এটিএন বাংলার কল্যানে বেশ কিছুদিন আগেই জেনেছিলাম আজ, ১৩ তারিখে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। প্ল্যানও করেছিলাম কিছুক্ষনের জন্য ঘুইরা আসুম। কিন্তু বৃষ্টির প্ল্যানহীন অত্যাচারে আমার প্ল্যানের যায় যায় অবস্থা।
যাই - না যাই করতে করতে ৬টার দিকে বাইর হইলাম, আমি, সাফি আর ভানিশা। প্রথমেই ঠিক করলাম বেথনাল গ্রীনের উইর্ভাস র্গাডেন থেকে শুরু করবো। ওখানেই মেলার প্রধান সাংস্কৃতিক আর স্টল বসে। যাইহোক যতক্ষনে ওখানে পৌছালাম, বেবী নাজনীনের গান গাওয়ার প্রস্তুতি চলছে। বুঝলাম অনুষ্টানের শেষ প্রান্তে চলে এসেছি।
উপস্থাপক একাধারে দর্শকদের অনুরোধ করেই চলেছে মঞ্চ থেকে খানিকটা পেছাতে আর র্দশক করে তার উল্টা। ওই রঙ্গ তামাশা বেশ চলেছিল। এই ফাকে মাঠটায় একটা চক্কর দিলাম। এক স্টল দুই পাউন্ডে বিরিয়ানী বিক্রি হচ্ছে, একটা কিনে মুখে দিলাম, চাবাতে চাবাতে চাপা ধরে গেল। অত:পর আবার রিস্ক নিয়ে চটপটি কিনলাম। এবার বিনা দূযোগে শেষ করতে পরেছিলাম।
শেষটায় ওখান থেকে যখন বেরুচ্ছিলাম, অন্যদের দেখা দেখি বাংলার পতাকা কিনে মাথায় বেধে নিলাম।
এরপর প্ল্যান ছিল আইল্যান্ড র্গাডেন হয়ে ব্রিকলেন হয়ে বাসায় ফিরবো। অনেক দেরি করে ফেলেছিলাম, তাই ওদিকটায় কিছুই অবশিষ্ট ছিল না।
এবার মেলা নিয়ে দুই একটা কথা। বৈশাখী মেলা প্রায় প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে, শুনলাম এবার মেলা দশম বছরে পা দিয়েছে। এটি ইউরোপের বাঙ্গালিদের সবচেয়ে বড় মিলন মেলা। মেলাটির ব্যাপ্তি ব্রিকলেন থেকে শুরু করে বেথনাল গ্রীনের উইর্ভাস গার্ডেন পর্যন্ত বিস্তৃত। লাইভ কনর্সাট ছাড়াও নাগড়দোলা টাইপের বিনোদন, খাবার দোকান, মিষ্টান্নের দোকান স্থান পায়, টিপিক্যাল বাঙ্গালি মেলাতে যা হয়।
একটা জিনিস লক্ষ করেছি, নতুন প্রজন্মের বঙ্গ-ব্রিটেনীরা অন্য সময় বাঙ্গালি পরিচয় দিতে লজ্জা পেলেও এদিনে কার্পন্য বোধ করে না।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।