আমার প্রিয় পোস্ট

একটি ক্ষুদ্র ঘটনা

২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

শেয়ার করুন:                   Facebook


একদিন সলিম তার গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এক দুষ্টু ছেলে তাকে দেখতে পেল। দুষ্টু ছেলে দৌড়ে এসে সলিমের পাছার ফুটায় সজোরে লাথি মেরে চলে গেল।

তীব্র ব্যাথাক্রান্ত সলিম তারস্বরে চিৎকার করতে লাগল, অতপরঃ নালিশ করল "ইহারা মদীয় গুহ্যদ্বারে ..."

কেউ তার নালিশের মর্মই বুঝতে পারল না তার ভাষার দুর্বোধ্যতার জন্য।
আহা বেচারা সলিম।

 

 

  • ২৬ টি মন্তব্য
  • ৫০১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: বাষ্প বলেছেন: আপনি একটা ভূয়া। অথবা দূষ্টু ছেলে আপনার পাছার ফুটায় সজোরে লাথি মেরে চলে গেছে আপনি কিছু কইবার না পাইরা এখানে লিখেছেন "একটি ক্ষুদ্র ঘটনা"
২. ২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: বাষ্প বলেছেন: আপনি একটা ভূয়া। অথবা দূষ্টু ছেলে আপনার পাছার ফুটায় সজোরে লাথি মেরে চলে গেছে আপনি কিছু কইবার না পাইরা এখানে লিখেছেন "একটি ক্ষুদ্র ঘটনা"
৩. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২১
comment by: সৌপ্তিক বলেছেন: হা হা
৪. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৫
comment by: কানা বাবা বলেছেন:
এই পুস্টের্নাম হওন উচিৎ আচিলো 'গুহ্যপীড়ননামা'...
হাহ্ হাহ্ হাহ্...
৫. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৯
comment by: বিগব্যাং বলেছেন: শুনা যায়, কোষ্ঠ্যকাঠীন্যগ্রস্ত ভাষায় বাক্য বয়ান করিতে করিতে তেনার নিতম্বের অগ্রপ্রদেষে চ্যাটেবালেকেশে জট পাকাইয়া নিদারুন ছত্রখান অবস্থা বিরাজমান...
৬. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১০
comment by: তাহমিদাল বলেছেন: এই মনোভাবটা ইদানীং মনে হয় বেশ প্রসার লাভ করছে : আমি নিজে যদি কিছু না বুঝি, তাইলে সেইটা নিশ্চয়ই ভুল বা ফালতু। যদি কিছু আমার মাথায় না ঢুকে তাইলে সেইটা আমার সমস্যা না, যিনি ঢুকাইতে পারতেছেন না তেনার সমস্যা। আমি নিজের জায়গায় সহি, আমার কোনো প্রমাদ নাই, আমার নিজের কোনো সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতা নাই। আমি একটা স্বয়ম্ভূ, স্বয়ংসম্পূর্ণ, সার্বভৌম মাল।

কী জানি, সলিমুল্লাহ খান বোধহয় একেই ডাকেন ইগো (বা অ-ভক্তি)।

আরেকটা হইতেছে : আমি যদি কিছু না বুঝি, সেইটাও পাবলিকের সামনে বড়ো কইরা প্রচার করা দরকার যে: ভাইসব! আমি কিন্তু বুঝি নাই। মানে যা বুঝতেছি না তা নীরবে বুঝার চেষ্টা না কইরা জানান দেওয়া ... - আচ্ছা এইটা তো একটা যারে বলে 'গঠনমূলক' মনোভাব - কেউ যদি না-ই জানলো যে আমি বুঝি নাই তাইলে তো কেউ আমার না-বোঝা জায়গাগুলা পরিষ্কার করার তাগিদ বোধ করবে না।
কিন্তু সেইটা না কইরা যখন জনসমক্ষে মাইক দিয়া বলা হয় যে আমি বুঝি নাই তো নাই, তদুপরি আমি যে বুঝি নাই, সেইটা আমার দোষ না, কাজেই বুঝার অপেক্ষা আমি রাখি না।

মানে যদি আমি বুঝার অপেক্ষা রাখতাম তাইলেই তো আমি যে বুঝি নাই - এইটা বলার একটা দরকার থাকত যে : যা বুঝি নাই তা বুঝায় দেন।
কিন্তু বুঝার অপেক্ষাও যদি না রাখি - তাইলে মাইক ভাড়া কইরা বলার মাজেজাটা কী? বোধহয় এক কিসিমের জিঘাংসা? যে বুঝাইতে পারস না হালার পুত তো গোয়ামারা খা! - এইরকম কিছু?
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: সলিম ভালো ছেলে, ওর ভাষারীতিটা বদলালেই সব ঠিক হয়ে যায়, অযুক্তিকে যুক্তি করার জন্য আবরণ নিয়ে লাভ হচ্ছে না।

৭. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৩
comment by: কথামালা বলেছেন:

