আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

গুগলের ৩৪৯ পাউন্ডের চেক আর নতুন বছরের লক্ষ্য

১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৭

শেয়ারঃ
0 0 0


গতসপ্তাহেই নভেম্বর মাসের গুগল এডসেন্সের চেক পেয়ে গিয়েছিলাম। কিন্তু স্ক্যান করি করি করেও করা হয়ে উঠেনি। নভেম্বরেই প্রথমবারের মতো পাঁচশত ডলারের অংককে পিছনে ফেলতে পেরেছি। মাস শেষে গুগল এডসেন্স থেকে উর্পাজনের অংক দাঁড়ায় $518.52 কিংবা £349.38। আহা!

কিন্তু গত একমাসে ফ্রি ব্লগ আর ফোরাম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের ব্লগগুলোর দিকে নজর দিতেই পারছি না। এছাড়াও অফিসের ব্যস্ততা তো আছেই। যাই হোক সবার মধ্যে ইন্টারনেটে উর্পাজনের বিষয়ে জ্ঞান ছড়িয়ে দিতেই www.iseoforum.com টা খুলেছি। আস্তে আস্তে ফোরাম ব্যস্ত হয়ে পড়ছে। বেশ কয়েকজন নিয়মিত আড্ডা দিচ্ছেন এবং নিজেদের মধ্যে জ্ঞান আদান প্রদান করছেন। ভালই লাগছে।

ইন্টারনেটের প্রতি আমার অসীম আগ্রহ। কিছুক্ষন আগে ঘুম থেকে উঠলাম। গত তিনদিনে মাত্র ৬ ঘন্টা ঘুমিয়েছি, আজকে আর থাকতে পারলাম। ৬ ঘন্টা আবার ঘুম দিলাম। এই নিয়ে ৮০ ঘন্টায় ১২ ঘন্টা ঘুমিয়েছি। আসলে নিজেকে সফল Internet Entrepreneur গড়ে তুলতে চাই। এজন্য রাতদিন এক করে খেটে যাচ্ছি। ধীরে ধীরে ইন্টারনেটকেই জীবিকা অর্জনের প্রধান বাহন বানাতে চাই। কয়েকদিন আগে নতুন বছর শুরু হল। ওইদিন বসে চিন্তা করছিলাম নতুন বছরে কি কি করতে চাই(ইন্টারনেট বিষয়ক) – সেগুলোরই লিস্ট বানিয়েছিলাম। ওটাই দিয়ে দিচ্ছি।

১. ২০০৮ সাল শেষে গুগলে আমার উর্পাজন $1,793.47 (৭ মাসে)। এই উর্পাজনকে আমি ২০০৯ সালে অন্তত $7,000 নিয়ে যেতে ।

২. অন্যান্য আয়ের উৎসের মধ্যে bannerconnect.co.uk, kontera, amazon associates দিকে আরোও নজর দিতে চাই। এই বছরে প্রায় $400 এর মতো পেয়েছি – এটাকে অন্তত মাসিক $150 হিসেব করে ১২ মাসে $1800 এর বেশি কামাতে চাই।

৩. ফোরামে প্রতিদিন active member এর সংখ্যা ১৫০ তে নিয়ে যেতে চাই। ফোরামটিকে বাংলাদেশের সর্ববৃহৎ internet entrepreneurs দের যোগাযোগস্থল বানাতে চাই। যেখানে পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে একে অপরের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে। ইতিমধ্যেই ফোরামের জন্য $400 এর মতো খরচ করেছি – প্রয়োজনে আরও করব যতদিন সাধ্য থাকে। তবুও স্বপ্নের পেছনে ছুটে যাব।

৪. ফোরামের marketplace টিকে active করে তুলতে হবে। যাতে যারা ঘরে বসে কাজ করতে চান, কিংবা যারা সস্তায় কাজ করতে চান - তারা নিজের প্রয়োজনগুলো তুলে ধরতে পারেন এবং কাজ খুজেঁ পান।

৫. কিছুদিনের মধ্যেই ইন্টারনেট ওয়েবকাস্টিং-এর সুবিধা ব্যবহার করে অনলাইনে একটা কমিউনিটি গড়ে তুলতে চাই এবং ইন্টারনেটে উর্পাজন বিষয়ে লাইভ প্রশ্নউত্তর সেশনের ব্যবস্থা করতে চাই।

৬. জানি না কবে বাংলাদেশে যাব, তবে যখনই ছুটিতে যা্ই না কেন – সবাইকে নিয়ে অন্তত একদিন বসে নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করতে চাই।

