Search Engine Optimization – এ হাতেখড়ি (পর্ব ১)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮
আগের পোষ্টগুলো:
১. অনলাইনে টাকা কামানো সর্ম্পকিত ব্লগ
২. অনলাইনে টাকা কামানো সর্ম্পকিত ব্লগ ০২
অনেকরই একটা ভূল ধারনা আছে যে ইন্টারনেটে টাকা কামানো খুবই সহজ, কয়েকটা ক্লিক করলাম কিংবা কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করলাম আর একাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে। আমারই এমনটাই ধারনা ছিল। কিন্তু যতদিন যাচ্ছে বুঝতে পারছি, ইন্টারনেটে টাকা কামানো একটা নেশার মতো এখানে দৈহিক খাটুনি কম ঠিকই, কিন্তু মনের জোর প্রচন্ড লাগে, এর জন্য ঘন্টার পর ঘন্টা লেগে থাকতে হয় – এছাড়া টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
যেকোনো ওয়েবসাইট করার আগে প্রথমে যে জিনিসটা করতে হয়, তা হল এমন একটা বিষয় ঠিক করা যে বিষয়ে আপনার জ্ঞান আছে, আপনি দিনের পর দিন লিখে যেতে পারবেন। একটা দুইটা পোস্ট লিখে কোনো লাভ হবে না। আমার দুইটা বিষয় খুব পছন্দের এক হল ক্রিকেট আর আরেকটা হল SEO। এই দুইটি বিষয় নিয়ে আমার ছয়টা ওয়েবসাইট আছে, এছাড়াও আরও চার পাচঁটা অন্য ওয়েবসাইট আছে। কিন্তু পছন্দের ওয়েবসাইটগুলোই নিয়মিত আপডেট করা হয়। অন্যগুলো নিয়ে তেমন একটা আগ্রহ পাই না। মাঝে মাঝে আপডেট করি – মানে নতুন নতুন কনটেন্ট যোগ করি।
সার্চ ইঞ্জিনের জান হল কনটেক্ট। যত কনটেন্ট লিখবেন ততই সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট থেকে খুজে পাবার বিষয় পাবে। এক্ষেত্রে অনেককেই দেখি নায়ক নায়িকার ছবি তুলে দেয় – তাদেরকে বলছি একটা বান্দরের ছবি কিংবা একটা নায়িকার ছবি – দুটোই সার্চ ইঞ্জিনের কাছে সমান যদি না আপনি ছবির সাথে কিছু বর্ণনা না দেন। তাই যদি আপনি ছবির ব্লগ বানাতে চান, তা হলে অবশ্যই ছবির সাথে বর্ণনা দিতে ভুলবেন না।
আমার প্রিয় সার্চ ইঞ্জিন হল গুগল। কারন গুগলই সবচেয়ে ভাল সার্চ রেজাল্ট দিতে পারে এবং গুগলের জন্য SEO করাটা সহজ। ছোট্ট একটা উদাহরন দেই - free tv to watch live cricket match online free সার্চ করলে প্রথম পাতায় আমার ওয়েবসাইটে ৬ টি লিংক আছে। তাই দুইজনের কথা মনে রেখে ব্লগ লেখাটা জরুরি – একজন হল পাঠক আর অন্যজন হল সার্চ ইঞ্জিন।
সহজ কথায় বলতে গেলে SEO হল দুই প্রকৃতির, প্রথমটা হল Onpage SEO Methods এবং Offpage SEO Methods। আজকে আপতত Onpage SEO নিয়ে কয়েকটা কথা বলব।
Onpage SEO এর সংজ্ঞা দিতে পারবো না, তবে Onpage SEO আপনার ওয়েবসাইটে বসে করতে হয়। ওয়েবসাইটের বিভিন্ন দিকে নজর দিতে হয়। আমি আমার সবব্লগের বসে করতে হয়। ওয়েবসাইটের বিভিন্ন দিকে নজর দিতে হয়। আমি আমার সব ব্লগের জন্য Wordpress এর Multi User (MU) ভার্সন ব্যবহার করি। এগুলো আমার নিজস্ব সার্ভারে হোষ্ট করা আছে, তাই ইচ্ছামতো আপলোড, আপগ্রেড করা যায়। আমি সাধারনত GoDaddy থেকে হোস্টিং কিনি – ওরা কেবল সস্তাই না, সবচেয়ে বড় এবং বিশ্বস্ত।
