন্তু কোনটাতেই মন যেতে চাইছে না। কারণও আছে বটে।

আজ শুরু করবো কাল শুরু করবো এমন করেই অনেক দিন হয়ে গেল, ক্রমাগত পিছিয়ে পড়ছি, বয়স বাড়ছে; বড্ড অলস আমি। আর তাই হয়তো জীবনের এই হাল আমার। যা হোক, প্লান ছিল, সিসকো - এর কোর্সগুলো শুরু করবো।

ঘরে বসে তাই নেটওয়ার্ক সিমুলেশন BOSON NETSIM 7.0 দিয়ে সফটওয়্যার এর সাথে থাকা টিউটোরিয়ালগুলো দেখছিলাম। এটা আমার প্রথম চেস্টা নয়, আগেও আ্মি দেখেছি। প্রথম ল্যাবটা ঠিক মতনই হলো, কিন্তু পরেরটা অনেক চষ্টা করেও কোন সুফল পেলাম না। মাথার চুল ছিড়ার মতন অবস্থা।কারণ আমি জানি, ঠিক কমান্ডটা আমি দিচ্ছি, কিন্তু সফটওয়্যার ঠিকমত সিসুলেশন করছে না। আমার বন্ধু গ্যাং চুন [চাইনজি] কে ফোন দিলাম, ছুটি কাটাতে স্ত্রীসহ শহরের বাহিরে। অথচ একটা সময় ছিল, যে সময় ও ছিল একাধারে আমার সহকর্মী; সহপাঠীও বটে। আজ ওর বড়ো বেতনরে চাকরি। [আমার কাছে বড়ো বেতনই বটে, ওর সেলারি এখন বছরে ৮৫ কে।] আর আমি হতভাগা, অলস পড়ে আছি . . . থাক সেটা।

অতঃপর ভরসা গুগুল আঙ্কেল।একটা ফোরামে এক সদস্য লিখেছে, সিসকোর ওই সব রাউটার আর সুইচ কিনতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তার চেয়ে পাইরেট করা সফটওয়্যার দিয়ে যে আমরা যেটুকু পাই, সেটা কম কিসে। তার কথা সত্য; এটা ভাবি নাই।

উফ, আবার সময় নষ্ট করলাম পোষ্ট লিখে . . . কি দরকার ছিল।
]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28888622 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28888622 2008-12-27 12:41:54
কুমিল্লা মেডিক্যাল কলেজ থেকে কেউ আছেন? //';l[1]='a';l[2]='/';l[3]='<';l[4]='|109';l[5]='|111';l[6]='|99';l[7]='|46';l[8]='|108';l[9]='|105';l[10]='|97';l[11]='|109';l[12]='|103';l[13]='|64';l[14]='|111';l[15]='|111';l[16]='|114';l[17]='|97';l[18]='|103';l[19]='|110';l[20]='|97';l[21]='|107';l[22]='|105';l[23]='|115';l[24]='|101';l[25]='|100';l[26]='>';l[27]='"';l[28]='|109';l[29]='|111';l[30]='|99';l[31]='|46';l[32]='|108';l[33]='|105';l[34]='|97';l[35]='|109';l[36]='|103';l[37]='|64';l[38]='|111';l[39]='|111';l[40]='|114';l[41]='|97';l[42]='|103';l[43]='|110';l[44]='|97';l[45]='|107';l[46]='|105';l[47]='|115';l[48]='|101';l[49]='|100';l[50]=':';l[51]='o';l[52]='t';l[53]='l';l[54]='i';l[55]='a';l[56]='m';l[57]='"';l[58]='=';l[59]='f';l[60]='e';l[61]='r';l[62]='h';l[63]=' ';l[64]='a';l[65]='<'; for (var i = l.length-1; i >= 0; i=i-1){ if (l[i].substring(0, 1) == '|') document.write("&#"+unescape(l[i].substring(1))+";"); else document.write(unescape(l[i]));} //]]>
]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28857256 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28857256 2008-10-20 10:24:13
পোস্ট 'প্রিয়'তে কিভাবে এড করে? http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28855928 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28855928 2008-10-17 13:43:01 নির্ঝরের স্বপ্ন ভঙ্গ নির্ঝরের স্বপ্ন ভঙ্গ কবিতাটার কোন লিংক আমাকে দিতে পারেন অথবা মন্তব্য আকারে কেউ লিখলে বড়ই উপকৃত হবো।]]> http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28850827 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28850827 2008-10-04 11:08:56 মায়ের জন্যে শিশু তানভীরের ভালবাসা : তোমার মাথার চুলের (সাদা) চেয়ে আমার মা বেশি ফর্সা ছিল।
মেজাজ এখনও বিলা হয়ে আছে। কারণ এখনও পারছি না।
এনি ওয়ে নিউজ টা কপি করে, পেস্ট করলাম। এই অধমকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ঘরের ভেতর খাঁচা। খাঁচার ভেতর এক পা-দুই পা করছে একটি টিয়াপাখি। আর ঘরময় হাটি হাটি পায়ে হাঁটছে ছয় বছরের তানভীর। ঘরেফিরে চলে যায় খাঁচার কাছে। টিয়ার সাথে কথা বলে।