ভাই তাহমিদাল । আপনি মনে হয় ভূল জায়গায় কথা কইতাছেন ।

তারা ঠিকই বুঝে । কথা সেখানে নয় অন্য জায়গায় । কথাটা হলো সলিম ভাইয়ের যে বুঝ তাতে তারা নাখুস ।
যেমন..প্রথম আলোর চাকর বামপন্থী ফারুক ওয়াসিফের । ফলে তারা চিন্তার তর্কে নামে না । নামে গলাগালিতে । পেটি-বুর্জোয়া অক্ষমতা আর কি । এই সচেতন পাপীদের বুঝাইয়া লাভ নাই । তারা পেটি বুর্জোয়া স্বভাব থেকে বাইর হইব না ।

অস্বীকার করছিনা কারো কারো হয়ত সলিমকে বুঝার যোগ্যতারও অভাব আছে । কানুপার সম্বভত যোগ্যতা অর্জনের বাসনাই নাই । থাকলে আচরণ এত কুৎসিত হত না ।

হ্যা কারো যদি সত্যিই মনে হয় সলিম ভাইয়ের গদ্য তথাকথিত মাস পাবলিকের জন্য বুঝতে কষ্ট হয় । এটা নিয়ে তর্ক উঠতেই পারে । সেক্ষেত্রে প্রথমেই তর্ক তোলা দরকার সলিম ভাই কাদের মানে বিদ্যমান সমাজের কোন শ্রেণীর জন্য লেখেন ? উনি কি না বুঝার অভিযোগ উত্থাপন কারী কানুপাদের জন্য লেখেন । আমার উত্তর না । সুতরাং কানুপার মত বনচিতরা কিংবা বাইনসুতরা পেটি বুর্জোয়া সুলভ আচরন করবেই ।



এই অযোগ্য কিংবা অবুঝ কিঙবা অক্ষমদের লইয়া সলিমুল্লাহ খান সাহেব কি করিবেন ?


সময় দ্রুত গড়াচ্ছে । সাধু সাবধান !!!!!











২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: আপনি কোন দলের বলুন তো, সলিম তো ভালো কথাই বলে খালি ভাষা পালটে দিলেই হবে, আপনি কোন দলের, বুর্জোয়া, পেটী বুর্জোয়া শব্দগুলির মানে বুঝেন তো, নাকি এমনি ব্যবহার করার জন্য করেন। দুই জাতের লোক আছে, ফিলিস্তিন অথবা এস্থেট, আপনি এস্থেট, আমিও, বড়জোর আমাকে ফিলিস্তিন বলতে পারেন, এস্থেট হইয়া এইসব ধুনপুন কথা না বললেই ভালো

৮. ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: মুসতাইন জহির বলেছেন: কানুপা আপনার সমস্যাটা কি?

সলিমুল্লাহ খান আপনাকে কিছু করছিলো? নাকি আপনার বা অপনাদের কোন পূজ্যপাদকে উনি অন্ধ-ভক্তি জানান নাই বইলা এত বায়োলজিকাল উত্তেজনা আপনার?

৯. ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৫
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: মানুষ অন্যের জন্য সেই গীবতই নাকি গায়, যা নিয়ে সে নিজের বেলায় সবচেয়ে বেশি ভীত থাকে। কিংবা যার স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায়। কানুপা, সলিম ভাইকে নিয়ে আপনি যা লিখেছেন, তাতে আপনার প্রতি করুণা হলো। মায়াও হলো। কারণ, নিজের পশ্চাদ্দেশের বেদনায় আপনি অন্যের গুহ্যদ্বারের ঘ্রাণ শুঁকতে নেমেছেন। এবং যাকে নির্বাচন করেছেন, তার চিন্তা-ভাষা-লেখা-কথা শোনার দরকার আপনার নাই, আপনার জন্য তাঁর গুয়ের ঘ্রাণই যথেষ্ঠ। তাতেই আপনার মুক্তি হবে বলে আশা রাখি। আপনার তাঁর লেখা না পড়লেও চলবে।

আর জহির বোধহয় একটু ভুল দিকে তীর ছুঁড়লেন। কী জানি!

ভাই কথামালা, আমাকে চাকর বলায় কোনো দোষ নাই। আমি বরং খুশিই হয়েছি যে, বড় প্রতিষ্ঠানকে নিন্দা করার সৎসাহস আপনি প্রকাশ্যে দেখিয়েছেন। কিন্তু 'চাকর' বলার মধ্যে আপনার মনে যে প্রভুসুলভ মানসিকতা আছে, তার প্রকাশ ঘটে যাওয়ায় দুঃখ পেলাম। তবে আমার মনে লয়, আপনি প্রভু বা মালিক নন। ফলত 'চাকর' (আপনার ভাষায়)। এবং কেবলই চাকরগিরি ছাড়া আর কী করেন, জানতে পারি কি?

