আমার প্রিয় পোস্ট

আহারের সহবত

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৮

শেয়ার করুন:                   Facebook

ভাত হোক কিংবা পোলাও, চা হোক কিংবা কফি, যেকোনো কিছু আহারের সময়ই নূন্যতম সহবত মেনে চলা উচিত। এই বিষয়ে কিছু টিপস দেয়া হলো-

০ বড় হা করে খাবেন না।

০ খাবার চিবানোর সময় মুখ বন্ধ রাখবেন।

০ আওয়াজ করে খাবেন না।

০ মুখে খাবার নিয়ে কথা বলবেন না।

০ চা পানের সময় শব্দ করে চুমুক দেবেন না।

০ পিরিচে ঢেলে চা খাবেন না।

০ চা’য়ে বিস্কুট ডুবিয়ে খাবেন না।

০ এঁটো খাবার টেবিলে ফেলবেন না। আলাদা প্লেটে ফেলুন।

০ টুথপিক ব্যবহারের সময় বাঁ হাত দিয়ে মুখ আড়াল করে নিন।

০ এক সাথে অনেক ভাত প্লেটে নেবেন না।

০ সারা হাত মেখে ভাত খাবেন না।

০ খেতে খেতে আঙ্গুল চাটবেন না।

০ খাওয়ার সময় ডান হাতে পানির গ্লাস ধরবেন না।

০ সবার সামনে ঢেঁকুর তুলবেন না।

অনেকের সাথে

০ খাবার দেয়া মাত্রই শুরু করবেন না। অন্যদের জন্য অপেক্ষা করুন।

০ কোনো খাবার নিতে দূরে হাত বাড়াবেন না।

০ দূরের খাবার প্রয়োজন পড়লে পাশের জনকে অনুরোধ করুন।

০ কোনো কারণে খাওয়ার মাঝে উঠতে হলে ‘এক্সকিউজ মি’ বলে উঠুন।

কাঁটা চামচের সহবত

০ অনানুষ্ঠানিক জমায়েতে কাঁটা চামচ ব্যবহারে অসুবিধা হলে হাত দিয়েও খেতে পারেন। তবে আড়ম্বর অনুষ্ঠানে অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করবেন।

০ বাঁ হাতে কাঁটা চামচ ব্যবহার করবেন।

০ বাঁ হাতে কাঁটা এবং ডান হাতে ছুরি ধরবেন।

০ চামচ দিয়ে প্লেটে শব্দ করবেন না।

০ যে কোনো খাবার মুখে দেয়ার মতো ছোট টুকরায় কাটুন।

০ পুরো খাবার একবারে টুকরো করে ফেলবেন না।

০ স্টেক অথবা গ্রিলড আইটেম খাওয়ার সময় ছুরি এবং কাঁটা চামচ ব্যবহার করুন।

০ পরোটা অথবা নান হাত দিয়েই খান।

০ রেস্তোরাতে খাওয়ার সময় ন্যাপকিন থাকলে অবশ্যই তা ব্যবহার করুন।

০ স্যুপের সাথে চামচ না থাকলে প্লেটের পাশে থাকা গোলাকৃতি চামচ ব্যবহার করুন।

০ শব্দ করে স্যুপ খাবেন না।

০ ন্যুডলস খাওয়ার সময় কাঁটা চামচ ঘুরিয়ে ঘুরিয়ে ন্যুডলস জড়িয়ে নিন। সামনে ঝুঁকে মুখে দিন।

০ সালাদ সাধারণত কাঁটা চামচ দিয়ে খাওয়া উচিত।

০ স্যান্ডউইচের আকার বড় হলে প্রথমে সুবিধাজনক আকৃতিতে কেটে নিন। পরে চামচের সাহায্যে খান।

০ কাটার প্রয়োজন নেই এমন খাবারে ছুরি ব্যবহার করবেন না।

০ খাওয়া শেষে কাঁটা চামচ সোজাসুজি প্লেটের মাঝখানে রাখুন।

মনে রাখবেন

০ যিনি খাবার এগিয়ে দেবেন তাকে ধন্যবাদ জানাবেন।

০ রোল বা টোস্ট ছোট ছোট টুকরো করে মুখে দিন।

০ মাখন কিংবা জ্যাম অথবা জেলি সার্ভিং ডিশ থেকে সরাসরি নিজের প্লেটে নেবেন না। আগে সাইড প্লেটে রাখুন। এরপর বাটার দিয়ে রুটি মাখুন।

০ কী করবেন বুঝতে না পারলে অন্যরা কী করছে খেয়াল করুন।

 

 

  • ২১ টি মন্তব্য
  • ২২৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি
১. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৪
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
হা করার সুযোগ কই?

