আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

কিভাবে অনলাইনে টাকা উপার্জন শুরু করবেন (পর্ব দুই)

১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮

শেয়ার করুন:                   Facebook

অনলাইনে ব্লগ লেখা আর ব্লগ থেকে পয়সা কামানোর মধ্যে অনেকগুলো ফারাক আছে। প্রথম ফারাক হলো Keyword Research। আমরা যখন নিজের জন্য ব্লগ লিখি তখন যা ইচ্ছে তাই লিখি – তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যখন টাকা কামানোর জন্য ব্লগ লিখি কিংবা ওয়েবসাইট বানাই তখন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই keyword এর দিকে নজর দিতে হয়। এছাড়া ব্লগ লিখা ৯৯% ই বেকার শ্রম।

প্রথমে বলে নেই কি কি বিষয় নিয়ে আলোচনা করব:

১. Keyword কি?
২. কিভাবে Keyword সার্চ করবেন?
৩. কেন keyword সার্চ করবেন?

-----------------------------------------------------
১. Keyword কি?
-----------------------------------------------------

হালকাভাবে বলতে গেলে প্রতিটি শব্দই একেকটা Keyword। কিন্তু ওয়েবমাষ্টার কিংবা ব্লগারদের ভাষায় বলতে গেলে বলতে হয়, সাধারন মানুষ যে শব্দগুলো সার্চ ইঞ্জিনে খোঁজ করে, ওগুলোই Keyword। যেমন ধরুন – আপনি ফায়ারফক্স ডাউনলোড করবেন, কিন্তু ফায়ারফক্সের ওয়েবসাইটের ঠিকানা ভুলে গেছেন, তাহলে কি করবেন? গুগলে যাবেন আর সার্চ করবেন Firebox browser download এবং রেজাল্ট পেজের পছন্দসই লিংক ধরে ওয়েবসাইটে যাবেন এবং ডাউনলোড করবেন। এক্ষেত্রে Firebox browser download ই হবে একটি keyword phrase। তাই কোনো ওয়েবসাইট যদি এই keywordগুলোকে টার্গেট করে ওয়েবপেজ বানায় এবং (অন্যান্য ফ্যাক্টরগুলো ঠিক থাকে, হাজারো ফ্যাক্টর আছে) তবে ওই ওয়েবসাইটে গুগল সার্চে ভাল করার সম্ভাবনা থাকে।

-----------------------------------------------------
২. কিভাবে keyword সার্চ করবেন?
-----------------------------------------------------
Keyword সার্চ করার জন্য অনেকগুলো টুল পাওয়া যায়। তবে আপনার নিজের ব্রেনই সবচেয়ে কার্যকরী টুল। প্রথমেই নিজেকে পাঠকের স্থানে রেখে চিন্তা করে দেখুন – তার জায়গার আপনি হলে কি করতেন? কি সার্চ করতেন? ওগুলোই আপনার প্রাথমিক keyword। এভাবে একটা লিষ্ট বানান।

এখন ওই শব্দগুলো গুগলে সার্চ করুন এবং দেখুন অন্যরা keyword ব্যবহার করছে। ওদের keyword জানতে হলে browser এ title দেখুন। তাছাড়া মাউসের ডান বোতাম ক্লিক করে view source ক্লিক করে meta keyword এবং meta description খুজে দেখুন। তাছাড়াও পুরো আর্টিকেলে একবার চোখ বুলান। keywordগুলো নজরে এসে যাবে। এই ক্ষমতাটা প্রতিদিন অভ্যাসে ফলে অর্জন করতে পারেন। এরপর আপনার লিস্টির সাথে মিলিয়ে দেখুন এবং অপ্রয়োজনীয় keywordগুলো বাদ দিয়ে দিন।

এবার গুগলের একটা টুলের কথা বলব। এটার লিংক Click This Link এই টুলটা ফ্রী এবং ভালই কাজে আসে। এবার আপনার বানানো লিস্টের keyword গুলো সার্চ করে দেখুন। আপনার keywordএর সর্ম্পকিত অন্যান্য keyword সম্বন্ধে ধারনা পেয়ে যাবেন। এছাড়াও জানতে পারবেন কি পরিমান পাঠক ওই keywordগুলো সার্চ করছে। এবার আপনার পছন্দমতো keyword লিস্ট করে আপনার পোষ্টে ব্যবহার করতে পারেন। এছাড়াও keyword সার্চ করার অনেক টুল আছে – যেমন http://www.google.com/trends , http://freekeywords.wordtracker.com/ , http://www.keyworddiscovery.com/search.html , http://50.lycos.com/ ইত্যাদি। কিভাবে keyword করতে হয় সেটা আরোও জানতে পারবেন এই পোষ্টে: Click This Link