এবং এও জানতে পারি কি, যে পেটিবুর্জোয়া গালাগালি নিয়ে মাতলেন, নিজে কেন তার বাইরে গিয়ে এক লাইনে হলেও চিন্তা বা কাজের সমালোচনা করলেন না।কী করা যাবে, যাতে আছেন, তাতেই আনন্দে থাকেন।

সলিম ভাইয়ের প্রসঙ্গ এখানে আর তুললাম না, গুহ্যশিল্পীর দরবারে তাঁকে আনার মতো অর্বাচীন আমি নই।
১০. ২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: তরিকুল হুদা বলেছেন: ভাই বা বোন কথামালা: সলিম খানরে বুঝার যোগ্যতা অর্জনের বাসনা থাকা তো দূরে থাক, তারে বুঝার biological capacity ই কানুপার নাই।থাকলে Threadworm (Enterobius vermicularis) বা গুড়াক্রিমির মত উনার গুহ্যদ্বারে আশ্রয় নিতেন না।কাজেই এসব রদ্দা মাল নিয়া হুদাই সময় নস্ট কইরেন না।

কিন্তু এর মধ্যে হঠাৎ ফারুক ওয়াসিফরে ঢুকাইলেন কেন বুঝলাম না।

আর সলিম খানের ভাষা যারা বুঝেন না তাদের কই: বাচ্চারা তোমরা বুঝবা কেমনে উনি বাংলা ভাষায় কথা কন যে!স্কুলে গিয়া লেখাপড়া শিখতেছ নাকি গুড়াক্রিমি হইতেছ?

ফারুক ওয়াসিফ: আখতারুজ্জামান ইলিযাসের স্মরন সভার পর সলিম খানরে নিয়া আপনারাও কম করেন নাই। আর এখন মলম দেন-ভালোই
।তা ভাই আপনারে আমিও অর্বাচীন ভাববার চাই না।তাই প্রথম আলো কে আপনে 'বড় প্রতিষ্ঠান' কেন বল্লেন তা খানিক বুঝবার চাই।



১১. ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: না ভাই তরিক, আমরা আসলেই কম করেছি। আর সেটা আমিই করেছি একটা ছোট্ট লেখা লিখে। কারণ ওখানে এর বেশি লেখার সুযোগ ছিল না। ওটুকু লিখতে বাধ্য হয়েছিলাম, কারণ সলিম ভাইয়ের কাছে ইলিয়াস মায় আমরা যারা তার সঙ্গে কাজ করতে গিয়েছিলাম, তাদের তিনি মশকরা ছাড়া আর অন্য কোনো সম্বোধনে ডাকেন নাই। ওই প্রথম আমার মনে হয়েছে, মশকরার জবাব দেয়া দরকার। তাঁর সংষ্কৃতি চিন্তা নিয়ে কিছুটা ইঙ্গিত ওই লেখায় আমি দিয়েছিলাম।
বিস্তারিত ইত্তেফাক ছাপতো না। যদি বুঝতে চান, তাহলে পুরোটাই বোঝা ও দেখা উচিত নয় কি?

উনি এখনও তাঁর বন্ধুদের আঘাত করে গেলেও, আমি ব্যক্তিগতভাবে ওনাকে শিক্ষক মানি এবং ভালবাসি। তার মানে নিশ্চয়ই ভক্তি নয়। আপনি জানতে চাইলেন তাই বললাম। নচেত এসব কথা এখানে বলার ইচ্ছা ছিল না।

কিন্তু সলিম ভাই গুরুত্বপূর্ণ চিন্তক এবং আমাদের সম্পদ এ বিষয়ে কোনো সন্দেহ নাই।

আর প্রথম আলো ‌বড় প্রতিষ্ঠান তার প্রচারসংখ্যার বরাতে। বাকি বিষয় আমরা জানি।
১২. ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: প্রিয় কথামালা, বুঝতে পারলাম, আপনার সমস্যা তিনটা জিনিষ নিয়া। প্রথম আলো, বামপন্থি এবং ফারুক ওয়াসিফ। এই তিনটাই কি আপনাকে ব্যথা দিয়াছে? সেই ব্যথার চাপে সলিম ভাইকে নিয়া পড়লেন। ছোটোবেলায় শাদা চামড়া দেখলে আবডাল থেকে গালি দিয়ে পালাতাম। আপনার দেখি সেই অভ্যাস এখনও আছে। নামে আসেন, কাজ করি। নইলে বড়দের সমালোচনা করবেন কী করে?
১৩. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৩
comment by: তাহমিদাল বলেছেন: কানুপা, আমার প্রস্তাবটা এই:

একজন যখন আরেকজনরে বুঝতে পারে না, তখন হয়

১) যে বুঝতে পারতেছে না, সে নিজেকে বুঝার জায়গায় নিয়া যাওয়ার তদবির করবে। নিজেরে ভাংবে।
নিজেরে ভাঙ্গার এই প্রক্রিয়ায় যাইতে সবাই ততো ইচ্ছুক থাকে না। সেইটাকে অনেক দিক থিকা বুঝতে পারা যায়। যেমন সে হয়তো নিজেরে একটা বিরাট কিছু, খুব মজবুত, সমঝদার, সহি মনে করে, বা এই জিনিসটা না বুঝলেও তার চলবে বইলা তার মনে খুব দৃঢ় বিশ্বাস আছে। অথবা যিনি বুঝাইতেছেন তার যোগ্যতায় হয়তো ঈমানের অভাব।

২) যে বুঝানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না - সে নিজেরে বুঝানোর জায়গায় নিয়া যাবে। 'গুহ্যদ্বার' না লেইখা লিখল 'গোয়া' - যদি সেইটা করার প্রবৃত্তি তার হয়। অনেকে হয়তো ভাবতে পারেন যে তিনি এতোই উচা ডালে বইসা থাকবেন যে নিচের আমজনতার তারে না বুঝলেও চলে - সেইটা হইতে পারে।


এখন আমার প্রশ্ন হইল, সলিমুল্লাহ খানরেই কি উনার ভাষারীতি বদলাইতে হবে, নাকি আপনি উনার ভাষাটা শিখার কষ্টটা স্বীকার করবেন?

