আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ব্যবসা করবেন ব্যবসা? এমএলএম ব্যবসা? - আরিফ থেকে আনা
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ???? - রেজোওয়ানা
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ... - সাঁঝবাতি'র রুপকথা
আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

SEO ফোরাম মডারেটর আবশ্যক
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৫
সর্বশেষ আপডেট - ফোরাম চালু হয়ে গিয়েছে http://www.iseoforum.com/ । যোগ দিন, প্রশ্ন করুন এবং অভিজ্ঞতা শেয়ার করুন।
অনলাইনে বৈধ উপায়ে টাকা কামানো নিয়ে আমার পোষ্ট করা ব্লগগুলোতে সবার প্রচন্ড আগ্রহ দেখার পর ভেবেছিলাম নিয়মিত ব্লগ লিখব। কিন্তু প্রায় দু'সপ্তাহ হয়ে গেল - একটা পোষ্টও করতে পারলাম। ভাবছিলাম Search Engine Optimization, Blogging, Internet Money Making, Wordpress ইত্যাদি নিয়ে একটা ফোরাম করব - যাতে আমি না হলেও কেউ না কেউ অন্যদের প্রশ্নের জবাব দিতে পারে।
আমি আপাতত ডোমেইন কিনে phpBB ইনস্টল করেছি। আপাতত বিভিন্ন দিক ঘুরে ফিরে দেখছি। আমি গত ৫ বছরে বেশ কিছু ফোরামে মেম্বার থেকেছি এবং দু'টোর মডারেটরও আছি। কিন্তু এডমিনের তেমন একটা অভিজ্ঞতা নেই। আশা করছি সেটা খুব একটা সমস্যা হবে না।
আমার ফোরামের জন্য আপাতত পাঁচজন মডারেটর দরকার। SEO ফোরাম কিংবা ব্লগের অভিজ্ঞতা আছে এমন কিছু interested মডারেটর আমার খুবই দরকার। প্লিজ আমার ইমেইল এড্রেসে আপনার নাম এবং অভিজ্ঞতা পাঠিয়ে দিন। র্নিবাচিত হলে আপনাকে পরে জানিয়ে দেব।
মডারেটরদের যা যা করতে হবে:
১. প্রাথমিক অবস্থায় নিয়মিত বিভিন্ন বিষয়ে পোষ্ট করতে হবে।
২. Related ফোরামে আমাদের ফোরামের প্রচারনা করতে হবে এবং সদস্য সংগ্রহ করতে হবে।
৩. সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে।
৪. স্প্যাম পোষ্ট মডারেট করতে হবে।
মডারেটররা কি পাবেন:
আমি আমার ব্যস্ততার মধ্যেও ফোরামটা শুরু করলাম শুধু সবার মধ্যে আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে। হয়তোবা ভবিষ্যতে ফোরাম থেকে উপার্জন হবে - তখন মডারেটরদের সাথে উপার্জনের অংশ শেয়ার করব। এছাড়া ফোরামটা Revenue Sharing করার ইচ্ছা আছে - তাতে সবার কিছু না কিছু পয়সা পেতে পারবেন।
আপাতত, মডারেটরদের একটা সুবিধা দিতে পারি। তারা আমার হোস্টিং-এ সবোর্চ্চ দশটা ওয়েবসাইট হোষ্ট করতে পারেন, তাতে একটা mysql database, ৫ গিগা webspace সন্মানী হিসেবে দিতে পারি।
ফোরাম সর্ম্পকিত মতামতগুলো এই পোষ্টে মন্তব্য আকারে প্রকাশ করুন। আর মডারেটরের জন্য hasan[at]hasan-online[dot]com এ ইমেইল করুন
আমার সর্বশেষ এডসেন্স ব্যালেন্স:
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাদা কাগজ বলেছেন:
ভাল লাগেনি
লেখক বলেছেন: কেন ভাল লাগেনি - খুলে বলুন। দেখি কোনো সমাধান করতে পারি কিনা।
অন্য ওয়েব সাইটের কন্টেন্ট কপি করে যদি আমার এডসেন্থ সার্পোট ব্লগে রাখি, কুনু প্রবলেম আছে
লেখক বলেছেন: না ... কোনো সমস্যা নাই। তবে কপি করা কনটেন্ট search engine result page (SERP) তে পিছিয়ে পড়ে।
লেখক বলেছেন: বিডিআইডল তো প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছে ... সবচেয়ে ভাল হয় কোনোমতে একটা হোস্টিঙ জোগাড় করে, ওর্য়াডপ্রেস ইনস্টল করে ব্লগ শুরু করুন।
তাতে অনেক অনেক অপশন বেশি থাকে এবঙ ওগুলো অনেক বেশি search engine friendly।
হাসান বলেছেন:
পোষ্টে মাইনাস দিতেছেন যারা, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। তবে কেন মাইনাস দিচ্ছেন - বলেই দেন, অন্তত যেন বুঝতে পারি আমার লেখা আপনারদের কেন পছন্দ হচ্ছে না।
বিডি আইডল বলেছেন:
হাসান ভাই আমার মেইলের উত্তর পাই নি।পোষ্টের নীচের ছবিটার সাথে পোষ্টের সম্পর্ক বুঝলাম না
লেখক বলেছেন: ইমেইলে বলেছিলাম ডোমেইনের ব্যবস্থা করুন ... আপনার ব্লগ রেডি আছে। ইমেইলটা পান নি?
