somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে অনলাইনে টাকা উপার্জন শুরু করবেন (পর্ব এক)

০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিভাবে অনলাইনে টাকা কামানো যায় - তা সবাই জানতে চেয়েছেন। এই বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কথা অনুসারে দশজনকে ওয়েবসাইটের জন্য নির্বাচিতও করেছি। আর যারা নির্বাচিত হননি, তাদের বলেছিলাম তাদেরকে সাধ্যমতো সাহায্য করব। তাদের জন্যই আজকের আমার এই পোষ্ট। আশা করি সময় নিয়ে পড়বেন এবং কাজে লাগাতে চেষ্টা করবেন। আর আমি তো আছিই - এমন পোষ্ট আসতেই থাকবে আশা করি।

আমি সামহোয়ারইনে্র কাছে কৃতজ্ঞ যে আমাকে ব্লগের সাথে পরিচয় করে দিয়েছে। মূলত সামহোয়ারইনের হাত ধরেই ব্লগের রাজ্য আগমন - আমার আগের পোষ্টে এই নিয়ে লিখবার চেষ্টা করেছি। যা হোক, ওইদিকে আজ আর পা বাড়াচ্ছি না। আপনারা কিভাবে শুরু করবেন - তাই নিয়েই দুটো কথা বলি।

বিনা টাকায় ব্লগ কিভাবে শুরু করবেন তা নিয়েই আলোচনা করব। এতে আয় কম হবে কিন্তু সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভবিষ্যতে সামান্য কয়েকটা টাকা খরচ করে যাতে ভালভাবে শুরু করতে পারেন - সেদিকটাই আলোচনা করব।

এখন বাংলাদেশে বেশ কয়েকটি কমিউনিটি ব্লগ আছে, সামহোয়ারইন, প্রথমআলো ব্লগ, সচলায়তন, আমারব্লগ ইত্যাদি। এগুলো আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন ঠিকই কিন্তু পয়সা পাবেন না। কারন এগুলোতে পয়সা কামানোর জন্য কোনো ব্যবস্থা নাই। তাই পয়সা যদি কামাতেই হয় তো নিজের ব্লগ থাকতে হবে। এধরনের ব্লগের জন্য http://www.wordpress.com কিংবা http://www.blogspot.com এ ফ্রিতে ব্লগ খুলতে পারবেন - কিন্তু এই ব্লগগুলো টাকা কামানোর জন্য যথেষ্ট নয়। তাতে কি - অভিজ্ঞতা তো হল।

প্রথমে চোখের সামনের পর্দাটা খুলে দিন - আপনারকে ভাবতে হবে আপনার ব্লগ শুধু বাংলাদেশের মানুষ পড়বে না, বরং পুরো বিশ্বের লোকদের আপনার ব্লগের পাঠক বানাতে হবে। তাই দু:খজনক হলেও কিছু করার নাই - বাংলায় লেখা বাদ দিতে হবে। বাংলায় এমনিতেই পাঠক কম, তার ওপর বাংলা সাইটে এ্যাড পাওয়া যায়্ না।

নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন - আপনি কি ভাল জানেন কিংবা কি বিষয়ে কথা বলতে পারেন। সেটিতেই ব্লগ বানাতে পারেন। অযথা যে বিষয়ে জানেন না, সে বিষয়ে ব্লগ বানাতে গিয়ে হিত বিপরীত হতে পারে। ধরুন, আপনি হাতে সুন্দর করে মেহেদি দিতে পারেন - সে বিষয়েও ব্লগ বানাতে পারবেন। আপনাকে কেউ মারবেও না, পিটাবেও না - বরং ভাল লিখতে পারলে বারবার ঘুরে ফিরে আসবে আপনার ওয়েবসাইটে।

এবার কি করবেন? দৌড়ায় গিয়ে ব্লগ লিখতে যাবেন না। সময় নিন। যে বিষয়ে ব্লগ বানাতে যাচ্ছেন, গুগলে খোঁজ নিয়ে দেখুন অন্যরা সেই বিষয়ে কি লিখছে কিংবা ওই বিষয় সার্চ করলে কোন কোন ওয়েবসাইট আগে আসছে। ওই ওয়েবসাইটগুলোর কি কি ভাল দিক আছে, কি কি ক্ষেত্রে তারা মনোযোগ দিয়েছে, কি কি ফিচার আরোও এ্যাড করা যেত ইত্যাদি। এবার এই সব ফিচারগুলো লিপিবদ্ধ করুন। ভবিষ্যতে খুবই কাজে আসবে।

এখন, keyword বাছাই করতে হবে। এটা খুবই দরকারী একটা বিষয়। তাই এই পোষ্ট এটাকে অন্তভুক্ত করে তার মর্যাদাহানি করতে চাই না। আশা করি পরের পোষ্টে এই নিয়ে বিস্তারিত লিখব।

এই ফাঁকে আমাদের নতুন ফোরামে ঘুরে আসতে পারেন। ফোরামটি বেশ জমে উঠেছে - এখানে ফ্রিতে যোগ দিন, ঘুরে ফিরে দেখুন কে কি জানতে চেয়েছে, সেগুলো পড়ে দেখুন উপকারে আসবে। আবার আপনারও যদি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। সবাই মিলে উওর দেব। আমাদের ফোরামের মূল লক্ষ্যই হল কিভাবে ওয়েবসাইট বানানো যায়, সার্চ ইঞ্জিন থেকে কিভাবে অনেক অনেক পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, কিভাবে ব্লগ থেকে টাকা পেতে পারেন ইত্যাদি - আমাদের ফোরামের ঠিকানা হল - http://www.iseoforum.com । আশা করি আমাদের ফোরাম আপনাদের ভাল লাগবে।

ভাল থাকবেন, ধন্যবাদ।
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×