আপাতত এগুলোই মনে আসছে – আরও কিছু মনে পড়লে পড়ে জানাবো। আপনারদের নতুন বছরের resolution কি – লিখে জানান। আর আমার সাথে সাথে আপনিও নিজের স্বপ্ন পূরন করতে চান, চলে আসুন আমাদের internet entrepreneur forum । এক হয়ে এগিয়ে অভিষ্ট্য লক্ষ্যের দিকে।

ভাল থাকবেন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০০
ইসানুর বলেছেন: হুমমম........ভাল লাগল
২. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১০
ইউসুফ আলমগীর বলেছেন: ধন্যবাদ।
বাংলাদেশের অনেকই এই সুযোগ ব্যবহার করতে পারবে বলে মনে হয়।
৩. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৪
মন মণষা বলেছেন: আমি এখনো আঁতুড় ঘরে...আপনার লেখা পড়ছি...ভালো লাগছে...ঢুকে পরতে চাই আপনাদের জগতে...
১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি - নিজের ব্লগ বন্ধ রেখে ফোরামে সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। চলে আসুন ফোরামে - হয়তো প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়ে যাবেন।

৫. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৯
জাভেদআকতার বলেছেন: জাস্ট অ্যসাম !! অসামান্য প্রচেষ্টা তোমার ।
৬. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৩
পারভেজ বলেছেন: আমি আপনার সাথে যোগ দিতে চাই........
৮. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯
মন মণষা বলেছেন: আসছি শিঘ্রই...সহযোগীতা কাম্য
৯. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮
বিপ্লব কান্তি বলেছেন: এডসেন্স .... ক্লিক ...

সহজ না । বরশী দিয়ে মাছ ধরা :) হা হা ....

তার চেয়ে গান শোনা ভালো।

১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ, আশা করি ভবিষ্যতে আপনার মন্তব্য আমাদেরকে পথ দেখাতে সাহায্য করবে।

১০. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আপনার সহযোগিতার মনোভাব খুবই চমৎকার, এইজন্যই অনেক প্লাস।
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ ... আশা আমার স্বপ্নের সাথে সাথে অন্যদেরও স্বপ্ন পূরন হবে।

১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪২
নিবিড় বলেছেন: আমাকে পারলে আড করেন ইয়াহুতে

কিছু অনন্ত জিজ্ঞাসা আছে ।বর্ণনামূলক ও সম্পূরক প্রশ্নসহ অনেক জানার কৌতূহল ব্লগে তাই লিখলাম না .....
পারলে মেসেনজারে আড করেন
১৪ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৯

লেখক বলেছেন: ফোরামে যোগ দিন - ওখানে আলোচনা করলে সবারই উপকার হবে

১৩. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আপনি তো অনেক কষ্ট করে যাচ্ছেন। ভালই ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ... সাদরে গ্রহন করলাম

১৪. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৬
গিফার বলেছেন: হাসান ভাই আমি ওয়ার্ডপ্রেসে একাউন্ট খুলসি ওখানে এডসেনস বসায় কি ভাবে একটু জানাবেন?
১৫. ১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬
ভাইরাস! বলেছেন: ইউকে আইটি ডিগ্রি থাকলে জব ওরিয়েন্টেড ক্যারিয়ার অনেক বেশি ইফেক্টিফ আর গ্যারান্টেড।

আপনি যে ক্যারিয়ারের স্বপ্ন দেখছেন তা অনিশ্চিত ক্যারিয়ার। ২-৪ বছর পর ইন্টারনেট এড রেভিনিউ এর ফর্মাট যে বদলে যাবেনা তা নিশ্চিত করে বলা যায়না। আজ গুগল এডসেন্স আছে কাল থাকবে তার গ্যারান্টি কি?
১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ, মন্তব্যটি আসলেই পছন্দ হয়েছে। কয়েকটা কথা বলে নেই।

যে আইটি ডিগ্রির কথা বলছেন, সেই ডিগ্রি আমি ইতিমধ্যেই পেয়ে গেছি, এবং খুব ভালভাবেই পেয়েছি। আমি মাষ্টার্সে Distinction পেয়েছি। তবুও নিজের বস নিজে হতে চাই। আসলে সবাই এমনটাই স্বপ্ন দেখে, কিন্তু বলার সাহস পায় না নানা পিছুটানের জন্য। আমি বললাম, দেখি সফল হতে পারি কিনা?


এই ক্যারিয়ার আসলেই অনিশ্চিত। আজকে ইউকে-তে যে অবস্থা চলছে তাতে সব ক্যারিয়ারই অনিশ্চিত। বেকারত্বের হার সর্বোচ্চ, দৃব্যমূ্ল্য অত্যধিক। প্রতিদিনই কোন না কোন বড় প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাচ্ছে। সত্যি বলতে আমি যে কোম্পানিতে কাজ করি, সেটাও বন্ধ হয়ে যেতে পারে, কোনো ভরসা নাই। কিছুদিন আগে বৃটিশ টেলিকম (বিটি) একবারে ১২,০০০ কন্টাকটর ছাটাই করেছে, তাহলে বুঝুন কি অবস্থা?