যাহোক Onpage SEO নিয়ে আলোচনা শুরু করি। আমার ব্লগে বেশ কিছুদিন আগে একটা পোষ্ট করেছিলাম Click This Link , ওটা ধরেই এগিয়ে যাবার চেষ্টা করব।
১. Keyword Positioning: যেকোন পোষ্ট করার আগে খেয়াল রাখতে হয় যে পাঠক যখন কোনো বিষয় নিয়ে খোজ করবে, তখন কি লিখে খোঁজ করবে। ওগুলোকেই Keyword বলে এবং আপনাকে প্রথমে ওগুলোই খুজে বের করতে হবে। ওই শব্দগুলো যদি আপনার লেখা মধ্যে থাকে, তাহলে সার্চ ইঞ্জিন আপনার ব্লগ থেকে ওগুলো খুজে পাবে। যে যত নিখুঁতভাবে Keyword খুজেঁ পায়, সার্চ ইঞ্জিন থেকে সফলতা তারই পাবার সম্ভাবনা বেশি। এখন Keyword কিভাবে খুঁজে পাবেন কি করে – keyword খুঁজে পাবার সবচেয়ে ভাল Tool হল Click This Link - এটা গুগলের নিজস্ব tool। এখানে কয়েকটা Keyword দিয়ে তার সাথে সর্ম্পকিত অন্য Keyword গুলো সম্বন্ধে ধারনা পেতে পারেন। সেখানে আরোও দেখতে পারেন কতজন ওই keyword গুলো সার্চ করছে। আপনি সেগুলোর মধ্য থেকে কিছু বাছাই করে তা নিয়ে লিখতে পারেন – তবে খেয়াল রাখবেন যে সবগুলোই খুব বেশি পপুলার keyword না হয় – তাহলে ওইসব keyword নিয়ে লিখে খুব একটা সুবিধা করতে পারবেন না। এবার যেগুলো keyword খুজে পেয়েছেন সেগুলো কমা দিয়ে কয়েকটা লিখে http://www.google.com/trends দিয়ে তুলনা করে দেখতে পারেন – ওগুলোর মধ্য কোনগুলো সাম্প্রতিক সময়ে ভাল Perform করছে। এভাবে আপনি নিখুত keyword খুজে পেতে পারেন। তারপর যখন সব keyword পেয়ে যাবেন, তখন প্রথমে একটা লেখার ড্রাফট করবেন। খেয়াল রাখবেন যেন সবগুলো keyword ই যেন লেখার মধ্যে বারবার ঘুরে আসে।
২. পোষ্টের শিরোনাম: এটা খুবই জরুরী। পোষ্টের শিরোনাম এমন ভাবে লিখবেন যেন আপনার সবচেয়ে দামী keyword গুলো থাকে এবং পাঠকের পড়তে সুবিধা হয়। যেমন – Bangladesh New Zealand Cricket Match না লিখে Bangladesh vs New Zealand Cricket Match | Watch Online TV Streaming শুধু শুনতেই ভাল লাগে না, এতে Cricket Match, Watch Online TV Streaming এর মতো ভাল keyword গুলো আছে।
৩. Internal Linking: আপনার পোষ্টগুলোকে একটার সাথে আরেকটা সর্ম্পকিত হলে তাদের মধ্য সর্ম্পক গড়ে তুলুন। যেমন Bangladesh vs New Zealand এর পোষ্টের শেষে বলে দিন আর পড়তে পারেন এবং India vs England এর ম্যাচের পোষ্টের লিংক দিয়ে দিলেন। এতে কেবল আপনার পাঠকরই সুবিধা হবে তাই না, সার্চ ইঞ্জিন ওই পেজটা গিয়ে না থাকলে, পরের বার লিংক থাকার কারনে আবার যেতে পারে।
