হাতে পেলাম গুগল এডসেন্স জানুয়ারি মাসের চেক …
চেকে অংকের পরিমান খুব একটা বড় নয় - অন্তত ডিসেম্বর মাসের চেয়ে বড় নয়। গত ডিসেম্বরের চেকে পেয়েছিলাম ৩৫০ পাউন্ড - বেশ বড় অংকই বলতে হবে, ওটাই আমার সবচেয়ে বড় গুগল এডসেন্স চেক। তবে এবার কম পেয়েছি - ২৮০.৯৭ পা্উন্ড। অবশ্য কম পাবার কারন আছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ব্লগে বলতে গেলে সময়ই দিতে পারিনি। তাই পাঠকদের ভিড়ও কম পড়েছিল।
তবে আবার পুন:উদ্যমে ব্লগের পেছনে উঠে পড়ে লেগেছি - ফলশ্রুতিতে কি হয়েছে জানেন? গত সপ্তাহে আমার সার্ভার পাঠকের ভিড়ে বন্ধ হয়ে গিয়েছিল। হোস্টিং কোম্পানি GoDaddy.com সার্ভার পরিবর্তন করে এক মাসের সময় বেঁধে দিয়ে হুমকি দিয়েছে - এরই মধ্যে ডেডিকেটেড হোস্টিং সার্ভারে (dedicated hosting server) এ আমার সব ওয়েবসাইট সরিয়ে নিতে হবে নতুবা আবারও যদি সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ে তবে তারা আমার একাউন্ট বাতিল করে দেবে! হিসেব করে দেখলাম, শুধু এক বছরের dedicated server এর পেছনেই আমার খরচ হবে অন্তত ৬০০ পাউন্ড! একেই বলে কপাল!
যাই হোক, প্রতিবার স্ক্যান করে অনলাইনে ছবি পোষ্ট করি। এবার আর অফিসে গিয়ে স্ক্যান করার তড় সইলো না। ক্যামেরা বের পটাপট চার-পাঁচটা ছবি তুলে সবচেয়ে ভালো তোলা ছবিটা থেকে গুগলের শর্ত মতো চেক নম্বর, গ্রাহক নম্বর আর আমার বাসার ঠিকানা মুছে দিলাম আর টাইপ করতে যতটা দেরি!
কাল চেকটা ব্যাংকে জমা দেবার আগে একবার স্ক্যান করে রাখবো সংগ্রহশালায়।
সূত্র: হাতে পেলাম গুগল এডসেন্স জানুয়ারি মাসের চেক …
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।