সলিমুল্লাহ খান তো আপনের মতে 'ভালো ছেলে' - খালি ভাষারীতিটা খারাপ। তার মানে কী? উনার ভাষাটা হইতেছে না? কী হইতেছে না? কোন দণ্ডে তৌল কইরা বলতেছেন যে হইতেছে না? তিনি কিছু আরবি-ফারসি-ফরাসি-জর্মন লব্জ লাগাইতেছেন বইলা? তাই কি? কিন্তু আপনে তো আবার 'মদীয় গুহ্যদ্বার' লইয়া নালিশ করতেছেন ... তাইলে আরবি-জর্মন সমস্যা না বোধায়। তাইলে বোধহয় এমনেই উনার শব্দরুচি বেশি কঠিন? উনার শব্দ আপনার অজানা হইয়া থাকলে একটু কষ্ট কইরা অভিধান দেইখা নিলে সেইটা আপনার কী মুশকিল হয়? যেইটা বললাম যে, নিজেরে নিজেই এই বৈধতা দিয়া রাখা যে আমি আমার জ্ঞানগম্যি লইয়া বিলকুল ঠিক আছি, আমার আর কিছুই শিখার দরকার নাই - এইরকম কি?
নাকি সলিমুল্লাহ খান যেইভাবে তত্ত্ব লেখেন সেইগুলি পইড়া আপনে কিছুই হদিস করতে পারেন না? বা জনগণ কিছুই হদিস করতে পারে না। এইখানে 'জনগণ' অভিধাটা কি আনবেন নাকি আনবেন না? মানে সলিমুল্লাহ খান যে কঠিন এই কঠিন কি জনগণের কাছে নাকি আপনের কাছে?
কিন্তু সেইটা যা-ই হোক, সলিমুল্লাহ খান যা যা নিয়া লেখেন তা আপনি নিজের বিদ্যমান জ্ঞানগম্যির দৌড়ে মাপ করবেন - এই অভিমান লইয়া বইসা থাকলে সেইটা আপনের সিদ্ধান্ত হইতে পারে; কেউ কেউ অন্যরকম সিদ্ধান্ত করেন, তারা হয়তো নিজেরাই নিজেদের আরো সক্ষম কইরা তুলার, সলিমুল্লাহর কথা বুঝার তৌফিক অর্জন করার চেষ্টায় নিজেদের নিয়োজিত করেন ...


মানে আপনার অনুমান হয়তো এইরকম যে সলিমুল্লাহ খান সহজ চিন্তারে 'ইচ্ছা কইরা/খামাখা' জটিল ভাষায় (বাক্যরীতি, শব্দ-বাছাই, ইত্যাদি) ব্যক্ত করার অপরাধে অপরাধী। আপনি কি ধইরাই নিছেন যে সলিমুল্লাহ খান যা বলতেছেন তা আরো সহজ ভাষায় বলা যাইত, সহজ কইরা বলা যাইত?

আপনার এই অনুমান কি ঠিক?

ধরেন, জগতের তত্ত্বসকলই বুঝার তৌফিক আপনার বরাবরই আছে - আপনি যেইভাবে চিন্তা করতে পারেন - তা কম না - আচ্ছা সেইটা আপনার অনুমান হইলে এক কথা। সলিমুল্লাহ খান দেকার্তরে উদ্ধার কইরা বলছিলেন যে: জগতের সকল মানুষ এক জায়গায় সমান, সেইটা হইলো বুঝার জায়গায়। অর্থাত্ দেকার্ত যেই বুঝার সহজ প্রতিভার কথা বলছেন - সেইটা ... চিন্তা করার সক্ষমতায় আপনি হয়তো কারো চাইতে খাটো না। কিন্তু একেকটা বিষয় বুঝতে হইলে তার আগেপিছে কিছু পরিচয় কইরা নিলে যে কিছু সুবিধা হয় - তা কি মানেন? যদি মানেন, তাইলে কি আপনি মনে করেন যে সলিমুল্লাহ খান যেই ভাবসকল লইয়া কথা পাড়েন - সেইগুলা আরো সোজা কইরা বলার অবকাশ কেউ রাখেন? ধরেন, আপনি, বা হয়তো অন্য কেউ? করতে হবে - তা বলতেছি না। কিন্তু আসলেই জিনিসগুলা আরো সোজা ভাবে বলা যায় - এইটা ধইরা নিলেন কোন জাযগায় দাড়ায়া?