খাবারই তো নেই।

তার ওপর আবার বড়ো হা...


হা হা হা
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: আপনা মুখ বন্দ কেন

২. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২১
comment by: মদন বলেছেন: খিদা লাগসে :(
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: কলা খা
কলা খা
কলা খা
কলা খা
কলা খা
কলা খা
কলা খা
কলা খা
কলা খা

৩. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২২
comment by: ভালোকথা... বলেছেন: নতুন চাগু খানার কতা কয় দেকি ।
৪. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪২
comment by: কমুক্যা বলেছেন: কী করবেন বুঝতে না পারলে অন্যরা কী করছে খেয়াল করুন।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: হা হা হা

৫. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৫
comment by: সত্যের মত বদমাশ বলেছেন: আমি আপনি যেভাবে বলেছেন সেভাবেই খাই।
দাওয়াত দিয়ে দেখেন। দাওয়াতের অপেক্ষায় রইলাম।
আর ....(ভালোকথা... বলেছেন: নতুন চাগু খানার কতা কয় দেকি । )
এটা একটা অভদ্র!
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: আমার বাসায় কাটা চামচ নাই আপনে নিয়া আইসেন

৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৯
comment by: কুমারী শ্রীধন্যা গোস্বামী বলেছেন: ভাল। তবে অনেকদিন পরে হলদিয়া শহরে (আমার নিজের শহর) ফিরে বাড়ীতে মায়ের সঙ্গে গল্প করতে করতে খেলে এইসব কি আর মনে থাকে। তবে জনসমক্ষে এইসব সহবতের দরকার আছে।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: সেটার ব্যাপার আলাদা

৭. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৪
comment by: হৃদয়হীনা বলেছেন: ধন্যবাদ, জ্ঞান ভালই দিয়া গেলেন।
৮. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৭
comment by: যীশূ বলেছেন: ধুর, তার চাইতে খাইলাম না.......
৯. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: কানা বাবা বলেছেন:
০ কী করবেন বুঝতে না পারলে অন্যরা কী করছে খেয়াল করুন।
এইডা জটিল্ টিপ্স হৈচে...

...দ্যাখেন্ 'Finger likin' good' শ্লোগানঅলারা আপ্নের এগেইনস্টে মোকদ্দমা না ঠুইকা দ্যায় আবার!
১০. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭
comment by: মামুনহ্যাপী বলেছেন: মানব প্রজাতী সাধারনত কি ভাবে খায় একটু বলবেন দয়াকরে।কারন খাওয়ার সময় কিকি করা যাবে আর যাবে না পড়তে গিয়ে ভূলে গেছি

এখন আমি কি ভাবে খাবো ,খুদা লাগছে তো।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: আপনে মুখ বন্ধ করে খান

১১. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: নিবিড় বলেছেন: হুম ভালো লিখসেন ....কিন্তু অনেকেরই পছন্দ হয়নাই লিখাটা দেখছি


এটিকেট বিষয়ে জানাটা আমাদের দরকার আছে তাই প্লাসাইলাম
১২. ১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: মেঘলা মানুষ বলেছেন: ভাল পোস্ট।

একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি:

একবার এক বিয়ের দাওয়াতে সার্ভ করা হল চামচ কাঁটা দিয়ে খাবার জন্য। খাওয়া শুরু হবার পর এমন ঝনঝনানি শুরু হল যে, মনে হচ্ছিল টিপু সুলতান আর ইংরেজদের যুদ্ধের ময়দানে তলোয়ার ঠোঁকাঠুঁকি চলছে।

সবাই যদি আপনার পোস্ট পড়ে যেত!!!!

@ ভালোকথা... আপনি আপত্তিকর মন্তব্য করে আপনার নিকের অপমান করেছেন।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: হুমমমমম

১৩. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৮
comment by: হুমায়ুন বলেছেন: আহারের সহবত।


সহবত আবার কি?
১৪. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪
comment by: চিলে কোঠার সেপাই বলেছেন: আপার সংকল্প ছিল মনে হয় কিছু একট্টা লিকতে হবোই....
এ জন্যই সম্ববত ctrl A;ctrl C আর ctrl V চাইপ্পা দিচিলেন... :-P

 

 


নারীরা সবসময় অসহায়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬১২৬