৪. মেটা ট্যাগের গুরুত্ব: অনেকেরই ধারনা মেটা ট্যাগগুলো আজকাল আর কাজে আসে না, কিন্তু আমার এখনো মনে হয় মেটা ট্যাগ গুরুত্বর্পূন তাই ওয়েবপেজ কিংবা ব্লগ পোষ্টের সময় মেটা ট্যাগগুলো ব্যবহার করতে ভুলবেন না – Meta Keywords এবং Meta Description। Wordpress এর জন্য এই plugins টা খুবই কাজে দেয় - Click This Link । এটা দিয়ে প্রতিটি পোষ্টের জন্য আলাদা আলাদা করে মেটা ট্যাগ দেয়া যায়।
৫. Use of Images and ALT Tags: পোষ্টের সাথে সর্ম্পকিত ছবি দিতে ভুলবেন না। ছবি দিয়ে পাঠক পোষ্ট পড়তে আগ্রহী হয়। ছবি দেবার সময় ছবি ALT ট্যাগে Keyword বসিয়ে দিন। Google এর Image Search এর ক্ষেত্রে এগুলো কাজে আসবে। “Cheque” আমার সবচেয়ে সফল Image Keyword – প্রতিদিনই আমি প্রায় ২/৩ জন পাঠক পাই যারা Cheque সার্চ করে আমার ওয়েবসাইটে ঘুরে যায়।
৬. Sitemap submission: Sitemap দু’ধরনের হয়ে থাকে, HTML Sitemap দিয়ে পাঠক একনজরে বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারে আর XML Sitemap দিয়ে সার্চ ইঞ্জিনগুলো বিভিন্ন পেজে ভ্রমন করে তাদের বিষয়গুলো ইনডেক্স করতে পারে। Wordpress এর জন্য আমি এই plugin টা ব্যবহার করি - Click This Link । এছাড়াও সাধারন ওয়েবসাইটে sitemap বানাতে হলে এই সাইটটা Click This Link কিংবা এই সফটওয়ারটা http://www.vigos.com/products/gsitemap/ ব্যবহার করতে পারেন - দু’টোই ফ্রি। Sitemap বানানো হয়ে গেলে sitemap টি হোস্টিং – এ আপলোড করে দিন এবং http://www.google.com/webmasters/sitemap , http://siteexplorer.search.yahoo.com/ আর http://webmaster.live.com/ এগুলোতে একাউন্ট খুলে আপনার sitemap টি জমা দিয়ে দিন। তাহলে Google, MSN এবং Yahoo এর সার্চ বটগুলো খুব সহজেই নতুন পুরোনো পোষ্টগুলো খুঁজে পাবে।
আপতত এগুলোই Onpage SEO method গুলোর মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ন । আশা করি এগুলোর মধ্য দিয়ে SEO জগতে আপনার শুভ আগমন হবে। পরের পোষ্টগুলোতে Offpage SEO নিয়ে আলোচনা করতে পারব বলে আশা করি।
----------------------------------------------
জিন্নাত উল হাসান
আমার SEO ব্লগ
আমার ক্রিকেট ব্লগ
আমার খেলাধুলা ব্লগ
আমার Gadgets ব্লগ
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): SEO, SEO in Bangladesh, Online Money Making Bengali Blog ;
বিবর্তনবাদী বলেছেন:
এক্কেরে বসিক পোস্ট । প্রিয়তে রাখলাম, কাজে লাগামুনে।
লেখক বলেছেন: ভাই বেসিক থেকেই তো শুরু করতে হয় - নয়তো বদহজম হয়ে যেতে পারে। তাছাড়া বাংলা কথা বলি ঠিকই, কিন্তু টাইপ করার সময় বাংলা ইংরেজী মিলিয়ে লিখতে মেজাজ খিচড়ে যায়।
ভাল লেগেছে শুনে ভাল লাগল।
রূপক বলেছেন:
খুবই ভালো পোষ্ট। এই বিষয়গুলো অনেকেই জানে না। বিশেষ করে উঠতি সাইট ডেভলপাররা। তাদের অনেক কাজে লাগবে।
লেখক বলেছেন: ধন্যবাদ ...