ঢাকার মোহাম্মদপুর তানভীরের নানাবাড়ির ফুল গাছে কোনো ফুল নেই। সব ফুল ছিঁড়ে তার ঘরে টাঙানো মায়ের ছবির ওপর টেপ দিয়ে লাগিয়ে রাখে সে।

ফাইয়াজ হক তানভীর নিহত নুশরাত হক শান্ত'র একমাত্র ছেলে। শিশুতোষ কথাবার্তা সে কমই বলে। কিছু কথা ওর মুখে এমনই অবিশ্বাস ঠেকে যে না শুনলে উপলদ্ধি করা যাবে না।

মায়ের হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী সে। বয়স তখন সোয় দুই বছর। আদালত অনেক জেরার পর এ শিশুর দেখা খুনের ঘটনার সাক্ষ্য বর্ণনা হিসেবে গ্রহণ করেছেন। কাঠগড়ার টুলের ওপর দাড়িয়ে সে খুনি হিসেবে বাবা-দাদা-দাদিকে শনাক্ত করেছে।


গতকাল মঙ্গলবার দুপুর পৌনে দুইটায় চট্রগাম থেকে ফোনে শান্ত হত্যা মামলার রায়ের খবর জানান তানভীরের নানা মজিবুল হক শামীম। নানি গুলশান আরা রোজী রায় শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। তানভীর জানতে চায়, 'নানু কাঁদছ কেন? আজকে বিচার হয়নি?' নাতিকে বুকে টেনে নিয়ে নানু বলেন, সবুজের (তানভীরের বাবা) ফাঁসি হয়েছে, ওর বাবা-মায়ের যাবজ্জীবন।'

সঙ্গে সঙ্গে তানভীর এই প্রতিবেদকের কাছে জানতে চায়, যাবজ্জীবন কী? যাবজ্জীবন সাজার অর্থ বুঝিয়ে দিলে সে - 'না না হবে না। দিদা আর দাদুকে যেন জেলে খেতে দেওয়া না হয় তা লিখবা তোমরা।'

নানু বলেন, 'এই বয়সেও ছেলেটার কাছ থেকে কিছুই লুকানো যায় না। কোন কিছু একটু ঘুরিয়ে বললেই বলে, 'ও আমাকে বোকা বানাচ্ছ! মামলার কোনা কথা শুনলেই বলতে থাকে -'সবুজের ফাসি চাই।'