আর সলিমুল্লাহ খান কি আসলেই উচা ডালে বইসা থাকছেন? এমনই কি বিষয়টা? তিনি কি আমপাব্লিকের সামনে বছরের পর বছর বিভিন্ন বক্তৃতামালা হাজির করতেছেন না? সেইগুলাতে কিন্তু মানুষ যায় - নিজে থেইকাই। কী অভিসন্ধি নিয়া যায়, তা আমার হলফ কইরা বলার অন্তর্যামিতা নাই। কিন্তু যায়। উনার কোনো অনুষ্ঠানে বক্তৃতা থাকলে মানুষ খেয়াল কইরা উপস্থিত হয়।
১৪. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮
comment by: কানুপা বলেছেন: আমি লজ্জিত!! গুহ্যদ্বারে আক্রমণ না করে অন্য কোথাও করা যেত, সে ক্ষেত্রে আমাকে কোন কৃমি বলা হতো?

ফারুক ওয়াসিফ এখন সেলেব্রেটি, আমি ধন্য। সলিম ভাই এর একনিষ্ঠ পাঠক আমি এই দাবি আমি করি না। কিন্তু উনার ভাষার মধ্যে অপ্রচলিত শব্দ ব্যবহার এবং কিয়দংশে গুরুচন্ডালী দোষের জন্যই আমার আপত্তি। আমি আঞ্চলিক বা প্রচলিত কথ্য ভাষায় লিখুক কেউ তা বলছিনা, প্রমিত বাংলা গদ্যের আকারটা নিশ্চয়ই খুব অস্পষ্ট নয়।

এখানে যারা লিখেন, আর তাবৎ সাহিত্যিক মহল তো ফুকো, দেরিদা, লাকা বলে ফেনা তুলে ফেলতেছেন, সলিমুল্লাহ খান নিজেও, উত্তর আধুনিক পাঠ কেউ স্বীকার করেন না এই যা, আমার তার ভাষা পছন্দ হয় নাই। সবকিছুই তো গুরুত্বপূর্ণ সমান ভাবে...তইলে আর সমস্যা কি?

কে কারে টেনে আনে সেটা তো ফারুক ওয়াসিফের বক্তব্য থেকে পরিষ্কার, উনি এখানে এসেছেন নিজেকে ব্যাখ্যা করতে, সলিমুল্লাহ খানকে কোন অর্বাচিন কি বলল তাতে তার কিছু আসে যায় না।
১৫. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪০
comment by: তাহমিদাল বলেছেন: প্রমিত বাংলা গদ্যের আকার স্পষ্ট কিনা সেই ইংগিত করার মধ্য দিয়া যদি হুকুম জারি করতে চান যে সবাইরে বাধাধরনে লেখালেখি করতে হইব তাইলে আপনি পরিষ্কার নিজের মত জারি করলেন, নিজের রুচি বা পছন্দের জায়গাটা চিনাইলেন অর্থাত্ একটা সীমা চিহ্নিত করলেন এবং নিজের জায়গায় পরিষ্কার প্রকটিত হইলেন। এই কারণে মোবারকবাদ। আপনি পরিষ্কার কইরা বললেন যে কেউ একজন প্রচলিত শব্দের বাইরের শব্দ আমদানি করলে আপনার আপত্তি হয়; নিজের হদ্দি চিনানোর মতি যে হইল আপনার, আপনার নিজ-টাকে, নিজের রুচি ও কেতা-ধরনকে যে শেষে আপনি কবুল করলেন - সেই বিনতি ভালো লাগছে আমার।

যাই হোক, আপনার কিসে সুখ কিসে দুখ সেইটা আমি জাইনা রাখলাম ও আরো অনেকে জানতে পারলেন - বোধহয় সলিমুল্লাহ খান জানলে আরো ভালো হইত। তবে তিনি যে সজ্ঞানেই এই 'প্রমিত' ভাষারে বাচায় কিয়দ্দূর দিয়া চলছেন সেইটা নিয়া তার পরিষ্কার আলোচনা আছে। কেন বা কী কারণে তিনি তথাকথিত সাধু ভাষা নিছেন - সেইটাও তিনি বিশদ করছেন।

বোধহয় একনিষ্ঠ-পাঠক-না হওয়ার অভিমানে আপনে আর ঐ লেখাগুলা পড়ার (বা পর্যালোচনা কইরা দেখানোর) তত গরজ করেন নাই।
১৬. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৬
comment by: কথামালা বলেছেন:


ফারুক ওয়াসিফ : 'প্রিয় কথামালা, বুঝতে পারলাম, আপনার সমস্যা তিনটা জিনিষ নিয়া।

প্রথম আলো, বামপন্থি এবং ফারুক ওয়াসিফ।'

ফারুক ভাই 'বুঝতে পারলাম' বলে দাবি করেছেন । কিন্তু আমার কথা না বুঝার জন্য দুঃখ পেলাম ।
চাকর বলায় খুশি হয়েছেন বলেও দুঃখ পেলাম ।

