ব্লগাইতে আসি কিন্তু অন্যদের পোষ্টানো দেখেই চলে যাই। লেখা হয়ে ওঠে না। গতকাল একটা পোষ্ট কম্পোজ কইরা যে না "ব্লগে প্রকাশ করুন" ক্লিক করছি - সব সাদা। কিচ্ছু নাই, ধুর হালা লিখুমই না। তবুও আজ আবার লিখতে বসলাম।
হাতে অনেকগুলো কাজ অসমাপ্ত পড়ে আসে, সাথে রয়েছে মাষ্টাসের পড়াশুনা। সেমেষ্টার শেষের দিকে, অ্যাসাইমেন্টগুলো জাকিয়ে ধরেছে। পারছি না, কিছুই শেষ হচ্ছে না। দিন দিন শুধু অসমাপ্তের হিসেব বেড়েই চলেছে। হুহুহুহু .... । কোনোকিছুতেই মন বসছে না।
ওইদিকে আমার পাশের রুমের পোলা আইস্যা কয় ওর বাপে নাকি ফোন কইরা বলছে বাংলাদেশে মোবাইল ফোনের ভাইরাসে 45 জন মারা গেছে। ব্লগের চাপা কি করে এতদূর পৌছালো বুঝতে পারছি না।
ম্যাডাম বাংলার অসহায় মানুষগুলোরে একা ফালাইয়্যা চলে যাচ্ছে। এক ছেলে তো নাটক করে রেহাই পাইলো আর অন্যজনে আসি আসি করছে। কোন হিসাবে মামলা ছয় মাসের জন্য স্থগিত হল বুঝতে পারছি না। আমাগো পয়সা চুরি কইরা আরবের বুকে খেজুর খাবেন আর দীর্ঘ মেয়াদী উমরাহ পালন করবেন। আর মাঝে মাঝে আমাদের কথা মনে পড়লে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠবেন - "ছাগলের বাচ্চারা সব"।
বিবিসির প্রভাতীতে আজ বলল শেখ হাসিনাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষনা করে সিআইএ-কে জানিয়ে দিয়া তার দেশে আসা বন্ধ করার চেষ্টা চলেছে। এইগুলো নেতৃত্ব নামের কলংক, ওদের জন্য সহানুভূতি এতটুকুও নাই কিন্তু তবে দেশ কোনদিকে যাচ্ছে বুঝতে পারছি না।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