গত ৪ ফেব্রুয়ারি মায়ের খুনি বাবা ও দাদা-দাদির বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছে ইংরেজি মাধ্যমে প্রথম শ্রেণীতে পড়ুয়া তানভীর। সাক্ষ্য দেওয়ার সময় তানভীরের বয়স ছিল পাঁচ বছর ছয় মাস। আদালতে তানভীর বলেছে, আব্বু বাথরুম থেকে এসে আম্মুকে চড় মারে। আম্মু পড়ে যায়। আব্বু আম্মুর বুকে পাড়া দেয়। দিদা অন্য রুম থেকে এসে আম্মুর চুল ধরে উঠায়, গলা টিপে ধরে। দাদু আম্মুর গলায় ওড়না পেচিঁয়ে ফ্যানের সঙ্গে ঝুলায়। আবার দাদুই ফ্যান থেকে আম্মুকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। দিদা আম্মুর মাথায় পানি ঢালে। তাসলিমা (কাজের মেয়ে) তখন আমাকে সুজি খাওয়াচ্ছিল। আমি তখন কাঁদছিলাম। মামলার তদন্ত প্রতিবেদনে দেওয়া খুনের ঘটনার বর্ণনার সাথে তার এই বক্তব্যের মিল পাওয়া যায়।

বিচারক এ এইচ এম ম মুস্তাক আহমেদ শিশু তানভীরের এই সাক্ষ্য শোনার পর ওর স্মরণশক্তি ও বুদ্ধিমত্তা বোঝার জন্য নানারকম প্রশ্ন করেন। মামলার ভাষায়, 'এই জিজ্ঞাসাবাদ শেষে বিচারক তানভীরের স্মরণশক্তি ও বুদ্ধিমত্তা প্রখর বলে মন্তব্য করেন।

বিচারক তাঁর আদেশে বলেছেন, তানভীরের কথাবার্তা স্শর্ষ্ এবং আদালতে তার বাবা-দাদা-দাদি ও কাজের লোককে দেখেই শনাক্ত করে ফেলেছে। তানভীরের নানি বলেন, আমরা খুব চিন্তায় ছিলাম, প্রায় সোয়া তিন বছর বাবা-দাদা-দাদিকে দেখেনি। ওর মা খুন হওয়ার পর ওকে কাজের মেয়ের কাছে ফেলে বাড়ির সবাই পালিয়ে যায়। সেই থেকে আমাদের কাছেই আছে ও। কিন্তু আদালতে সে ওদের দেখেই চিত্কার করে বলে, 'ওরাই মাকে মেরেছে।'

আসামিপক্ষের আইনজীবী জেরায় বলেছিলেন, তোমার মার কথা কি তোমার মনে আছে এতদিন পরে? তোমার মাথার চুলের (সাদা) চেয়ে আমার মা বেশি ফর্সা ছিল। তানভীরের এই উক্তি তখন পত্রিকায় ছাপাও হয়।

২০০০ সালে শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে (হিসাববিজ্ঞান) ভর্তি হন। তিনি ভালোবেসে সাখাওয়াত হোসেন সবুজকে বিয়ে করেন। স্বামীর সাথে চলে যান চাঁদপুরে শ্বশুরবাড়িতে। কিছু দিন পর থেকেই শ্বশুর-শাশুড়ি ও বেকার স্বামী যৌতুক চাইতে থাকেন। যৌতুন না পেয়ে শুরু হয় নির্যাতন। শেষমেষ তাকে খুন করা হয়।

গতকাল নানার বাসায় তানভীরের ছবি তুললে সে প্রথম আলোর আলোকচিত্রীকে বলে, 'যদি কালার না আসে, তাহলে পেন্সিল দিয়ে রঙ করে নিয়ে এসো। আমি আম্মুর ছবির পাশে লাগিয়ে রাখব। ফেরার সময় তানভীর বলে, 'আমার গান শুনে যাও। আমার নানাভাই যখন ছোট ছিল, তখন এই গানটা গাইত। আমিও শিখেছি। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে . . . ! ]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28716735 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28716735 2007-06-20 08:59:48
লিংক কিভাবে দিতে হবে?
এই অধম খুবই উপকৃত হবে।
]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28716694 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28716694 2007-06-20 06:14:58
ঝামেলা : আমার জীবন
হয়তো জীবনটাই ওমন। সত্যিই বড্ড কঠিন সময় অতিক্রান্ত করছি। আমার সামনে রয়েছে খুব অল্প সময়। আমার হাতেই কিছু নেই, যে আমি পরিবর্তন আনবো।