লেখক বলেছেন: শুধু সাইট ডেভেলপার না, ব্লগারও এ থেকে উপকার পেতে পারে - টাকা বানানোটাই মূল কথা, সেটা যেভাবেই হোক!
সাদা কাগজ বলেছেন:
ভালো
বিবর্তনবাদী বলেছেন:
আমি ভাই সেই বেসিকের কথা বলছি না, আমার টাইপিং মিসটেকও হয় নাই। আমি যার কথা বলছি তা হলঃবস (boss) + ইক = বসিক
লেখক বলেছেন: সরি ভাই - বুঝতে ভূল করছি ... ধন্যবাদ।
একরামুল হক শামীম বলেছেন:
লেখাটা প্রিয়তে নিলাম। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
বিডি আইডল বলেছেন:
আপনাকে একটা মেইল করেছিলাম, উত্তর পাইনি এখনও।
লেখক বলেছেন: সরি আপনার মেইলের জবাব দিতে ভুলেই গেছি। তবে আপনার জন্য Wordpress এবং database তৈরি করে রেখেছি। আপনার কি কোন ডোমেইন নেইম আছে, তাহলে সেটাতে blog setup দিয়ে আপনাকে কন্ট্রোল দিয়ে দিতাম।
মেইল করে জানাবেন। ধন্যবাদ।
রায়হান(তন্ময়) বলেছেন:
বসিক পোষ্ট....ধন্যবাদ....
ভেংচুক বলেছেন:
Wordpress এ এড সেনস ইওস করব কি ভাবে
লেখক বলেছেন: দুই ধরনের wordpress ব্লগ আছে, একটি wordpress এর নিজস্ব সার্ভারে হোস্ট করা থাকে। সেটাতে ফ্রিতে একাউন্ট খোলা যায়, তবে ওই ব্লগে বেশির ভাগ সুবিধার জন্য wordpress কে পয়সা দিয়ে হয়। সেক্ষেত্রে widgets এ গিয়ে Text Type widgets ব্যবহার করে তাতে Adsense এর কোড জুড়ে দিয়ে sidebar এ এ্যাড বসানো যায়। কিংবা ব্লগ পোষ্ট করার সময়ও Adsense এর কোড জুড়ে দিতে পারেন।
অন্যধরনের wordpress এর জন্য নিজস্ব হোস্টিং থাকতে হয়। সেখানে wordpress ইনস্টল করতে হয়। ওই wordpress কে wordpress multiuser (mu) বলে। সেক্ষেত্রে Adsense এর জন্য plugins ব্যবহার করতে পারেন কিংবা টুকিটাকি php কোডিং জানলে ডাইরেক্ট সোর্স কোড করে Adsense বসিয়ে দিতে পারেন।
তবে একটা কথা সবসময় মনে রাখবেন – পাঠকই আপনার ব্লগের জান। তাই অহেতুক এ্যাড বসিয়ে বিরক্তির সৃষ্টি করবেন না।
বিডি আইডল বলেছেন:
ভেংচুক বলেছেন: Wordpress এ এড সেনস ইওস করব কি ভাবে করতে পারবেন না। নিজস্ব ডোমেইন কিনা থাকলে পারবেন। ওদের নীতিমালায় আ্যডসেন্স ব্যবহারে বা অন্য কোন অ্যাড ব্যবহার নিষিদ্ধ
ড্রাকুলা বলেছেন:
আমার একটা সাইটে এড সেন্সের এড আছে, এখন যদি অন্য আর একটা সাইটে এড সেন্সের এড এবং সার্চ বক্স দিতে চাই তাহলে কি সরাসরি এড কোড বসিয়ে দেব না অন্য কিছু করতে হবে?ব্লগ স্পটে তো কোড না বসায়েও এইচ.টি.এম.এল থেকে এড দেয়া যায়, এতে কি কাজ হবে?
