আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

প্রিয় সিনেমা ঃ The Truman Show

২৭ শে মে, ২০০৬ সকাল ১১:০১

শেয়ারঃ
0 0 0

ধরুন তো, আপনার জন্মের আগে থেকেই, মাতৃগর্ভে থাকা অবস্থা থেকেই আপনি ক্যামেরা বন্দি, আপনি যা করেন, যা খান, যা ভাবেন সবকিছুই আপনার অজ্ঞাতসারে সারা বিশ্বের মানুষের কাছে সম্প্রচারিত হয়। আপনার বাবা, মা, পাড়া প্রতিবেশি এমনকি মাটি থেকে শুরু করে আকাশ, সমুদ্র সব কিছু বানানো হয়েছে শুধু আপনার জন্য।

ব্যাপার একটু অদ্ভুত। আসলেই খুব অদ্ভুত, আর এমনই একটা ঘটনা নিয়ে 1998 সালে বের হয় জিম ক্যারী অভিনীত এই সিনেমাটা।

জিম ক্যারীকে আমার মোটেই ভাল লাগে না, ওর সিনেমা দেখলে হাসির চেয়ে মেজাজ বেশি গরম হয়, মনে হয় যেন কাতুকুতু দিয়ে হাসাচ্ছে। তবে এই সিনেমাটা দেখার পর আমার ধারনা পালটে গেছে।

কাহিনীটা এমন, এক পরিচালক 24 ঘন্টা সম্প্রচার করা যায় এমন একটা অনুষ্ঠানের কথা চিন্তা করতে গিয়ে এমন একটা অনুষ্ঠান শুরু করে যেখানে মাতৃগর্ভ থেকেই একটা শিশুর সব কিছু সম্প্রচার শুরু করা হয়। তার বড় হয়ে উঠার জন্য যা কিছু দরকার সব কিছুই কৃত্রিমভাবে তৈরি করা হয় এক বিশাল স্টুডিওতে, যা কিনা মহাশূন্য থেকেও দৃশ্যমান।

বড় হয়ে উঠে যেন সেই শিশু জানা পৃথিবীর বাইরের অচেনা কিছুকে যেন আবিস্কার করতে না চায়, সেইজন্য তার মনে আবিস্কারের প্রতি অনিহা, ভীতি ঢুঁকিয়ে দেয়া হয়, .... ইত্যাদি ইত্যাদি।

একদিন সেই শিশু বেড়ে উঠে, 30 বছরের সেই তরুনের নানা কারনে সন্দেহ জাগতে থাকে তার চারপাশের দুনিয়ার সব কিছুই বানোয়াট, তাই একদিন তাই অজানা পৃথিবীর সন্ধানে বের হয়, পথে পরিচালকের দেয়া কৃত্রিম ঝড়, বাধা বিপত্তিকে অতিক্রম করে ফিরে যায় স্বাভাবিক জীবনে।

আমি হয়তো সিনেমার কাহিনীটা ভালভাবে বলতে পারলাম না, তবে দেখবার সুযোগ পেলে মিস করা উচিত হবে না। আমি নিশ্চিত সবার সিনেমাটা ভাল লাগবে।

 

প্রকাশ করা হয়েছে: ছায়াছবি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৬ সকাল ১১:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মে, ২০০৬ বিকাল ৫:০৫
নূর-এ-আযম বলেছেন: the truman show ছবিটি আমার ভালই লেগেছে। জিম ক্যারীকে ভাল না লাগার কারন বুঝলাম না।
২. ২৭ শে মে, ২০০৬ বিকাল ৫:০৫
হাসান বলেছেন: ওই যে বললাম, সিনেমাগুলোতে মনে হয় জোর করে হাসানোর চেষ্টা করা হয়।
৩. ২৭ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
শাহানা বলেছেন: কাহিনী পড়ে ইন্টারেস্ট ফিল করছি, দেখি যদি দেখা যায়....
৪. ২৭ শে মে, ২০০৬ রাত ১১:০৫
অতিথি বলেছেন: আমি এখন দেখিনি, তবে একবার ট্রাই দিয়েছিলাম দেখার। এবার মনে হয় সত্যি সত্যি দেখতে হবে, আপনি রিকমেন্ড করেছেন বলে কথা
৫. ০১ লা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
হাসান বলেছেন: সূচিত্রাঃ recommendation এ ঢেঁকি গেলার প্রয়োজন নাই, অখাদ্য মনে হলে সাথে সাথে দেখা বন্ধ করুন।
৬. ০১ লা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
হযবরল বলেছেন: দেখি নাই ছবিটা, শুনে মনে হচ্ছে দেখতে হবে।

 

মোট সময় লেগেছে ০.৯৮৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