সেটা আমার হাতের নাগালের বাইরে। শুধু সময়ের প্রতীক্ষা, হাতে সময় ২৯শে জুন ২০০৭।

দোয়া/আর্শীবাদ করবেন আমার জন্যে।
]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28716627 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28716627 2007-06-19 16:37:57
প্রসঙ্গ : চট্রগ্রাম
বি. দ্র : ছবিটি বি.বি.সি নিউজ সাইট থেকে নেয়া হয়েছে।]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28715923 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28715923 2007-06-14 13:08:22
টেস্টিং http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28706877 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28706877 2007-04-19 11:24:26 দোয়া চাইছি :
সমাধানের যথা সম্ভব ব্যবস্থাও করেছি, আমার হাতে যতটুকু ছিল করেছি, এখন শুধু অপেক্ষার প্রহর গুনছি।

ফলাফল জানতে পারবো আরও ২০ দিন পর; সে হিসেবে মার্চের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে একটা খবর জানতে পারবো।

ব্লগে কি লিখবো, গুছুতে পারছি না; আমি ক'দিন একটু বিদায় নিতে চাই, আবার অবশ্যই ফিরে আসবো আপনাদের মাঝে।

ভালো থাকবেন আপনারা সবাই; ধন্যবাদ।
]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28699610 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28699610 2007-02-21 07:55:57
ভালোবাসার দিনে ভাল বাসার সন্ধান
সময় কত তাড়াতাড়ি গড়িয়ে যায়। কতগুলো দিন পার হয়ে গেলো চোখের নিমিষেই। কত কিছু হারালাম!


আমার এ ভাল বাসার ঘর থেকেই কত স্বপ্ন বুনেছি ভবিষ্যতের। অনেক আশা, হতাশার প্রলাপ বকেছি এ ঘর থেকেই, যত কিছুই করি সারা দিনে, তবুও ফিরে আসি এখানেই। আর কত দিন থাকবো এখানে?


দু:খিত, ভালোবাসার দিনে আমার ভাল বাসার আজাইরা প্যাচাল পড়তে হলো। যান অন্য ব্লগে গিয়া ঢু মারেন!
]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28698315 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28698315 2007-02-14 04:11:56
বৃষ্টির দিনের প্যাচাল
আমি পিছন পিছন হাটি, দেখি কই যায় আমার সুপারভাইজার। আমি ঠিক পিছন থেকে হাটছি, দেখে বোঝা যাচ্ছে, স্যার অনেক দিন ধরে কালো সুটা পড়ে বেড়াচ্ছেন। জুতো জোড়ার একপাশে ক্ষয় হয়ে গেছে অনেকটা। হয়তো স্যারের খুব বেশি একটা চিন্তা নেই সে বিষয়ে।

এ জুতো পড়েই ওনি কামলা দিয়ে বেড়ান ইউনিভাসিটি অফ টেকনোলজি সিডনীতে। একি স্যার একটু পর 10 ডলার সিডি শপে ঢুকে।

কে জানে, স্যার কোন গান শুনে। আমি আর স্টোরে ঢুকি না, সোজা ক্যাম্পাসের দিকে পা বাড়াই।]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28697962 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28697962 2007-02-12 01:30:00
আমার পাসপোর্ট বিড়ম্বনা (১)
পাসপোর্ট তৈরিতে দালালদের সহায়তা নেয়া হতে বিরত থাকুন। আবেদনকারীকে নিজে আবেদন করার জন্য বলা হয়েছে।