লেখক বলেছেন: Adsense এর নীতিমালা মোতাবেক কারোই একটা বেশি একাউন্ট থাকতে পারবে না। একটা একাউন্ট ব্যবহার করে আপনি যেকোনো সংখ্যক ওয়েবসাইটে মন মতো এ্যাড বসাতে পারবেন।
Adsense বসানোর জন্য আপনি সরাসরি কোডিং পরিবর্তন করতে পারেন কিংবা অনেক ধরনের plugins কিংবা widgets পাওয়া যায় – ওগুলোও ব্যবহার করতে পারেন। তবে আমি কোডিং পরিবর্তন করতেই ভালবাসি। এতে ইচ্ছামতো এ্যাড বসানো যায়। PHP, CSS আর HTML নিয়ে সামান্য ধারনা থাকলেই এ্যাড বসানো খুব সহজ হয়ে যায়।
লেখক বলেছেন: ধন্যবাদ
এমন একটা বিষয় নিয়ে লিখেছেন, যেটা আমরা সাধারন-রা জানি-ই না।
ধন্যবাদ , আমাদের জন্য কস্ট করায়।
লেখক বলেছেন: ধন্যবাদ
গুগলে যোগ করলাম- আপনার কথামত--
sitemap টি হোস্টিং – এ আপলোড করে দিন এবং http://www.google.com/webmasters/sitemap
ইয়াহু তে পরে করব
বিডি আইডল বলেছেন:
ধন্যবাদ..মেইলে যোগাযোগ হবে।
মনিরুজ্জামান কবির বলেছেন:
ধন্যবাদ...+++++
কাঙাল মামা বলেছেন:
বসিক পুস্ট
ভেংচুক বলেছেন:
থেঙ্কু, বস, আমার ব্লগস্পটে একাউন্ট আছে, এখন কি আমি, ব্লগস্পট ছাড়াও, আমার আর কোনো ব্লগে, একই একাঊন্ট ইউস করে এড বসাতে পারবো
মানে একাঊন্ট একটা, কিন্তু দুটো ব্লগে এড দিতে চাই, এটা কি সম্ভব?
লেখক বলেছেন: জ্বি - একই এ্যাডসেন্স একাউন্ট ব্যবহার করে আপনি একাধিক ওয়েবসাইটে এ্যাড দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে নিজের এ্যাডে ক্লিক করবেন না কিংবা ক্লিক করতে অনুরোধ করবেন না।
যখনই পোষ্ট করুন না কেন, প্রাসঙ্গিক বিষয়ে নিদেনপক্ষে দু'লাইন লিখতে ভুলবেন না যেন ... ভাল থাকবেন।
গিফার বলেছেন:
ভাই আমারো আপনার মত ক্রিকেট নিয়ে সাইট আছে ওখানে আমি ও খেলা লাইভ স্টিরমিং করি আপনি তো লিংক দেন তাছারা অন্য কারোর স্ট্রিমিং ইমবেড করেন কিন্তু আমি নিজেই জাস্টিনে স্ট্রিম করে আমার সাইটে ইমবেড করি এখন প্রথম সমস্যা হলো আপনাগো মত এত বেশি ভিজিটর পামু কেমনে ?
দ্বিতিয় ভিজিটর মোটামোটি পেলেও এ্যডে ক্লিক পাই না তেমন
এই কয়টা জিনিষ নিয়ে সমাধান দিবেন আশা করি....