ছবিটা দিলাম যাতে সবাই ইন্টারনেটে টাকা কামানো নিয়ে যে ভুল ধারনা আছে তা কিছুটা দূর হয়।
আন্ধার রাত বলেছেন:
হাসান ভাই দেখে জোস পরামর্শ দিন। ইনকামের বড়ই দরকার।
http://www.allsylhet.blogspot.com/
লেখক বলেছেন: আপনার ব্লগের পোষ্টের অধিকাংশই ছবি - সার্চ ইঞ্জিনের কাছে যার কোনো মূল্যই নাই। আপনার পছন্দসই বিশেষ লিখতে থাকুন, অন্তত সপ্তাহে ৪/৫ টা পোষ্ট করুন। পোষ্ট করার পর digg.com, humsurfer.com, zimbio.com সাইটে একাউন্ট খুলে পোষ্টগুলো বুকর্মাক করুন - তাতে পোষ্টগুলো খুব তাড়াতাড়ি ইনডেক্স হয়ে যাবে।
রায়হান(তন্ময়) বলেছেন:
আমিও করবার চাই....সি শার্প শিখতেছি। আরেক্টু পাকা পোক্ত হয়ে নিই। ধন্যবাদ হাসান ভাই।
লেখক বলেছেন: মডারেটর হইতে প্রোগ্রামিং জানার কোনো দরকার নাই - ইচ্ছাশক্তি, ধৈর্য্য, জ্ঞান আর contribution করার মানসিকতা থাকতে হয়।
আগ্রহের জন্য ধন্যবাদ।
রায়হান(তন্ময়) বলেছেন:
সেই জ্ঞানটাই অর্জনের ট্রাই করতেছি। ধন্যবাদ
লেখক বলেছেন: জ্ঞান অর্জন করছেন, একদিন অবশ্যই তার ফলাফল পাবেন। শুভেচ্ছা থাকলো।
ফোরামের মডারেটরদের ফোরামের বিষয়গুলো নিয়ে জ্ঞান থাকলেই যথেষ্ট তা না হলে সদস্যদের প্রশ্নের উত্তর দিতে না পারলে ফোরাম কার্যকর হয়ে ওঠে না।
রায়হান(তন্ময়) বলেছেন:
আমি আপনার সাথে পুরোপুরি একমত
লেখক বলেছেন: ধন্যবাদ ... ফোরাম চালু হয়ে গেছে ... পারলে যোগ দিয়েন - http://www.iseoforum.com/
লেখক বলেছেন: প্রতিটি পোষ্টে হেডিং এবং একটি লিংক - সার্চ ইঞ্জিনের জন্য কিছুই নাই। এমনটি পাঠকের জন্যেও কিছু নাই। তাই প্রতিটি পোষ্টে লিংক সন্মন্ধে অন্তত ৫/৬ লাইন করে লিখুন।
ফেরদৌস ৬৯ বলেছেন:
সার্চ ইঞ্জিনে আমার ব্লগ পাবার জন্য কি করতে হব।
লেখক বলেছেন: এই পোষ্টটা পড়ে দেখতে পারেন - Click This Link
কায়েস মাহমুদ বলেছেন:
হাসান ভাই আমি আপানর এই ফোরামের মডারেটর হতে চাই।
যদি অলরেডি সদস্য হয়ে গেছি তাহলে ঠিক আছে ।আর যদি সদস্য না থাকে আমি যোগ দেব।
ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