অনলাইনে টাকা কামানোর অর্থ এই না যে, আমি শুরু এডসেন্সের কথা বলেছি, আমি শুধু বলেছি এডসেন্স আমার আয়ের প্রধান উপায়। আমি প্রতি মুর্হুতেই অন্য মাধ্যম খুজছি, হরেক রকম এ্যাড ট্রাই করছি। এছাড়াও অন্যদের রেভিনিউ মডেল ফলো করার চেষ্টা করছি। কেউ এগুলো বলে না, তাই শিখতে সময় লাগছে।

এডসেন্স আগামীকাল নাও থাকতে পারে, কিন্তু অনলাইনে এ্যাডভার্টিশমেন্ট থাকবেই এবং দিনের পর দিন এটা বেড়েই চলবে। এটাতে কোনো সন্দেহ নাই।

আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।

১৭. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫৯
আপেল বলেছেন: হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ ....আমাকে কিছু গুরুত্ব পূর্ন পরামর্শ দেওয়ার
জন্য....

ভাই আমি Google AdSense. এ My account এ যে Tax Information
নামে যে Tab আছে সে সম্পর্কে যদি একটু বিস্তারিত জানাতেন তাহলে ভাল হত..

কারন আমি ছাত্র এবং আমার বর্তমান যে অবস্তা তাতে Tax দেওয়ার কোন যগ্যতা ই
নেই .....

আমার ই-মেল

আমার ব্লগে যদি জানান....

আরও একটি কথা http://www.iseoforum.com টা তে যদি বাংলা অপশন রাখতেন

তাহলে খুব ভাল হত.....আমরা সাকলেই যে খুব ভাল ইংরেজী বুঝি তেমন না
১৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: আপেল মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপাতত আমেরিকার নাগরিক না হলে আপনাকে ট্যাক্স প্রদানের কোনো তথ্য দিতে হবে না। শুধু বলে দিন আপনি আমেরিকায় বাস করেন না, তাতেই চলবে।

http://www.iseoforum.com ফোরামে বাংলা রাখার কোনো প্ল্যান আপাতত একটা কারনে নাই। আমি ফোরামটাকে ভৌগলিক সীমায় আবদ্ধ করতে চাই না, তাতে আমাদের ক্ষতি। আমরা অন্যদেশের লোকদের অভিজ্ঞতাগুলো জানতে পারব না আর আমাদের দেশের লোকেরা এবিষয়গুলো এখনও প্রাথমিক পর্যায়েই আছে।

১৮. ১৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৫
রাগিব বলেছেন: এইখানে একটা সাবধানতার কথা বলে রাখি। যারা আমেরিকাতে ছাত্র এবং এফ-১ ভিসায় আছেন, তারা অ্যাডসেন্স থেকে টাকা তুলতে পারবেন না। কারণ এফ-১ ভিসায় থাকা অবস্থায় অননুমোদিত কাজ করা নিষিদ্ধ, ১০৯৯ ফর্মে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসাবে উপার্জন করা পুরা মানা। টাকা তুলতে পারেন, কিন্তু পরবর্তীতে ইমিগ্রেশনের ব্যাপক ঝামেলাতে পড়বেন। অবশ্য টাকার প্রাপকের ঠিকানা বাংলাদেশে হলে সমস্যা নাই।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: রাগিব ভাই ... তথ্যের জন্য অশেষ ধন্যবাদ

১৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৭
আপেল বলেছেন: হাসান ভাই
http://www.iseoforum.com এখানে একটি page রাখেন যে খানে বাংলা ভাষায় আলোচনা হবে।

তাহলে আমরা আমাদের সকল জিজ্ঞাসা ভাল ভাবে উপস্থাপন করতে পারতাম।

আমি আপনার সাথে একমত যে আমরা এ সকল বিষয়ে অন্য দের চেয়ে অনেক পিছিয়ে যা বলার মত নয়..
সে জন্যই বলছি বাংলা ভাষায় দিলে আমরা বেশি উপকৃত হতাম

এর পর সকল কিছু আপনার বিবেচনা....

আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ.....উপদেশ দেওয়ার জন্য
২০. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২৭
আরেফিন জিটি বলেছেন: ভাইয়া, আমি প্রায় ৬ মাস আগে নিজের এক blog site কে একটি jokes, sms, quotations এর সাইটে রুপান্তর করি, এডসেন্স এড এপ্লাই গ্রহন করে এবং এডকোড সমুহ সাইটে যুক্ত করি কিন্তু ট্রাফিক এবং ক্লিকথ্ররেট আশানুরুপ না হওয়ার অনেকটা হতাশই বলা চলে।

আমার সাইট- http://arifeens.blogspot.com/

তবে আপনার এ সাফল্য দেখে আবার আসা দেখছি। আপনি যদি ট্রাফিক এবং ক্লিকথ্ররেট সম্পর্কে কিছু দরকারি পরামর্শ দেন তাহলে আরও উপকৃত হতাম। ধন্যবাদ
২১. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৩০
আরেফিন জিটি বলেছেন: আমার মেইল,
২৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৯
মোঃ জাকারিয়া বলেছেন: একটা সাইট বানালাম ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে::

http://www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: http://www.computerbd.blogspot.com
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: আপনি কি ওয়েবসাইটটিকে তথ্য ভান্ডার হিসেবে গড়ে তুলতে চান নাকি টাকা মাধ্যম হিসেবে? যদি টাকা কামানোর মাধ্যম হিসেব গড়ে তুলতে চান, তবে বাংলা ওয়েবসাইটে এ্যাড থেকে খুব একটা সুবিধা করতে পারবেন না। এছাড়া হরেক রকমের টপিক টার্গেট করলে পাঠক পেতেও সমস্যা হবে।

২৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩
সব যদি আজ বদলে যেত বলেছেন: আমার যে ধ্যৈর্য হয় না।

টাকার প্রয়োজন কার না আছে।
কি যে করি.......
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৪

লেখক বলেছেন: এইটা খুব একটা বড় অংক নয় ... অনেক ব্লগার (বাংলাদেশি নয়) প্রতি মাসে হাজারের ঘরে পায়। ওইগুলারে কি বলবেন?

২৭. ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ১২:১১
মইনুল িমঠু বলেছেন: আমি আপনার সাথে কাজ করতে পারবো কি? আমাকে জানাবেন।
০৩ রা মার্চ, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: সময়ের অভাবে হয়তো পুরোপুরি সময় দিতে পারব না, তবে শুরু করুন - সাধ্যমত সাহায্য করব। নতুবা http://www.iseoforum.com তো থাকলোই - ওখানে দেখা হবে।

২৮. ০৩ রা মার্চ, ২০০৯ ভোর ৬:০১
বিডি আইডল বলেছেন: আশা করি আপনার সুপরামর্শে বাংলাদেশের অনেকেই উপকৃত হবে...আ্যডসেন্স নিয়ে সারাদেশে জালিয়াতি শুরু হয়েছে...এবং এই আশংকা করা অমূলক নয় যে অদূর ভবিষতে গুগল বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করে দিতে পারে
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: কি ধরনের জালিয়াতি চলছে?

২৯. ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১২:২৮
বিডি আইডল বলেছেন: বেশ কিছু গ্রুপ নানা ধরণের সাইট, ট্রেনিং কার্যক্রম, সিডি, বই বের করছে...মূল সুর হচ্ছে আপনি আমার সাইটে ক্লিক করেন...আমরা আপনার সাইটে করি...সবাই সবাইকে সহযোগিতা করি...এই ব্লগেই এই ধরণের প্রচুর রামছাগল পোষ্ট দেয় এগুলো বলে বলে...গুগল এলগরিদম যখন দেখবে বাংলাদেশের আইপি থেকে এই ধরণের ফ্রড ক্লিক হচ্ছে...তখন ব্যবস্হা নিতেও পারে
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: অতি লোভে তাতীঁ নষ্ট - আমরা নিজেদের অনেক চালাক মনে করি। আর এইভাবেই সম্ভাবনাময় সব সেক্টরকেই আমরা নষ্ট করে ফেলেছি।

৩০. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৪
মীজানুর রহমান বলেছেন: অসাধরণ আলোচনা । তাই ++++++++++
৩১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০১
রাখালছেলে বলেছেন: চালিয়ে যান বস । কিন্তু একটা কথা জানতে চাই,বাংলাদেশ থেকে কি গুগল এডসেন্স থেকে টাকা পাওয়ার কোনো উপায় আছে কি ? আমরা আর কতকাল আপনাদের মত মানুষদের কথা শুনে মন ভরতে হবে ??
আমরাও তো কিছু একটা করতে চাই :(( । শুধু দরকার একটা দিকনিদের্শনা । ঐটাও যখন পাই না তখন আর কিছু করা ছাড়া মন খারাপ করে বসে থাকা ছাড়া । যাই হোক শুভকামনা রইল আপনার জন্য । :#)

 

মোট সময় লেগেছে ০.৯৭৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