আসলে আমার বলা উচিত ছিল আপনি প্রমথ আলোর
তথা মতিউর রহমানের
তথা জর্জ বুশের
তথা সাম্রাজ্যবাদের এদেশীয় এজেন্ট
প্রথম আলোয় সাম্রাজ্যবাদীদের হয়ে কাজ করছেন
দুঃখ পাইয়েন না খাটি বাংলায় বলি ভাড়া খাটছেন ।

চাকর বলায় দুঃখ পেয়ে থাকলে নিজ গুনে বুঝার চেষ্টা করুন । যেমন তরিকুল হুদার প্রশ্নের জবাবে বলেছেন----

'প্রথম আলো ‌বড় প্রতিষ্ঠান তার প্রচারসংখ্যার বরাতে। বাকি বিষয় আমরা জানি।'

বাকি বিষয়টা কি ? জানতে ইচ্ছা হয় ।
আর যারা জানে বলে দাবি করছেন এই 'আমরা' কারা ?

যদি চাকরের বাইরে কিছু হয়ে থাকেন; যদি সমাজ রূপান্তরের দায়ের কথায় বিশ্বাস থেকে কর্মীদের কোন কালে বলে থাকেন তাহলে আজ নব্য রাজাকারদের বাংলাদেশকে পরাধীন করার কথা বলুন দেখি ।

আমি জানি পারবেন না। কারণ ---

আপনি আপনার ছাত্র জীবনে বামপন্থা বলে যা প্রচার করেছেন তাতে আপনার বিশ্বাস নাই এবং ছিল বলে মনে হয়না ।

তা যদি বিশ্বাস করতেন তা হলে জর্জ বুশের এজেন্ট মতিউর রহমানের পত্রিকায় কিভাবে ভাড়া খাটেন । যখন আপনার হওয়ার কথা এই সব এজেন্টদের বিরুদ্ধে লড়াকু সৈনিক । তেমনই ত বলে ছিলেন কিংবা আমাদের বুঝিয়ে ছিলেন ।

ধানাই-পানাই বাদ দিয়া আজ জবাব দেন এবং দিতে বাধ্য-- কোন সাহসে আপনি ভাড়া খাটা দালালদের দলে ভিড়লেন ? আপনি ভুলে গেলেও আমরা ভুলি নাই ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলার মেহনতি জনগণ এই দালালদের ছাড়বে না ? এখনো সময় আছে পরাশক্তির ভাড়া খাটা দালালদের দল ত্যাগ করতে পারেন ।

অবশ্য নিজের দেহ-মন উজাড় কইরা ভাড়া খাটার স্বাধীনতা আপনার আছে যেমন ১৯৭১ সালে আল বদর আল শামস রাজাকররা পাকিস্তানি শোষক এবং শাসকদের পদলেহন করেছে, বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছে ।

সুতরাং প্রথম আলো=বামপন্থি= ফারুক ওয়াসিফ

অতএব, এক অর্থে ঠিকই কইছেন এই তিনটাই সমস্যা ।

এইবার বুঝিবার পারলেন ত ব্যথা পাইছি কি না ?



আরো আছে । ঐসব প্রসঙ্গে আজ গেলাম না । ..... সবুর করেন গোপনে এবং প্রকাশ্যে যা যা পাপ করছেন সকল পাপের নমুনা সহ রের্কডই জনতার আদালতে সংরক্ষিত আছে । সময়ে সময়ে প্রকাশিত হইবে ।


এই র্মুহূতে সলিম ভাই প্রসঙ্গে তরিকুল হুদা সাহেবের সাথে যা কইছেন সে বিষয়ে একটু নকতা দিয়া শেষ করব । তার আগে তরিক সাহেবরে কই ....

ভাই বুঝলেন ত কেন ফারুক ওয়াসিফরে ঢুকাইছি । না বুঝলে কইয়েন । আরো বুঝ আছে । ঢুকানো যাবে ।

খান সাহেবের প্রসঙ্গে আসি ।

সলিম ভাইয়ের ইলিয়াস নিয়া লেখার জবাবে আপনি যা লিখছেন; তা সলিম ভাইয়ের লেখার সাপেক্ষে শুধু অপ্রাসঙ্গিই নয়
রীতিমত বেয়াদপি।

সুতরাং শিক্ষক মানার এবং ভালবাসার কথা বলায় আপনাকে মিথ্যাবাদী রাখাল ছাড়া এই মুর্হূতে অন্য কিছু মনে পড়ছে না ।

(যেমন ফারুক ভাই বলে শিক্ষক কিন্তু কিছুই শিখেনা । বরং সলিম ভাইয়ের লেখার বরাতে যা বলে তা লেখার সাথে কোন সর্ম্পকই নাই । যেহেতু উদ্দেশ্য মানুষকে সলিম সর্ম্পকে মিথ্যা তথ্য দেয়া । আবার কখনো কখনো সেটা করেন ভাড়া খাটা পেশার খুটির জোরে; চিন্তার জোরে নয় ।)

এ বিষয়ে ফারুক ভাইয়ের লেখা ধরে পরে সময় নিয়ে অন্য কোথাও কিংবা এখানে লিখব ।


'তিনি মশকরা ছাড়া আর অন্য কোনো সম্বোধনে ডাকেন নাই।'

'মশকরা' ?
বিস্তারিত মানে বলবেন কি ?
দয়াকরে বলবেন কী মশকরা করেছে উনি আপনার কিংবা আপনাদের সাথে ?