-----------------------------------------------------
৩. কেন keyword সার্চ করবেন?
------------------------------------------------------
সার্চ ইঞ্জিন থেকে পাঠক পেতে অবশ্যই আপনাকে keyword সার্চ করতে হবে। সার্চ ইঞ্জিনের কাছে ছবি, গান, এনিমেশনের কোনো মূল্য চাই – তাই যতই পোষ্ট করুন না কেন কোনো লাভ নাই। তাই পোষ্ট করার আগে keyword এর দিকে নজর দিন এবং পোষ্টে বার বার keyword ব্যবহার করুন। keyword গুলো category, label ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করুন। পোষ্ট লিখবার ক্ষেত্রে keyword গুলো ৬% থেকে ১০% এ সীমাবদ্ধ রাখুন।

এছাড়াও Title এ keyword ব্যবহার করুন। যেমন : Bangladesh vs India Match এর বদলে Watch Live Cricket Match | Bangladesh vs India দিয়ে পোষ্ট লিখলে সার্চইঞ্জিনের কাছে সেটা বেশি গ্রহনযোগ্য হবে।

আশা করি পরের পোষ্টে keyword সার্চ করার গুরুত্ব আরোও আলোচনা করব। আজ এ পর্যন্তই।

---------------------------------------------------
উপসংহার
-------------------------------------------------------
সবাইকে সাহায্য করতে সম্প্রতি একটি ফোরাম খুলেছি, যেখানে টাকা কামানো থেকে শুরু করে ইন্টারনেটের বিভিন্ন বিষয়ে আলোচনা। যেখানে আপনাদেরও আমন্ত্রন জানাচ্ছি। ইতিমধ্যেই বেশ কিছু সদস্য সেখানে যোগ দিয়েছেন এবং প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করছেন। আপনি এখনও যোগ না দিয়ে থাকলে এখনই যোগ দিন। ফোরামের ঠিকানা – http://www.iseoforum.com

 

 

  • ২২ টি মন্তব্য
  • ৬৮৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৬
comment by: ভেংচুক বলেছেন: হাসান ভাই একটা মেসেজ় পাঠাইছিলাম, এক্টু কষ্ট কইরা আওয়াজ দিয়েন
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: কোনখানে?

২. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৯
comment by: বিপ্লব কান্তি বলেছেন: দারুন তথ্যমূলক লেখা ।

আপনাকে ধন্যবাদ ।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩১
comment by: ভেংচুক বলেছেন: ফোরামে,
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: কোনটারে ভাই? লিংক দেন কিংবা PM দেন।

৪. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৪
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: এত ট্যাকা দিয়া কি হৈব রে ভাই????

আইজ মর্লে কাইল দুইদিন.....:(
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: বউ, পোলামাইয়া, ভাইবোন, বাপ-মা'র কিছু রেখে যায় - ওরা অনেক দোয়া দিবে

৫. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৫
comment by: ভেংচুক বলেছেন: ওয়েট
৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৫
comment by: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ। খুবই কাজের কথা। প্রিয়তে রাখলাম। +++++++
৭. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৭
comment by: ভেংচুক বলেছেন: পি এম গেছে??
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪০

লেখক বলেছেন: পাইছি ... আজকেই আওয়াজ দিমু। একটা পিএম দিছি .. চেক করুন।

৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০১
comment by: বাংলার ছায়া বলেছেন: ধন্যবাদ.... অনেকেই এ লেখা পড়েতে উৎসাহী
৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
comment by: অমাবশ্যার চাঁদ বলেছেন: ধন্যবাদ। সরাসরি প্রিয়তে।
১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ। ফোরামে যোগ দিতে পারেন - ওখানে একরকম আরও কিছু পোষ্ট আছে।

১০. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৬
comment by: মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: হুমমমম.............জানলাম।
১১. ১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৪
comment by: বাসার বলেছেন: ধন্যযোগ।
১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: সাদরে গ্রহন করলাম ...

১২. ১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ধন্যবাদ হাসান ।


ধারাবাহিকভাবে লিখে যান। আলসেমী করলে খবর আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!



১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ .... আশা করি পরেরগুলোও পড়বেন। আর নিয়মিত জানতে ফোরামে যোগ দিন। http://www.iseoforum.com

১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৬
comment by: আপেল বলেছেন: ধন্যবাদ। সরাসরি প্রিয়তে।
১৪. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
comment by: গিফার বলেছেন: কি ওয়ার্ড কই লিখব? ওয়ার্ড প্রেসে?

 

 


আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