গতকালের বিবিসির প্রভাতী আজ শুনছিলাম, টিউব লাইট কিনা, তাই। যাইহোক, ভারতবর্ষের এক দাদার উক্তি শুইন্যা টাসকি খাইলাম।
প্রতিবেদক প্রশ্ন রেখেছিলেন, বাংলাদেশের পন্য ভারতীয় বাজারে প্রবেশ করতে পারছে না, এজন্য কেন ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না কেন কিংবা শুল্ক হ্রাস করছে না কেন? প্রতুত্তোরে ভারতীয় সাংবাদিক কুলান বোস বললেন তা অনেকটা এমন দাঁড়ায় - শুল্ক হ্রাস অনেক ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাছাড়া বাংলাদেশে এমন কোন শিল্প গড়ে উঠেনি যা ভারতের কোন পন্যকে চ্যালেঞ্জ করতে পারে।
ভারত সব সময়ই বাংলাদেশকে হেয় করে কিন্তু আসলেই কি আমরা এখনও এমন পর্যায়ে উঠতে পারিনি যে অন্তত একটা পন্য দিয়েও ভারতকে চ্যালেঞ্জ করতে পারি?
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