'....... মশকরার জবাব দেয়া দরকার। তাঁর সংষ্কৃতি চিন্তা নিয়ে কিছুটা ইঙ্গিত ওই লেখায় আমি দিয়েছিলাম।
বিস্তারিত ইত্তেফাক ছাপতো না। যদি বুঝতে চান, তাহলে পুরোটাই বোঝা ও দেখা উচিত নয় কি?'

হ্যা ,হ্যা পুরাই বুঝতে চাই । প্লিজ... লেইখা খবর দিবেন ভাই । জাতিরে জানন দিয়া উদ্ধার করেন এবং নিজেও উদ্ধার হন। আপনার লেখার দৈর্ঘ্য চিন্তার দৃঢ়তা দিয়া বুঝবার চাই । লেখবেন কিন্তু ভাই !!!!!!



জয় মেহনতি মানুষের ।




১৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
comment by: তরিকুল হুদা বলেছেন: ভাই ফারুক ওয়াসিফ, ভূলে গেছেন বিধায় আপনারে একটু মনে করায়ে দেই, সলিম খানের সাথে আপনাদের বিরোধের ব্যাপারে আমি আপনার কাছে কিছুই জানতে চাই নাই।এমন কোনো প্রমান আপনে উপরের কমেন্টে কি দেখাতে পারবেন?কারন যে সত্য আমি নিজে জানি তা আপনার কাছ থেকে নতুন করে কেন জানতে চাইব?আর
তারপরও 'আপনি জানতে চাইলেন তাই বললাম' গোছের ইনানো বিনানো ইছিলা তৈরির কি দরকার ছিলো আপনার?যা বলার জন্য আপনার জান খলবল খলবল করতেছে তা সরাসরি বলেন, অসুবিধা কোথায়?

১৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন:
আপনার কথা থেকে তুলে দিচ্ছি:

আখতারুজ্জামান ইলিযাসের স্মরন সভার পর সলিম খানরে নিয়া আপনারাও কম করেন নাই। আর এখন মলম দেন-ভালোই
।তা ভাই আপনারে আমিও অর্বাচীন ভাববার চাই না।তাই প্রথম আলো কে আপনে 'বড় প্রতিষ্ঠান' কেন বল্লেন তা খানিক বুঝবার চাই।

আপনি নিজেই সাক্ষি, নিজেই বিচারক এবং নিজেই জেরাকারি হয়ে যা বলতে গেছেন, একে বলে ফোড়ন কাটা। আপনারে কিছু না বলার পরেও আপনি আগ বাড়িয়ে আঙুল দিছেন। যা জানেন তা ফলান না, আমার কোনো অসুবিধা নাই। যাহোক এইসবের পর মনের আমোদে
আমি আপনার দিলের চুলকানিতে কিঞ্চিত আরাম দিবার চাইছিলাম। এইবার বুঝতে পারছেন, কী বুঝাইতে চাই?
১৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: কথামালা এলান দিয়েছেন, ক'দিন পর টিনের ঢোল পেটাবেন বলে মুৃড়ির টিন খালি করতেছেন। তিনি বলেছেন:
আরো আছে । ঐসব প্রসঙ্গে আজ গেলাম না । ..... সবুর করেন গোপনে এবং প্রকাশ্যে যা যা পাপ করছেন সকল পাপের নমুনা সহ রের্কডই জনতার আদালতে সংরক্ষিত আছে । সময়ে সময়ে প্রকাশিত হইবে ।
: তা ভাই প্রকাশে কেন এত অনীহা? কইরা ফালান। আপনি যদি বামপন্থার কেউ হয়ে থাকেন তো ভাল। আমার চাকরি করা নিয়ে উস্মাও ভাল। কিন্তু ভাল হলেই তো হবে না, কিছু ফলাইতেও হবে। কী ফলাইতেছেন তা দেইখা আপনারে পরিমাপ করবো। আর আমার কর্মকাণ্ড ও গতিবিধি মানুষ জানে। আমার রাজনৈতিক অবস্থানের পরীক্ষক আপনি অবশ্যই হইতে পারেন। কিন্তু নামহীন ভূতের প্রলাপকে পরোয়া করার কোনো কারণ আছে কি? আপনারে আদর কইরা কই, হ আমি গতর বেইচা নিজের কেনা চাউল দিয়া নিজে খাই, বাপমায়েরে খাওয়াই আর রাজনীতিও করি। আপনি কোন হরিদাস পাল, কার গুদামের বস্তা মারিয়া এইখানে আইসা বীরত্ব ফলাইতেছেন, তা জিগাব না। ফলায়া যান, ফলিলে ফেলনা ফল দিয়া জাতির উপকার কইরেন।
২০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৮
comment by: তরিকুল হুদা বলেছেন: ফারুক, অন্য কেউ কোথাও যদি কিছু দিয়ে আপনারে ব্যথা দিয়ে থাকে আর সেই ব্যথায় কাতরাইতে কাতরাইতে যদি আপনে প্রলাপ বকেন তাইলে আপনার জন্য আমার আফসোস।