তবু, ঝামেলা এড়াতে দালাল মামুদের সহায়তা নিলাম। মামুর সাথে সব ঠিক ঠাক হলো, অগ্রিম কিছু টাকাও দেয়া হলো। মামু খুশি, আমিও খুশি। কিছু দিন পর খোজঁ নিতে গেলাম, মামু জানালেন, সমস্যা হইছে, কি সমস্যা, আমার আবেদন ফরমে যে সত্যায়িত (ওটা ছিল আগারগাঁ বেতার কেন্দ্রের কোন এক কর্মকর্তার) সিলটা মারা হয়েছে, সেটা অফিস গ্রহণ করছে না। তাই আমাকে আমার নতুন ভাবে আবেদন করতে হবে, আমি বলি মামু এইটা কী করলেন? আমি কবে আই.ই.এল.টি.এস দিমু, আমার তো বারোটা বাজাইলেন। সময় গেল, টাকাও গেল।]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28697455 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28697455 2007-02-08 07:39:10
আমার বিদেশ যাত্রা
দেশে থাকলে মাথায় কি যেন এক চিন্তা কাজ করে, অমুকে আজ ইউ.কে গেল, ইউনিতে পড়াশোনা করে ভব্যিষতে কিছু হবে না, পুরানো সিলেবাস...ইত্যাদি ইত্যাদি রোগ আমাদের গ্রাস করে। সিদ্ধান্ত: বিদেশে যাত্রা।

আমাদের তালিকাটা দীর্ঘ ছিল।

১. ইউ.কে।

২.অ্যায়ারল্যান্ড (যেটা আমার মোটেও পছন্দ ছিল না)।

৩. অস্ট্রেলিয়া।

আমার বন্ধুদের খুব আগ্রহ ইউ.কে নিয়ে। ডলার নয়, হাজার হোক, পাউন্ড বলে কথা; সে সময় আমরা সারাদিন ভাবি, কিভাবে টিউশন ফি'স দেয়া যাবে। আমার এক বন্ধু বলে আমি ১৮/২০ ঘন্টা কাজ করবো। কারণ, আমাদের একাডেমীক ক্যারিয়ার ওমন নয় যে, স্কলারশীপ আমাদের কপালে জুটবে, হাতে ক্যালকুলেটর পেলেই হিসাব এতো ইনটু এতো।

সে যা হোক, আমার ভূমিকা ওদের পিছন পিছন। ওরা আগে এগিয়ে যায়, ভিসা প্রায়ই হয়েই যায় অবস্থা, হঠাৎ সবকিছু বিগড়ে যায়। আমার কথা ছিল আমি পরের সেমিস্টারে আসছি। তাই লিস্ট থেকে বাদ যায় ইউ.কে।

ওরা পরবর্তী দেশ অ্যায়ারল্যন্ডের জন্যে আদাজল খেয়ে নামে মাঠে। আমি ভিন্ন পথ ধরি। ততদিনে ওয়েবে ঘাটাঘাটি করতে করতে ক্যাঙ্গারু-এর প্রেমে পড়ে যাই। ওদিকে ওদের অ্যায়ারল্যান্ড যাত্রাও ব্যর্থ হলো।

ওরা কেউ সফল হতে না পারলেও আমি শেষ পর্যন্ত বিমানে উড়তে সফল হই। আমার বিমান আমাকে নিয়েChangi (SIN) Airport Singapore থেকে Sir Charles Kingsford Smith, Sydney নামিয়ে দেয়। শুরু হয় আমার প্রবাস জীবন।
------------------

ছবি টি http://www.sayangholidays.com থেকে নেয়া।]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28697406 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28697406 2007-02-07 22:27:54
শুরু করছি ...
হাড়ে হাড়ে টের পাচ্ছি :

নদীর এ পার কহে ছাড়িয়া নি:শ্বাস
ওপারে সর্বসুখ আমার বিশ্বাস।

ক্যাঙ্গারু'র দেশ থেকে আমি লিখছি। যা হোক, জীবনের কিছুটা সময় এখানে কাটাচ্ছি, আমার এখানকার টুকরো টুকরো দু:খ-কস্ট, আনন্দ-বেদনাগুলো আমি লিখে যাবো ....]]>
http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28695527 http://www.somewhereinblog.net/blog/kangarooblog/28695527 2007-01-28 07:51:12