আমার সাইট টা ঘুরে দেখতে পারেন http://www.cricketcrazy.tk
লেখক বলেছেন: আপনার ওয়েবসাইটটা হল স্ট্যাটিক, আর আমার ওয়েবসাইট ডাইনামিক। আমি নিয়মিত কনটেন্ট করি, তাই সার্চ ইঞ্জিন বটগুলো নিয়মিত আমার ওয়েবসাইট ভিজিট করে এবং কনটেন্টগুলো ইনডেক্স করে। তাছাড়া যদি ভিজিট নাও করে, আমি ইনডেক্স করতে বাধ্য করি। ব্লগ পোষ্ট করেই বিভিন্ন সাইটে বুকমার্ক করি। ফলে ওইসব সাইট হয়ে আমার সাইটে এসে বটগুলো ইনডেক্স করে।
খুব ভালভাবে খেয়াল না করলে আমিই হয়তো আমার এমবেড প্লেয়ারগুলো খুঁজে পেতাম না, সম্ভব হলে প্লেয়ারগুলো প্রথম পাতায় যোগ করুন। এছাড়া ডট টিকে খুব একটা ভাল ডোমেইন না, কিছু পয়সা খরচ করে ডট কম ডোমেইন কিনে অপটিমাইজ করুন।
ভালভাবে খেয়াল করে দেখুন, আপনার গুগল এ্যাডগুলো কনটেন্ট থেকে অনেক দূরে এবং ওগুলো কনটেন্ট থেকে ভিন্ন রংয়ের। আমার পেজ ভিজিট করে দেখুন আমি কি করে কনটেন্ট এবং এ্যাডগুলোকে মিলিয়ে দিয়েছি - দুটোকে মিলিয়ে দেয়াটা খুব জরুরী।
ভাল থাকবেন।
গিফার বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই...হ্যা আমি ডট কম থেকে নিব
কিভাবে সার্চ ইন্জিন বটগুলো নিয়মিত আমার সাইট ভিজিট করবে আর কেমনে ইনডেক্স করতে বাধ্য করেন এইগুলা একটু খুলে বললে খুবি উপকৃত হতাম
আর একটা জিনিষ আপনি কি কোন হোস্টিং নিয়ে করেছেন নাকি ব্লগস্পট ? আপনাকে আবারো অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: আপনার যত বেশি backlink থাকবে, গুগলের কাছে আপনার ওয়েবসাইট তত বেশি গুরুত্বর্পূণ হবে, তাই আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে, ব্লগে, ডাইরেক্টরীতে আপনার ওয়েবসাইটের লিংক এবং অন্যান্য তথ্য জমা করতে হবে। যেমন, আমি সামহোয়ারইনে কখনও কখনও আমার ব্লগের লিংক তুলে দেই। এতে করে গুগলের বট সামহোয়ারইন থেকে আমার ওয়েবসাইটে ভিজিট করে।
তাছাড়া Digg.com, StumbleUpon.com, Furl.com, Zimbio.com, Humsurfer.com ইত্যাদি বুকর্মাকিং সাইটে আপনার বিভিন্ন পেজ বুকমার্ক করুন। এতেও বট আপনার পেজ ভিজিট করবে।
আমি একটা প্রতিষ্ঠানের ওয়েবমাষ্টার এবং SEO Consultant হিসেবে কাজ করছি আর নিজের প্রয়োজনে আমার GoDaddy.com এ ৩ টা, HostGator.com এ ১ টা এবং APTHost.com এ ১ টা হোস্টিং একাউন্ট আছে।
গিফার বলেছেন:
আর মেটা ট্যাগ যোগ করলে কি আলাদা কোন শুভিধা পাওয়া যায় ?দুখ্যিত আপনাকে আবার বিরক্ত করলাম...
লেখক বলেছেন: অনেকেই বলে মেটা ট্যাগে কোনো উপকার হয় না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মেটা ট্যাগে উপকার হয়। গত সপ্তাহে গুগল একটা SEO এর উপর টিউটোরিয়াল প্রকাশ করেছে – পড়ে দেখতে পারেন এইখানে - Click This Link
গিফার বলেছেন:
hasan bhai Apnake aonek aonek dhonnobad aishob bapare kau shadharonto help kore na
apnake onek dhonobad........
খোকন জিও বলেছেন:
প্রিয়তে,ও+
Parvez Rana


