আমি আপনার কাছে কখনও জানতে চাই নাই সলিম খানের লগে আপনাদের প্রেম/ বিরহ বা বিবাহ/তালাকের কাহিনী।অথচ আপনার পোস্টে আমার ইছিলা দিয়ে ভরভর কইরা কইয়া গেলেন, ".............
উনি এখনও তাঁর বন্ধুদের আঘাত করে গেলেও, আমি ব্যক্তিগতভাবে ওনাকে শিক্ষক মানি এবং ভালবাসি। তার মানে নিশ্চয়ই ভক্তি নয়। আপনি জানতে চাইলেন তাই বললাম। নচেত এসব কথা এখানে বলার ইচ্ছা ছিল না।"

উপরের পোস্ট আবার পরেন।আমি শুধু জানবার চাইছিলাম প্রথম আলোর কথা,যার উত্তর আপনে দিছেন।আপনে সত্য মিথ্যা যা খুশি তা কন কিন্তু আমি যা জানতে চাই নাই তা আমার নাম নিয়া ফাদলেন কেন?এমন ভাব নিলেন যেন নিজে কথাটা বলবার চান না।আবার কথাটা না কইলে পাছে কে কি ভাবে তাই হাওয়া হইতে ইছিলা পয়দা কইরা কথাটা পারলেন।
প্রথম আলো প্রফেশনাল ট্রেনিং ভালোই দেয় দেখতেছি।আবার কেউ কেউ এই শেখা কায়দাকেই জীবনের সবখানে ফলানোর জন্য খাবি খাইতে কুণ্ঠা বোধ করে না।

হেহ্.....উপরে যা দেখলাম আর বুঝলাম, আপনার লগে শুধু ফোরনই কাটা যায় কারন আপনে 'ফোরন কাটা', 'আঙুল দেয়া', 'চুলকানি...শুধু এসবই বোঝেন।

আবারো আফসোস.........খুব আফসোস আপনার জন্য।
২১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৩
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: 'ধেড়েটার বুদ্ধি দেখ, চড় মেরে সে নিজের গালে. কে মেরেছ দেখবে বলে উঠেছে গিয়ে ঘরের চালে'

সুকুমার রায় বোধহয় আপনার মতো চিন্তকের জন্যই এটা লিখেছিলেন। আপনার আফসোস দেখে আমারই এখন মাজারে শিন্নি দিতে ইচ্ছা করছে।

তাও ভাল, প্রথম আলোতে আমার চাকরি করা আর ভুল বোঝা ছাড়া আর কোনো দোষ আপনি আমার দেখতে পান নাই। চিন্তা নিয়া যদি বলতেন, তাহলে খুশি হতাম। বিদায় ভাইসাব।
২২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৩
comment by: ফারুক ওয়াসিফ বলেছেন: 'ধেড়েটার বুদ্ধি দেখ, চড় মেরে সে নিজের গালে. কে মেরেছ দেখবে বলে উঠেছে গিয়ে ঘরের চালে'

সুকুমার রায় বোধহয় আপনার মতো চিন্তকের জন্যই এটা লিখেছিলেন। আপনার আফসোস দেখে আমারই এখন মাজারে শিন্নি দিতে ইচ্ছা করছে।

তাও ভাল, প্রথম আলোতে আমার চাকরি করা আর ভুল বোঝা ছাড়া আর কোনো দোষ আপনি আমার দেখতে পান নাই। চিন্তা নিয়া যদি বলতেন, তাহলে খুশি হতাম। বিদায় ভাইসাব।
২৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩১
comment by: আওয়াজ বা উচ্চারণ বলেছেন:



তিরক এবঙ ফারুকেক বলিছ ...... দুহাই অাল্লাহ বা ঈশ্বেরর তর্কটা সমােজর কথা মাথায় রাইখা কেরন । তাইেল অামােদেরো লাভ হয় ।
২৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: তরিকুল হুদা বলেছেন: হা হা হা, উপরে ঘরের চালে থুথু মারতে গিয়া সেই থুথু নিজের গায়েই মাখলেন ভাই।
আপনে কইলেন,"চিন্তা নিয়া যদি বলতেন, তাহলে খুশি হতাম।"
তা ভাই উপরের পোস্টগুলা যে আপনার'চিন্তার' বানে ভাইসা গেছে এটা তো এক্কেরে বুঝি নাই।হায় হায় আমি এত ভোদাই?চাকরির excuse আর ব্যক্তিগত emotional কাসুন্দিরেই যদি 'চিন্তা' কন তাইলে ভাই আপনার 'চিন্তা' নিয়া 'চিন্তা' করার যোগ্যতা ভাগ্যিস আমার নাই।তাই এইখানেই থামি।

ঈদ মোবারক।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩১৭৬